পাকিস্তানে শপিং সেন্টারে আগুনে নিহত বেড়ে ৬০
আল ইহসান ডেস্ক:
পাকিস্তানের করাচিতে শপিং সেন্টারে আগুন লাগার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬০ জনে দাঁড়িয়েছে। এরমধ্যে শুধুমাত্র একটি বদ্ধ দোকান থেকে ৩০টি মরদেহ উদ্ধার করা হয়েছে।
গত শনিবার গুল প্লাজা নামে অত্যন্ত জনবহুল ওই শপিং সেন্টারে আগুন লাগে। গতকাল বৃহস্পতিবারও (২২ জানুয়ারি) সেখানে উদ্ধার অভিযান অব্যাহত রাখা হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, এ ঘটনায় এখনো আরও ৮০ জন নিখোঁজ আছেন।
করাচি দক্ষিণ ডেপুটি ইন্সপেক্টর জেনারেল সৈয়দ আসাদ রাজা সংবাদমাধ্যম দ্য ডনকে বলেছেন, ‘দুবাই ক্রোকারি’ নামে ম্যাজানাইন ফ্লোরের একটি দোকান থেকেই পাওয়া গেছে ৩০ জনের মরদেহ।
তিনি জানিয়েছেন, যখন আগুনের সূত্রপাত হয় তখন শপিং সেন্টারটিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মানুষ তাড়াহুড়া করে বের হওয়ার চেষ্টা করেন। তখন পদদলিত হওয়া থেকে বাঁচতে ওই ব্যক্তিরা এ দোকানের ভেতর আশ্রয় নেন। কিন্তু পরবর্তীতে আগুনে পুড়ে তাদের মৃত্যু হয়।
পাকিস্তানের সিন্ধ প্রদেশের মুখ্যমন্ত্রী মুরাদ আলী শাহ মৃতের সংখ্যা বাড়ার ঘটনায় শোক প্রকাশ করেছেন। স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, পোড়া মার্কেট থেকে সব মরদেহ উদ্ধার করার আগ পর্যন্ত ধ্বংসস্তূপ সরানোর কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন তিনি।
যারা আগুনে পুড়ে মারা গেছেন তাদের অবস্থা এতটাই খারাপ যে খালি চোখে তাদের আর চেনা যাচ্ছে না। এ কারণে মরদেহের পরিচয় শনাক্তে ডিএনএ স্যাম্পল রাখা হচ্ছে। এখন পর্যন্ত ৫০টি পরিবার তাদের ডিএনএর স্যাম্পল দিয়েছে।
এ ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে সতর্কতা দিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। সূত্র: আল জাজিরা।
ভয়াবহ দাবানলের পর চিলির পরিস্থিতি।
আরও পড়ুন
সব ›
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার
জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা
আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।