পাকিস্তান-ভারত যুদ্ধবিরতি যেকোনো সময় ভেঙে যেতে পারে -যুক্তরাষ্ট্র
আল ইহসান ডেস্ক:
পাকিস্তান ও ভারতের মধ্যে যুদ্ধবিরতি ধরে রাখা অত্যন্ত কঠিন এবং তা যেকোনো সময় ভেঙে যেতে পারে বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রুবিও। তার দাবি, যুদ্ধবিরতির সবচেয়ে বড় জটিলতা হলো সেটি বজায় রাখা। রুবিওর ভাষায়, প্রতিদিন আমরা খেয়াল রাখছি পাকিস্তান ও ভারতের মধ্যে কী ঘটছে।
গত রোববার (১৭ আগস্ট) এক সাক্ষাৎকারে রুবিও বলেছে, ট্রাম্প দুই প্রতিবেশী পরাশক্তির মধ্যে সম্ভাব্য পারমাণবিক সংঘাত এড়াতে ভূমিকা রেখেছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গ টেনে সে বলেছে, অস্ত্রবিরতি তখনই কার্যকর হয় যখন উভয় পক্ষ গুলি চালানো বন্ধে রাজি হয়। কিন্তু রাশিয়া এখনো তাতে সম্মত হয়নি।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।