পাকিস্তান-সৌদির প্রতিরক্ষা চুক্তিতে অন্তর্ভুক্ত হতে চায় তুরস্ক
আল ইহসান ডেস্ক:
সৌদি আরব এবং পারমাণবিক অস্ত্রধারী দেশ পাকিস্তানের মধ্যে একটি প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিতে চেষ্টা চালিয়ে যাচ্ছে তুরস্ক। বিশ্লেষকদের মতে, চুক্তিটি উপসাগরীয় অঞ্চল এবং ইরানে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে একটি নতুন সামরিক ব্লক তৈরি করতে পারে।
স্থানীয় সময় গত ৯ জানুয়ারি ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, চুক্তিটি এগিয়ে নিতে তুরস্ক, সৌদি আরব এবং পাকিস্তানের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে আলোচনা এগিয়ে চলছে। দেশটির প্রতিনিধিরা আশা করছেন, চুক্তিটি বাস্তবায়ন হবে।
এদিকে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় ইসলামাবাদের সাথে সম্পর্ক আরও জোরদার করছে তুরক্ত ও রিয়াদ। এই দেশের সমর্থনের পর পূর্ব আফ্রিকার দেশ সুদানের সঙ্গে ১৫০ কোটি ডলারের অস্ত্র ও যুদ্ধবিমান বিক্রির জন্য চুক্তি চূড়ান্ত করছে পাকিস্তান।
রয়টার্স জানিয়েছে, পাকিস্তান আবদেল ফাত্তাহ আল-বুরহানের সামরিক ১০টি কারাকোরাম-৮ হালকা আক্রমণ বিমান, স্কাউটিং এবং কামিকাজে আক্রমণের জন্য ২০০টিরও বেশি ড্রোন এবং উন্নত বিমান-প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রি করবে বলে আশা করা হচ্ছে।
পাকিস্তানের সাবেক সামরিক কর্মকর্তা এয়ার মার্শাল আমির মাসুদ রয়টার্সকে বলেন, চুক্তিটি চূড়ান্ত হলে জেএফ-১৭ যুদ্ধবিমানও অন্তর্ভুক্ত হতে পারে। যদি পাকিস্তান, তুরস্ক এবং সৌদি আরব একটি ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে, তাহলে এটি এই অঞ্চলের তিনটি বৃহত্তম দেশকে সংযুক্ত করবে। যাতে প্রতিটি দেশ সামরিক সুবিধার আওতায় আসবে।
তেল সমৃদ্ধ দেশ সৌদি আরবের সঙ্গে দীর্ঘদিন ধরেই কৌশলগত সামরিক সহযোগিতা, অর্থনৈতিক সম্পর্কের ভিত্তিতে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে আসছে পাকিস্তান। সৌদি আরব পাকিস্তানের জন্য গুরুত্বপূর্ণ আর্থিক সহায়তা ও জ্বালানি সরবরাহকারী দেশ। অন্যদিকে স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের (সিপ্রি) ২০২৩ সালের প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্ক পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম অস্ত্র সরবরাহকারী দেশ, যা পাকিস্তানের মোট অস্ত্র আমদানির ১১ শতাংশ।
আরও পড়ুন
সব ›
নিজস্ব প্রযুক্তির এআই আনছে ইরান
২০৫০ সালের আগেই বিশ্বের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতি হবে পাকিস্তান : শাহবাজ
পাকিস্তানে ভারত-সমর্থিত বাহিনীর সঙ্গে সংঘর্ষ, সেনা কর্মকর্তাসহ ২৮ সশস্ত্র সদস্য নিহত
আল ইহসান ডেস্ক: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে পৃথক গোয়েন্দা তথ্যভিত্তিক সামরিক অভিযানে দ…
যুক্তরাজ্যের প্রতিরক্ষা বাজেটে ঘাটতির রেকর্ড
আল ইহসান ডেস্ক: যুক্তরাজ্যের প্রতিরক্ষা বিভাগ বাজেট ঘাটতিতে পড়েছে। সামরিক সরঞ্জাম কিনতে বাজেটে ঘাটতি পড়েছে ১৬.…
ইসরায়েলের সঙ্গে সামরিক সহযোগিতার প্রতিবাদে মরক্কোয় বিক্ষোভ
হামাসের বীরত্ব:
স্থল অভিযানে বরাবরই চরম ভীতু দখলদার ইসরায়েল
হামাসের বীরত্ব:
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।