পাচার করা অর্থ ফিরিয়ে আনতে ৪-৫ বছর লেগে যাবে -গভর্নর
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, আইনি প্রক্রিয়া শেষ করে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে চার-পাঁচ বছর লেগে যাবে। তবে এক বছরের মধ্যে বিদেশে থাকা সম্পদ জব্দ করা যাবে।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, আইনের সঠিক ধারা মেনেই সবকিছু করা হবে। প্রয়োজনে আইন সংশোধন করা হবে।
আর ব্যাংকের যে অর্থ লুট করা হয়েছে তা ব্যাংকের কাছে ফেরত দেয়া হবে আর ভূমি বিক্রিতে লুটসহ অন্যান্য খাতের যে টাকা লুট করা হয়েছে তা সাধারণ মানুষের কল্যাণে ব্যবহার করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।
তিনি বলেন, ব্যাংকের লুটের যেসব টাকা জব্দ করা হয়েছে তা নিয়ে ফান্ড প্রতিষ্ঠা করা হবে। আর নন ব্যাংকিং আর্থিক খাতের টাকা সরকার জনহিতকরণ কাজে ব্যবহার করবে।
নগদের কার্যক্রম প্রসঙ্গে গভর্নর বলেন, নগদের বোর্ডে যারা ছিল, তারা দুর্নীতির মাধ্যমে সাড়ে ৬০০ কোটি টাকা এবং সরকারে মাধ্যমে ২ হাজার কোটি টাকা নিয়েছে। তাই বোর্ডের কাছে নগদের পরিচালনা কার্যক্রম দেয়া যাবে না। আইনের কারণে তারা অনেক কিছু করতে পারে তার জন্য ব্যাংকগুলো বড় কোনো লেনদেন করতে পারবে না।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।