পাখির অভয়াশ্রম যে গ্রাম
, ১০ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৫ সাবি’, ১৩৯২ শামসী সন , ১৩ ডিসেম্বর, ২০২৪ খ্রি:, ২৮ অগ্রহায়ণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) পাঁচ মিশালী
নাটোর গুরুদাসপুরের মশিন্দা ইউনিয়নের শাহাপুর গ্রামের গাছগুলো বক, বাদুর, শামুকখোলসহ কয়েক হাজার পাখির আবাসস্থল। গ্রামটিতে সকাল হয় সন্ধ্যা নামে পাখিদের কিচিরমিচিরে। প্রায় বছর তিনেক ধরে গ্রামটিতে পাখিদের অবাধ বিচরণ। গাছগুলো পরিণত হয়েছে অভয়াশ্রমে।
ইতিমধ্যে গ্রামটির নাম শাহাপুর পরিবর্তন করে দেওয়া হয়েছে ‘পাখি গ্রাম’। দিনে দিনে গ্রামে পাখির সংখ্যাও বাড়ছে। সকালে ঝাঁক ধরে খাবারের সন্ধানে বেরিয়ে বিকালে আবার নীড়ে ফিরে পাখিরা। গাছে গাছে শুরু হয় কলকাকলি।
‘পাখি গ্রামের’ বাসিন্দারা জানান, তিন বছর আগের শীতে সাদা বক আর শামুকখোল পাখির আনাগোনা শুরু হয় এই গ্রামে। প্রত্যন্ত এ গ্রামের বড় বড় গাছে বাসা বাঁধতে শুরু করে পাখিরা। গ্রামের বাঁশঝাড়ে আবাস তৈরি করে বাদুর। প্রথমদিকে অনেকেই পাখি শিকার করলেও পরে সচেতন মানুষদের বাঁধার মুখে পাখিদের কেউ আর বিরক্ত করেনি। শুধু শীতকাল নয়, বছর জুড়েই ওই গ্রামে পাখিরা বাস করে।
স্থানীয় মাহাবুর রহমান নামে একজন বলেন, গ্রামের মেহেগনি, আমবাগানে এবং শিমুলগাছে কয়েক হাজার পাখি আবাস গড়ে তুলেছে। সড়কের পাশের বড় বড় গাছেও বাসা বেঁধেছে পাখিরা। পাখির ডাকেই ঘুম ভাঙে এই গ্রামের মানুষের।
সরেজমিনে গতকাল বৃহস্পতিবার বিকালে ‘পাখি গ্রামে’ গিয়ে দেখা যায়, গাছের ডালে নানা ভঙ্গিতে দোল খাচ্ছে সাদা বক আর শামুকখোল। গ্রামটি চলনবিল ঘেঁষা হওয়ায় বর্ষা মৌসুম জুড়ে এখানে অসংখ্য ছোট মাছের দেখা মিলছে। সেসব মাছ খেয়েই জীবন ধারণ করে পাখিরা।
জুলাই থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে পুরুষ ও স্ত্রী শামুকখোল পাখিরা শুকনো চিকন ডাল, কঞ্চি, খড় এবং গাছের লতাপাতায় বাসা বাঁধে। এক একটি শামুকখোল চার থেকে ছয়টি ডিম দেয়। ২৫ দিনের মধ্যে ডিম থেকে ছানা ফুটে। ৩০ থেকে ৩৫ দিন বয়সেই ছানাগুলো উড়তে শুরু করে। সাদা বর্ণের এই পাখির পিঠ ও ডানার অংশ কালো। পাখিটি দৈর্ঘ্যে কমবেশি ৮১ সেন্টিমিটার হয়।
প্রাণিসম্পদ কর্মকর্তারা বলেন, পৃথিবীতে দুই প্রজাতির শামুকখোল পাখি রয়েছে। এরমধ্যে সাদা বর্ণের পাখিটি বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভারত ও থাইল্যান্ডে স্থায়ীভাসে বাস করে। উপযুক্ত আবহাওয়া, খাদ্যের জোগান ও অভয়াশ্রম হওয়ায় শাহাপুড় গ্রামে বিশাল আবাসস্থল গড়ে তুলেছে শামুকখোল।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কিশোর-কিশোরীদের ঘুম কেড়ে নিচ্ছে মোবাইল ফোন স্ক্রলিং
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যদি চাঁদ না থাকতো তাহলে কী ঘটতো
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যেভাবে গোশত সংরক্ষণ করলে ১ বছর পর্যন্ত ভালো থাকবে
২৬ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রোটিনের মানের দিক দিয়ে দুনিয়ার সেরা গোশত হচ্ছে গরুর গোশত
২৬ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
১৫ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে রেকর্ড গড়লো তিমি
২৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কৃত্রিম বুদ্ধিমত্তার তাৎক্ষণিক উত্তরে দুর্বল হচ্ছে মানবমেধা
২৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রকৃতির কীটনাশক পিঁপড়া
২৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যুদ্ধে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কীভাবে কাজ করে?
২৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
গরুর চামড়া গোশতের মতোই স্বাদ, রান্না করবেন যেভাবে
২৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গার্হস্থ: গৃহ ব্যবস্থাপনায় যে সকল গুণাবলির প্রয়োজন
২৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কুরবানীর জন্য সুস্থ গরু চেনায় উপায়
২১ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গরমে তালের শাঁস খাওয়ার আগে জেনে নিন জরুরি তথ্য
২১ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












