পাটের স্বর্ণযুগ ফেরাতে অবদান রাখবে সোনালী ব্যাগ -এম সাখাওয়াত
‘সোনালী ব্যাগ পরিবেশবান্ধব বলে এর ব্যাপক চাহিদা রয়েছে। অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি বিশ্বব্যাপী প্যাকেজিংয়ের চাহিদা পূরণে সক্ষম হবে। পাট দিয়ে তৈরি সোনালী ব্যাগ পাটের স্বর্ণযুগ ফিরিয়ে আনতে অবদান রাখবে।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) সচিবালয়ে সোনালী ব্যাগের উদ্ভাবক ড. মোবারক আহমদ খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা বলেছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। এ সময় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব আব্দুর রউফের উপস্থিতিতে সোনালী ব্যাগের নমুনা হস্তান্তর করা হয়।
প্রসঙ্গত, ২০১৬ সালে ড. মোবারক আহমদ খান পাটের সেলুলোজ প্রক্রিয়াজাত করে পরিবেশবান্ধব এই ব্যাগ আবিষ্কার করেন। ২০১৭ সালে বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) নিয়ন্ত্রণাধীন লতিফ বাওয়ানী জুট মিলস লিমিটেডের কারখানায় সোনালী ব্যাগ তৈরি প্রকল্প শুরু করা হয়। সোনালী ব্যাগের গুণগত মান বাড়াতে গত বছর বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের অর্থায়নে একটি গবেষণা প্রকল্প সম্পন্ন হয়।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।