পাচারকারীদের হাতে মারধরের শিকার হয়ে সাবেক বিচারক মানিক আটক
সুপ্রিম কোর্টের সাবেক বিচারক শামসুদ্দিন চৌধুরী মানিককে আটক করেছে বিজিবি। সিলেটের কানাইঘাট উপজেলার ডনা সীমান্ত এলাকা দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে রাত ১০টার দিকে ডনা বিজিবি ক্যাম্পে তাকে আটক করা হয়। বিজিবি সদর দপ্তরের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
স্থানীয় দালাল ধরে সে ভারতে পালাতে চেয়েছিলো। আটকের সময় স্থানীয়দের সে জানায়, তার সঙ্গে বাংলাদেশি এবং বৃটিশ পাসপোর্ট আছে। নগদ টাকা আছে ৪০ হাজার। আগের দিন তার সঙ্গে থাকা ৬০ থেকে ৭০ লাখ টাকা দুই যুবক তাকে বেদম মারধর করে নিয়ে গেছে। শুধু সীমান্ত পারের জন্য নৌকার মাঝিকে ১৫ হাজার টাকা দেয়।
কেন পালাচ্ছেন এমন প্রশ্নে সে বলে, ভয়ে পালাচ্ছি। কার ভয়ে জানতে চাইলে সে বলে প্রশাসনের।
আটকের সময় দেখা যায়, জঙ্গলে কলাপাতা বিছিয়ে সে শুয়ে আছে।
সুপ্রিম কোর্টের সাবেক বিচারক মানিক বিদায়ী সরকারের কার্যক্রম সমর্থন করে টকশোতে আলোচনা করতো। সরকার পতনের পর তার বিরুদ্ধে একাধিক মামলাও হয়েছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।