ব্রাজিলে শক্তিশালী টর্নেডোর আঘাত, ব্যাপক ক্ষয়ক্ষতি
, ১৯ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৩ সাদিস, ১৩৯৩ শামসী সন , ১১ নভেম্বর, ২০২৫ খ্রি:, ২৬ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ব্রাজিলে শক্তিশালী টর্নেডো আঘাত হেনেছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, গত জুমুয়াবার দক্ষিণ ব্রাজিলের একটি শহরের কিছু অংশে টর্নেডোর আঘাতে কমপক্ষে পাঁচজন নিহত এবং আরও প্রায় ১৩০ জন আহত হয়েছে। খবর এএফপির।
স্থানীয় আবহাওয়া পরিষেবা জানিয়েছে, পারানা রাজ্যে ঘূর্ণিঝড়ের প্রভাবে অসংখ্য যানবাহন উল্টে গেছে এবং বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
পারানা সিভিল ডিফেন্স এএফপিকে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, টর্নেডোর ফলে এরই মধ্যে পাঁচজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।
স্থানীয় উদ্ধার সংস্থা আরও জানিয়েছে, প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, ১৩০ জন গুরুতর বা মাঝারি আহত হয়েছে।
পারানার পরিবেশগত প্রযুক্তি এবং পর্যবেক্ষণ ব্যবস্থা অনুসারে, রিও বনিতো দো ইগুয়াকুতে বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৮০ থেকে ২৫০ কিলোমিটার (ঘণ্টায় ১১০ থেকে ১৫৫ মাইল) ছিলো। ওই শহরের বাসিন্দা প্রায় ১৪ হাজার।
সংস্থাটি জানিয়েছে, বিভিন্ন স্থানে গাছ ভেঙে পড়েছে এবং বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। পারানার গভর্নর সামাজিক মাধ্যম এক্সে বলেছে, তীব্র ঝড়ের কারণে ক্ষতিগ্রস্ত শহরগুলোতে তদারকি এবং নজরদারি চলছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইহুদীদের নিরাপত্তায় ৩ বছরে ২৫০ মিলিয়ন পাউন্ড ব্যয় করবে ইংল্যান্ড
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মার্কিন ‘আলটিমেটাম’ অগ্রাহ্য, পাল্টাপাল্টি হামলায় ‘বন্ধ’ হরমুজ প্রণালি
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তামিলনাড়ুতে গরু জবাই নিষিদ্ধের আদেশ স্থগিত করলো সুপ্রিম কোর্ট
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কলকাতায় ১৩৬ বছরের পুরোনো মসজিদে নামাজ বন্ধ, নেপথ্যে কী?
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
- ভয়াবহ বন্যায় ভেসে যাচ্ছে গাড়ি-বাড়ি
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মোঘল শাসক আওরঙ্গজেবের শাসনামল নিয়ে প্রচলিত ভাষ্য বদলে দিতে পারে ৩০০ বছর আগের নথি
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হত্যার হুমকি ও সাম্প্রদায়িক আক্রমণের শিকার মুসলিম নারী বিচারক
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নাইজেরিয়ায় সেনা অভিযানে ৩ শতাধিক সশস্ত্র ডাকাত ও অপহরণকারী নিহত
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফেসবুক-ইনস্টাগ্রামের ‘আসক্তির নকশা’ সরাতে মেটাকে ইইউর কড়া নির্দেশ
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এক রাতে ইরানের ১৪০ স্থাপনায় মার্কিন হামলা
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জর্ডানে যুক্তরাষ্ট্রের ‘প্রিন্স হাসান’ বিমানঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ইরান
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আগুন নেভানোর ব্যর্থ চেষ্টা দমকল বাহিনীর
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)