পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে নতুন অর্থনৈতিক কাঠামো চালু
, ০৮ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০২ সাদিস, ১৩৯৩ শামসী সন , ৩১ অক্টোবর, ২০২৫ খ্রি:, ১৫ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
পাকিস্তান ও সৌদি আরব তাদের দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে নতুন একটি ‘অর্থনৈতিক সহযোগিতা কাঠামো’ চালুর ঘোষণা দিয়েছে। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে জিও নিউজ।
রিয়াদে অনুষ্ঠিত ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সৌদি প্রিন্স বিন সালমান বৈঠক শেষে যৌথ বিবৃতিতে এ ঘোষণা দেন। এতে বলা হয়, দুই দেশ পারস্পরিক বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ককে আরও দৃঢ় করতে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছে।
বিবৃতিতে জানানো হয়, কাঠামোর আওতায় অর্থনীতি, বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন খাতে একাধিক কৌশলগত ও উচ্চ প্রভাবসম্পন্ন প্রকল্প নিয়ে আলোচনা হবে। এগুলো সরকার-স্তরের সহযোগিতা জোরদার করবে, বেসরকারি খাতের ভূমিকা বাড়াবে এবং দুই দেশের মধ্যে বাণিজ্য বিনিময় সম্প্রসারণে সহায়ক হবে। অগ্রাধিকার খাত হিসেবে নির্ধারিত হয়েছে জ্বালানি, শিল্প, খনন, তথ্যপ্রযুক্তি, পর্যটন, কৃষি ও খাদ্য নিরাপত্তা।
বিবৃতিতে আরও বলা হয়, ইসলামাবাদ ও রিয়াদ বিদ্যুৎ সংযোগ প্রকল্প ও জ্বালানি খাতে সহযোগিতা সংক্রান্ত দুটি সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়টি পর্যালোচনা করছে। নতুন অর্থনৈতিক মডেলটি দুই দেশের ‘ভ্রাতৃপ্রতিম সম্পর্ককে আরও দৃঢ় করার প্রচেষ্টার সম্প্রসারণ’ হিসেবে বিবেচিত হচ্ছে।
শাহবাজ ও বিন সালমান উভয় পক্ষের সুপ্রিম কোঅর্ডিনেশন কাউন্সিলের বৈঠক শিগগির আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।
সম্মেলনটিতে বিশ্বের রাষ্ট্রপ্রধান, নীতিনির্ধারক, বিনিয়োগকারী ও উদ্ভাবক অংশ নিচ্ছেন। প্রতিপাদ্য হচ্ছে: ‘সমৃদ্ধির চাবিকাঠি: নতুন বৃদ্ধির সম্ভাবনার দ্বার উন্মোচনা’। প্রধানমন্ত্রী বৈঠকের ফাঁকে অন্যান্য দেশ ও আন্তর্জাতিক সংস্থার নেতাদের সঙ্গে আলোচনা করবেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)