পাকিস্তান ও আফগানিস্তান, সামরিক শক্তি-সামর্থ্য কার কতটুকু?
, ০৯ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৯ তাসি, ১৩৯৩ শামসী সন , ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ১৪ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
লন্ডনভিত্তিক ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের তথ্য অনুসারে, পাকিস্তানের সামরিক শক্তি আফগানিস্তানের তুলনায় কতটা বিশাল, তার একটি তুলনামূলক চিত্র নিচে দেওয়া হলো।
পাকিস্তানের সশস্ত্র বাহিনী ভালো নিয়োগ ও তাদের ধরে রাখার হার ভালো। তাদের রয়েছে প্রধান প্রতিরক্ষা অংশীদার চীনের কাছ থেকে পাওয়া উন্নত সরঞ্জাম। ইসলামাবাদ তার সামরিক পারমাণবিক কর্মসূচিতে বিনিয়োগ চালিয়ে যাচ্ছে এবং নৌ ও বিমান বাহিনীকেও আধুনিকীকরণ করছে।
এদিকে আফগান তালেবানের সশস্ত্র বাহিনীর সক্ষমতা হ্রাস পাচ্ছে।
২০২১ সালে ক্ষমতা দখলের সময় তারা যে বিদেশি নানা সরঞ্জাম জব্দ করেছিলো, সেগুলো ব্যবহারের ক্ষমতা এখন দিন দিন কমছে। এ ছাড়া আন্তর্জাতিক স্বীকৃতি না পাওয়ায় তাদের সামরিক আধুনিকায়নও বাধাগ্রস্ত হচ্ছে।
কর্মী: পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীতে ৬ লাখ ৬০ হাজার সক্রিয় কর্মী রয়েছে। এর মধ্যে ৫ লাখ ৬০ হাজার সেনাবাহিনীতে, ৭০ হাজার বিমানবাহিনীতে এবং ৩০ হাজার সেনা সদস্য নৌবাহিনীতে কর্মরত।
আফগান তালেবানদের সামরিক বাহিনীর শক্তি কম। মাত্র ১ লাখ ৭২ হাজার সক্রিয় সদস্য রয়েছে। তবে এই গোষ্ঠীটি তাদের সশস্ত্র বাহিনীকে দুই লাখে উন্নীত করার পরিকল্পনা ঘোষণা করেছে।
যুদ্ধযান এবং কামান: পাকিস্তানের কাছে ৬ হাজারের বেশি সাঁজোয়া যুদ্ধযান এবং ৪ হাজার ৬০০’রও বেশি কামান রয়েছে। অন্যদিকে আফগান বাহিনীর কাছে সোভিয়েত আমলের ট্যাংক ও সাঁজোয়া যান রয়েছে।
তবে সেগুলোর সঠিক সংখ্যা উল্লেখ নেই। তাদের কামান বা গোলন্দাজ বাহিনীর সঠিক সংখ্যাও অজানা।
বিমানবাহিনী: পাকিস্তানের বহরে ৪৬৫টি যুদ্ধ বিমান এবং ২৬০টিরও বেশি হেলিকপ্টার রয়েছে। এর মধ্যে বহুমুখী, আক্রমণাত্মক এবং পরিবহন হেলিকপ্টার রয়েছে।
আফগানিস্তানের কোনো যুদ্ধবিমান নেই এবং বলার মতো কোনো প্রকৃত বিমানবাহিনী নেই। তাদের কাছে কমপক্ষে ছয়টি বিমান রয়েছে। যার মধ্যে কয়েকটি আবার সোভিয়েত যুগের এবং ২৩টি হেলিকপ্টার রয়েছে বলে জানা যায়, যদিও কতগুলো উড়তে পারে তার সঠিক তথ্য নেই।
পারমাণবিক অস্ত্র: পাকিস্তান একটি পারমাণবিক অস্ত্রধারী দেশ এবং তাদের কাছে ১৭০টি ওয়ারহেড থাকলেও, আফগানিস্তানের কাছে কোনো পারমাণবিক অস্ত্রভা-ার নেই। সূত্র: রয়টার্স।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলি সামরিক অবস্থানের বিরুদ্ধে ৯টি সফল অভিযান
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দখলদারদের কথিত আয়রন ডোম প্রতিরক্ষা যখন ভাঙারি (স্ক্র্যাপ)
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আমাদের ব্লক করা অসম্ভব, হেগসেথকে ‘ভূগোল শিক্ষা’ দিলেন ইরানের স্পিকার
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইংল্যান্ডে বকেয়া বিলের বোঝা ও জ্বালানি তেলের দামে উর্ধ্বগতি
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হিজবুল্লাহর নতুন ড্রোনে ব্যাপক ক্ষয়ক্ষতিতে দখলদাররা
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
শুধু উপরের কাঠামোটা কোনমতে দাঁড়িয়ে আছে, আর সবই ধ্বংস হয়ে গেছে; বীর যোদ্ধাদের হামলার পর দখলদারদের যুদ্ধ যানের অবস্থা।
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গাজার ধ্বংসস্তূপের নিচে এখনও রয়েছে ৮ হাজার ফিলিস্তিনির মরদেহ
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অন্তত এক বেলা না খেয়ে থাকছে যুক্তরাজ্যের ৩০ লাখ পরিবার
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সন্ত্রাসী ড্রাম্প অবসানের কথা বললেও যুদ্ধের জন্য প্রস্তুত ইরান
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান নিয়ে ট্রাম্পের সামনে এখন দুটিই বিকল্প, দাবি আইআরজিসির
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফিলিস্তিনিদের কৃষি জমিতে লুটপাট চালাচ্ছে ইসরায়েলিরা
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পাটকাঠি থেকে উচ্চমানের গ্রাফিন, নতুন পথ দেখালেন ড. আব্দুল আজিজের দল
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












