মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম

পাকিস্তানে সেনাবাহিনীর ক্ষমতা বাড়াতে সংবিধান সংশোধনের পরিকল্পনা

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, বিকাল ৩:২৬ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, সকাল ৫:০১

আল ইহসান ডেস্ক:
আলোচনায় পাকিস্তানের সংবিধানের ২৭তম সংশোধনী। অনুমোদন পেলে তৈরি হবে প্রতিরক্ষা বাহিনীর প্রধানের পদ। আজীবন সাংবিধানিক সুরক্ষা দেয়া হবে শীর্ষ সামরিক কর্মকর্তাদের। পাশাপাশি, দায়িত্বে থাকাকালীন যে কোনো ফৌজদারী মামলা থেকে দায়মুক্তি পাবেন সরকারপ্রধান। এছাড়া একাধিক সংস্কারের প্রস্তাব করা হয়েছে বিচার বিভাগে। গত শনিবার পার্লামেন্টের উচ্চকক্ষে উপস্থাপন করা হয় সংবিধান সংস্কারের খসড়া প্রস্তাব।
গত মে মাসের পাক-ভারত যুদ্ধ শেষে ফিল্ড মার্শাল উপাধি দেয়া হয়েছিলো পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরকে। এবার এই চিফ অব আর্মি স্টাফকে সাংবিধানিকভাবে প্রতিরক্ষা বাহিনীর প্রধান করার তোড়জোড় শুরু করেছে শেহবাজ সরকার।
এরই মধ্যে দেশটির কেন্দ্রীয় মন্ত্রিসভায় অনুমোদনের পর পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে সংবিধানের ২৭তম সংশোধনী বিলের খসড়া প্রস্তাব করা হয়েছে। যাতে সংবিধানের ২৪৩তম অনুচ্ছেদের বেশকিছু পরিবর্তনের প্রস্তাব দেয়া হয়েছে।
এই সংশোধনী অনুমোদিত হলে, বাতিল হবে সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যানের পদ। এছাড়াও শীর্ষ কর্মকর্তাদের আজীবন সাংবিধানিক সুরক্ষা দেয়ার প্রস্তাবও করা হয়েছে। খসড়ায় আরও বলা হয়েছে, দেশের পারমাণবিক ও কৌশলগত সম্পদের তত্ত্বাবধানকারী পদ ন্যাশনাল স্ট্র্যাটেজিক কমান্ডের কমান্ডারকে সেনাপ্রধানের সুপারিশে প্রধানমন্ত্রী নিযুক্ত করবেন এবং তাকে অবশ্যই সেনাবাহিনীর সদস্য হতে হবে।
দেশটির বিচার বিভাগেও বেশকয়েকটি পরিবর্তনের প্রস্তাব রাখা হয়েছে। ২৭তম সংশোধনী অনুমোদিত হলে, গঠন করা হবে কেন্দ্রীয় সাংবিধানিক আদালত। সুপ্রিম কোর্টের ক্ষমতা কমিয়ে তা হস্তান্তর করা হবে এই সাংবিধানিক আদালতে। রয়েছে উচ্চ আদালতের বিচারপ্রতি নিয়োগ প্রক্রিয়ায় সংশোধনের প্রস্তাবনাও।
এর ফলে, বিশেষ সুবিধা পাবেন দেশটির প্রধানমন্ত্রীও। দায়িত্বরত অবস্থায় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কোন ফৌজদারি মামলা করা যাবে না। বাতিল হবে আগের মামলাও। এতদিন যে সুবিধা পেতেন প্রেসিডেন্ট।
উল্লেখ্য, ২৭তম সংশোধনী পাস হতে পাকিস্তানের পার্লামেন্টের উভয় কক্ষে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
স্থল অভিযানে বরাবরই চরম ভীতু দখলদার ইসরায়েল স্থল অভিযানে বরাবরই চরম ভীতু দখলদার ইসরায়েল ১৬ ঘণ্টা আগে হামাসের বীরত্ব: হামাসের বীরত্ব: ১৬ ঘণ্টা আগে স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড় স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড় ২ দিন আগে তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব ২ দিন আগে উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন… ২ দিন আগে ২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন… ২ দিন আগে গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন… ২ দিন আগে জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ… ২ দিন আগে বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান ৪ দিন আগে ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র ৪ দিন আগে নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স… ৪ দিন আগে ‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প ‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প ৪ দিন আগে