বৃক্ষমেলায় যে গাছের দাম সাড়ে চার লাখ টাকা
, ১৪ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১১ ছানী, ১৩৯৩ শামসী সন , ১০ জুলাই, ২০২৫ খ্রি:, ২৬ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) পাঁচ মিশালী
রাজধানীর আগারগাঁওয়ে পুরোনো বাণিজ্য মেলায় যেমন আছে, দেশি-বিদেশি নানান ফুল, ফল, ঔষধি আর শোভাবর্ধক গাছ, তেমনি আছে দামেরও বিস্তর ওঠানামা। বৃক্ষমেলায় প্রতিবারের মতো এবারও দেখা মিললো লাখ টাকা ছাপিয়ে যাওয়া কিছু গাছের। জেনে নেওয়া যাক সে সব গাছের দাম সম্পর্কে।
নাগাচূড়া:
বিক্রেতার তথ্যমতে, উগান্ডা থেকে আমদানি করা প্রায় ২৫ ফুট উচ্চতার নাগাচূড়া গাছটির বয়স ৩৬ বছর। পাতার গঠন ও রঙে আছে বৈচিত্র্য। ৪ রকমের রং ফুটে ওঠে এর পাতায় পাতায়। গাছটির দাম হাঁকা হচ্ছে সাড়ে চার লাখ টাকা।
নাগাচূড়া বা আমব্রেলা ট্রি ছাতার মতো পাতা ছড়িয়ে ওপরে ওঠে বলে এমন নাম। তাও আবার উল্টো ছাতা! বাতাসে ছাতা ওলটালে যেমন দেখায়, অনেকটা সে রকম। কেউ কেউ একে নাগা চুয়া বলেও সম্বোধন করে।
বনসাই:
প্রতিবারইগাছের উচ্চ মূল্যের তকমা থাকে বনসাইয়ের দখলে। মেলার বরিশাল নার্সারির একটা অংশে গ্রিনহাউস করা হয়েছে। সেই গ্রিনহাউসে প্রবেশের দুপাশে দুটি বনসাই বসানো আছে।
চীন থেকে আমদানি করা প্রায় ৬০ বছর বয়সী বনসাই দুটোর একেকটির দাম পড়বে ৬ থেকে ৮ লাখ টাকা।
খেজুর গাছ:
পৃথক নার্সারিতে ফলসহ নজরকাড়া দুটি খেজুর রয়েছে। যে গাছগুলোর দাম লাখ টাকা ছাড়িয়ে যাবে। লালচে খয়েরি রঙের থোকা থোকা ফল নিয়ে ডিসি নার্সারিতে আছে ‘মেডজুল’ জাতের খেজুর গাছ। দাম হচ্ছে ১ লাখ ৫০ হাজার টাকা।
‘সুকারি’ জাতের খেজুর গাছের দেখা মিলবে ব্র্যাক নার্সারির স্টলে। দাম হাঁকা হচ্ছে ১ লাখ ৩০ হাজার টাকা। মেলার ক্রেতা-দর্শনার্থীরা দাম শুনে অবাক হলেও ফলসহ গাছ দেখে মুগ্ধ সবাই।

এ সম্পর্কিত আরো সংবাদ
-
করমচা খেলে কী হয়? জানুন এর স্বাস্থ্য উপকারিতা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কাঁঠালের বীজ খেলে কী হয় জানুন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ঘরোয়া মসলায় লুকিয়ে থাকা চিকিৎসাগুণ সম্পর্কে জানেন?
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমে কীটনাশক রয়েছে কিনা? পরীক্ষা করুন পাঁচ পদ্ধতিতে
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাবিশ্ব দ্রুত গতিতে সম্প্রসারিত হচ্ছে: নতুন গবেষণা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাচারি ঘরের ইতিকথা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কদম মুবারকে কদম রসূল
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় বাংলাদেশি দুই শিক্ষার্থীর সাফল্য
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামের বীজের গোপন গুণ, যা অনেকেরই অজানা
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এই চার পানীয় শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয়
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভুট্টায় প্রোটিন বাড়ানোর নতুন জিন আবিষ্কার
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












