গরুর চামড়া গোশতের মতোই স্বাদ, রান্না করবেন যেভাবে
, ২৩ মে, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ সাবত (শনিবার) পাঁচ মিশালী
ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং নাইজেরিয়ায় গরুর চামড়া প্রাণীজ আমিষের উৎস হিসেবে ব্যাপক উৎসাহের সাথে গরুর চামড়া খাওয়া হয়।
বিশ^জুড়ে গরুর চামড়া ট্যানিংয়ের মাধ্যমে প্রক্রিয়াজাত করা হয় যা পরবর্তীতে ফ্যাশন এবং আসবাব উৎপাদন শিল্পে বিভিন্ন জিনিসের জন্য ব্যবহৃত হয়। অন্যদিকে, গাভীর ত্বকে প্রোটিন, যা কোলাজেন/জেলিটিন নামে পরিচিত, ওষুধ, খাদ্য এবং প্রসাধনী শিল্পগুলিতে ব্যবহার করা হয়।
বহু বছর আগ থেকেই বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে গরুর মাথার চামড়া রান্না করে খাওয়ার প্রচলন ছিলো। বিশেষ করে গরুর পায়া (পা)র সাথে মাথার চামড়াও রান্না করা হয়। মাথার চামড়া মোটা হওয়ায় এটির ভিন্ন চাহিদা আছে। তবে প্রতিবছর চামড়ার দাম কমে যাওয়ায় গরুর চামড়াও এখন খাবার তালিকায় যুক্ত করছেন কেউ কেউ।
নাইজেরিয়ানরা সুপ রান্নায় চামড়া ব্যবহার করে। আফ্রিকার আরও কয়েকটি দেশ যেমন ঘানা, ক্যামেরুন, টোগো এবং বেনিন প্রজাতন্ত্রও গরুর গোশতের সাথে এটি দিয়ে সুস্বাদু খাবার তৈরি করে।
গরুর চামড়ার পুষ্টিগুন?
গরুর চামড়ায় উপাদান হিসেবে প্রোটিন, কার্বোহাইড্রেট, চর্বি, ফাইবার এবং পানি থাকে। গরুর চামড়ার প্রোটিন সাধারণত জিলেটিন হিসেবে থাকে। জিলেটিন হাড় ও ত্বক গঠনের জন্য গুরুত্বপূর্ণ। এছাড়া রয়েছে প্রচুর কোলোজেন, যা ত্বকের সজীবতা ধরে রাখতে খুবই কার্যকরী।
কীভাবে গরুর চামড়া রান্নার উপযোগী করবেন?
প্রথমে গরুর চামড়া এক থেকে দেড় ফুট টুকরা করে নিতে হবে। এবার মেঝেতে রেখে চামড়ার উপরের অংশে গরম পানি ঢেলে সঙ্গে সঙ্গে ধাতব চামচ দিয়ে আঁচড় দিন। দেখবেন খুব সহজেই চামড়ার লোমগুলো উঠে যাবে। চামড়া থেকে যেকোনো ময়লা বা ধূলিকণা সরাতে লোহার স্পঞ্জ ব্যবহার করতে পারেন। লোম উঠে যাবার পর চামড়ার নিচের অংশ পরিষ্কার করে ছোট ছোট টুকরা করতে হবে। এরপর ভালোভাবে ধুয়ে গরম পানিতে সিদ্ধ করতে হবে। সিদ্ধ হলে, প্রয়োজনীয় মশলা দিয়ে গরুর গোশতের মত করে রান্না করুন। রান্না করার পর রুটি অথবা ভাতের সাথে খেতে পারেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দীর্ঘক্ষণ বসে থেকে কোমরব্যথা, কী করবেন?
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মানুষের জীবনের হাল বদলাতে পারে মাটির স্পর্শে
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কিছু মানুষকে মশা বেশি কামড়ায় কেন?
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আগের চেয়ে অনেক ধীরগতিতে ঘুরছে প্লুটোর চাঁদ, বলছে নতুন গবেষণা
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পদ্মার এক ঢাই মাছ ৫৯ হাজার টাকায় বিক্রি
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বন্যপ্রাণীর নিরাপদ পথচলায় মধুপুরে পাঁচ ক্যানোপি ব্রিজ
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অযত্ন-অবহেলায় পরিত্যক্ত শতবর্ষী লাইব্রেরি
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পাকলে মোলায়েম টক-মিষ্টি স্বাদের ডেওয়া ফল
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কালিয়াকৈরের ঐতিহ্য ‘ধনীর চিড়া’
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘ভোলা গ্রাম’ যেভাবে গুলশান হলো ১৯৭২ সালে থানা প্রতিষ্ঠিত হয় ২০০৪ সালে শুরু হয় বাণিজ্যিক স্থাপনা
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
১০ মিনিটেই হবে ৮০ শতাংশ চার্জ
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কেন দাঁড়িয়ে যায় শরীরের লোম?
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












