পাকিস্তান ও উপসাগরীয় দেশগুলোর মধ্যে বাণিজ্য ঘাটতি ১২.৪ বিলিয়ন ডলার
, ২৭ জুন, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
উপসাগরীয় দেশগুলোর (জিসিসি) সঙ্গে পাকিস্তানের বাণিজ্য ঘাটতি চলতি অর্থবছরের মে মাস পর্যন্ত ১৪ শতাংশ বেড়ে ১২.৪ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। যদিও দেশটি জিসিসির ছয়টি সদস্য দেশের সঙ্গে মুক্তবাণিজ্য চুক্তি (এফটিএ) করার প্রচেষ্টা চালাচ্ছে, যাতে রপ্তানি ও বাজার প্রবেশাধিকার বাড়ানো যায়। সরকারিভাবে প্রকাশিত পরিসংখ্যানে এ তথ্য দেখা গেছে। খবর আরব নিউজের।
স্টেট ব্যাংক অব পাকিস্তানের (এসবিপি) তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ে এই ঘাটতি ছিলো ১০.৯ বিলিয়ন ডলার। এই সময়ে পাকিস্তানের জিসিসিতে রপ্তানি ১৬ শতাংশ বেড়ে ৫.০৮ বিলিয়ন ডলারে পৌঁছালেও, আমদানি ১৪ শতাংশ বেড়ে হয়েছে ১৭.৫ বিলিয়ন ডলার।
জিসিসির সদস্য দেশগুলো হলো- সৌদি আরব, আরব আমিরাত (ইউএই), কাতার, কুয়েত, ওমান এবং বাহরাইন।
টপলাইন সিকিউরিটিজের গবেষণা পরিচালক শঙ্কর তালরেজা জানায়, এই বাণিজ্য ঘাটতির প্রধান কারণ হলো- ইউএই থেকে আমদানির প্রবল বৃদ্ধি, যা পাকিস্তানের জিসিসি অঞ্চলের বৃহত্তম তেল সরবরাহকারী।
সে বলেছে, ১১ মাসে পাকিস্তানের ইউএই থেকে আমদানি ৩২ শতাংশ বেড়েছে। এটি প্রায় ১.৫ বিলিয়ন ডলারের একটি বিশাল বৃদ্ধি।
মোট ইউএই থেকে আমদানি ৪৬ শতাংশ বেড়ে হয়েছে ৮.৩৩ বিলিয়ন ডলার, যেখানে দেশটিতে রপ্তানি ছিলো ৩.৯৬ বিলিয়ন ডলার। এর বিপরীতে সৌদি আরব থেকে আমদানি ১৫ শতাংশ কমে হয়েছে ৩.৪৭ বিলিয়ন ডলার।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি ধ্বংসের মিশনে ব্যর্থ হয়ে বিস্মিত ও হতভম্ব পাশ্চাত্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাকিস্তান গেছেন ইরানের প্রেসিডেন্ট; দেশের স্বার্থ রক্ষাই মূল লক্ষ্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানে যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ‘অদ্ভুত বস্তু’ দেখে মার্কিন পাইলট
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)