পানিতে গলে যাওয়া স্মার্ট মেমোরি চিপ তৈরী কোরিয়ার বিজ্ঞানীদের!
ইলেকট্রনিক বর্জ্য (ই-ওয়েস্ট) বিশ্বব্যাপী এক বড় পরিবেশগত সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এই সমস্যার সমাধান খুঁজতে দক্ষিণ কোরিয়ার বিজ্ঞানীরা তৈরি করেছে এমন এক বিশেষ ধরনের স্মার্ট মেমোরি ডিভাইস, যা নির্দিষ্ট সময়ে পানিতে গলে যায়।
দক্ষিণ কোরিয়ার কোরিয়া ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির বিজ্ঞানীরা এটি তৈরি করেছে। তাদের দাবি, এই ডিভাইসটি শুধু তথ্য সংরক্ষণে সক্ষম নয়, এটি সম্পূর্ণভাবে পরিবেশবান্ধবও।
বিজ্ঞানীরা ‘পিসিএল-টেম্পো’ নামের এক নতুন ধরনের যৌগ ব্যবহার করেছে, যা দুইটি উপাদানে গঠিত। এর একটি হলো ঞঊগচঙ-এক ধরনের অর্গানিক (জৈব) অণু, যা বিদ্যুৎচালিত তথ্য সংরক্ষণে সক্ষম। অন্যটি হলো পলিক্যাপ্রোল্যাকটন (চঈখ)-একটি সহজে পচনশীল প্লাস্টিক জাতীয় পদার্থ। এই নতুন ডিজাইনে মেমোরি সংরক্ষণ ও স্বাভাবিক উপায়ে ক্ষয় হয়ে যাওয়ার দুটি বৈশিষ্ট্যই রয়েছে।
এই প্রকল্পের গবেষকরা বলেছে, এটা প্রযুক্তিগত দিক থেকে অনেক গুরুত্বপূর্ণ অর্জন। কারণ এই প্রথমবারের মতো আমরা উচ্চ ক্ষমতাসম্পন্ন কোনো জৈব মেমোরি ডিভাইসে স্বতঃবিনষ্ট হওয়ার ক্ষমতা একত্রে প্রয়োগ করতে পেরেছি।
ভবিষ্যতে এই প্রযুক্তিকে আরও আধুনিক করে ‘স্মার্ট ও অস্থায়ী ইলেকট্রনিক ডিভাইস’-এ রূপান্তর করা হবে, যার মধ্যে থাকবে নিজে নিজে মেরামতের ক্ষমতা ও আলোতে প্রতিক্রিয়া দেখানোর ক্ষমতা। এর মাধ্যমে পরিবেশবান্ধব ও বায়োইলেকট্রনিক ডিভাইসের বানিজ্যিক ব্যবহার শুরু করা সহজ হবে।
ডিভাইসটি পরীক্ষায় প্রমাণ করেছে, এটি এক মিলিয়নের বেশি বার চালু ও বন্ধ অবস্থার মধ্যে পার্থক্য করতে পারে এবং ১০ হাজার সেকেন্ডের বেশি সময় ধরে তথ্য সংরক্ষণ করতে পারে। এছাড়া ২৫০ বারেরও বেশি লেখালেখি ও মুছে ফেলার (ৎিরঃব-বৎধংব) পরেও এর গুণমান নষ্ট হয়নি। এমনকি ৩,০০০ বার বাঁকানো হলেও এতে কোনো ক্ষতি হয়নি-যা একটি জৈব মেমোরি ডিভাইসের জন্য বিরল দৃষ্টান্ত।
এই স্মার্ট মেমোরি চিপ মানব দেহেও প্রতিস্থাপন করা যায়। বিজ্ঞানীরা এমনভাবে এর গঠন নিয়ন্ত্রণ করতে পারে যাতে এটি প্রয়োজন অনুযায়ী গলে যায়। যখন বাইরের স্তর গলে যায়, তখন পুরো ডিভাইসটি পানি দিয়ে ধুয়ে ফেললে মাত্র ৭২ ঘণ্টার মধ্যে সম্পূর্ণভাবে অদৃশ্য হয়ে যায়, কোনোরকম আবর্জনা বা বিষাক্ত পদার্থ না রেখে।
আরও পড়ুন
সব ›
শসার খোসা ফেলে দিয়ে হারাচ্ছেন গুরুত্বপূর্ণ পুষ্টিগুণ
আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা!
কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়?
একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান
আবিষ্কার হলো পৃথিবীর দ্বিতীয় চাঁদ!
মহাকাশ বিজ্ঞানীদের নজরে এবার পৃথিবীর নতুন চাঁদ। সারাক্ষণ সেই চাঁদ প্রদক্ষিণ করে চলেছে পৃথিবীকে। যদিও এটি পৃথিব…
জয়েন্ট ভালো রাখতে যা করতে পারেন
শরীরে সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেলে জয়েন্ট শক্ত হয়ে যায়। যার কারণে জয়েন্টের মুভমেন্ট হয়ে যায় কষ্টকর ও …
বছরে ১৬০ রাত আকাশজুড়ে বিদ্যুতের ঝলকানি! প্রকৃতির এই বিস্ময় কোথায়?
রাতের আকাশে একের পর এক বিদ্যুতের ঝলকানি। কখনও কয়েক সেকেন্ডের ব্যবধান, কখনও আবার এক মিনিটে কয়েক ডজন বার! দক্ষ…
পিরামিড নির্মাণের নতুন ব্যাখ্যা বিজ্ঞানীদের
মিশরের গিজার পিরামিড কীভাবে নির্মিত হয়েছিলো এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানী ও প্রতœতত্ত্ববিদরা যুগের পর যুগ…
সোনারগাঁয়ের পাঁচপীরের মাজার শরীফ ও কালা দরগাহ
নারায়ণগঞ্জের সোনারগাঁ শুধু বাংলার প্রাচীন রাজধানী হিসেবেই পরিচিত নয়, বরং ইতিহাস, ঐতিহ্যের ভান্ডার হিসেবেও সু…
কী এমন আছে মধুতে, যা সহজে নষ্ট হতে দেয় না?
অন্যান্য খাবারের মতো মধু সহজে নষ্ট হয় না। মধুর দীর্ঘস্থায়িত্বের প্রধান কারণ এর উচ্চ চিনির পরিমাণ এবং খুব কম …
শৈলকুপার বুকে সুলতানি আমলের স্মৃতিচিহ্ন
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঐতিহাসিক শাহী মসজিদ সুলতানি আমলের ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্…
যেসব পত্রিকা পবিত্র দ্বীন ইসলাম উনার মুখালিফ, সেগুলোকে বর্জন করুন
মুনাফিক লাদেন, আইএস, তালেবান, সউদী ওহাবী শাসক বা তার সমগোত্রীয়রা কি বলছে সে সমস্ত অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক …
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।