এবার সোমালিয়া-মিশরের সঙ্গে সামরিক জোট গঠনের পথে সৌদি আরব
, ০৪ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৬ ছামিন, ১৩৯৩ শামসী সন , ২৪ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ১০ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
সৌদি আরব সোমালিয়া ও মিশরের সঙ্গে এক নতুন সামরিক জোট গঠনের প্রক্রিয়া শুরু করেছে। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো, উক্ত অঞ্চলে আরব আমিরাতের (ইউএই) প্রভাব কমানো।
চুক্তি চূড়ান্ত করতে শিগগির সোমালিয়ার প্রেসিডেন্ট হাসান শেখ মোহামুদ সৌদি আরব সফরে যাবেন। এই চুক্তির মাধ্যমে লোহিত সাগরের নিরাপত্তা জোরদার করা এবং সামরিক সহযোগিতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। সম্প্রতি দুই উপসাগরীয় শক্তি সৌদি আরব ও ইউএইর মধ্যে উত্তেজনা তীব্র হয়েছে। ইয়েমেনে আমিরাতের সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের সহায়তা বন্ধের লক্ষ্যে সৌদি আরব ইউএইকে তাদের সেনা প্রত্যাহারের নির্দেশ দেয়।
গত ৩০ ডিসেম্বর সৌদি আরব ইয়েমেনের বন্দরনগরী মুকাল্লায় বোমা হামলা চালায়। সৌদি আরব দাবি করে, ইউএই থেকে আসা একটি অস্ত্রের চালান সেখানে পৌঁছাচ্ছিলো, যা দক্ষিণ ইয়েমেনের বিচ্ছিন্নতাবাদী সংগঠন সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলের (এসটিসি) জন্য ছিলো।
এই হামলার পর সৌদি ও আমিরাতপন্থী প্রভাবশীল ব্যক্তিদের মধ্যে অনলাইনে তীব্র বাগযুদ্ধ শুরু হয়। উপসাগরীয় ঐক্য নিয়ে দীর্ঘদিন ধরে যে সংযত ভাষা ব্যবহার করা হতো, তা থেকে এটি ছিলো বড় ধরনের সরে আসা। সৌদি আরব এই অভিযানকে ‘সীমিত’ বলে আখ্যা দিয়ে জানায়, তাদের জাতীয় নিরাপত্তা একটি ‘চূড়ান্ত সীমা।’
একই সঙ্গে ইউএইর পদক্ষেপকে তারা ‘চরমভাবে বিপজ্জনক’ বলে আখ্যা দেয়। এরপর ইয়েমেনের প্রেসিডেনশিয়াল লিডারশিপ কাউন্সিল (পিএলসি) ইউএইর বাহিনীকে ইয়েমেন ছাড়ার দাবি জানায়। তারা ইউএইর সঙ্গে প্রতিরক্ষা চুক্তি বাতিল করে এবং বন্দর ও সীমান্তে জরুরি বিধিনিষেধ আরোপ করে।
এই সপ্তাহে সোমালিয়াও ইউএইর সঙ্গে নিরাপত্তা ও বন্দর-সংক্রান্ত চুক্তি বাতিল করেছে। সোমালিয়ার অভিযোগ, ইউএই তাদের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে। ইউএই তাদের ভূখ- ব্যবহার করে এসটিসি নেতা আইদারুস আল-জুবাইদিকে সরিয়ে নিয়েছিলো।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে সোমালিয়ার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখ-তা নিয়ে উদ্বেগ বেড়েছে। বিশেষ করে ইউএই ও তাদের আঞ্চলিক মিত্র সন্ত্রাসী ইসরায়েল সোমালিল্যান্ডের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলছে। সোমালিল্যান্ড সোমালিয়ার একটি বিচ্ছিন্ন অঞ্চল, যার নিজস্ব সরকার রয়েছে।
সৌদি আরব সোমালিয়ার ভৌগোলিক অখ-তার পক্ষে সমর্থন জানিয়েছে। তারা কয়েকটি মুসলিমপ্রধান দেশের সঙ্গে সন্ত্রাসী ইসরায়েলের সোমালিল্যান্ড স্বীকৃতি ও সেখানে রাষ্ট্রীয় সফরের নিন্দা করেছে। ইউএইও আনুষ্ঠানিকভাবে সোমালিয়ার ভৌগোলিক অখ-তার কথা বলেছে। তবে তারা মোগাদিসুকে পাশ কাটিয়ে সোমালিয়ার পুন্টল্যান্ড ও সোমালিল্যান্ডের স্থানীয় প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছে।
এ ছাড়া ইউএই সামরিক ও অর্থনৈতিকভাবে বড় বিনিয়োগ করেছে। বিশেষ করে সোমালিল্যান্ডের বারবেরা বন্দর এবং পুন্টল্যান্ডের বসোসো বন্দরে তাদের বিনিয়োগ উল্লেখযোগ্য। প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি কর্মকর্তারা সোমালিয়াকে ইউএইর সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চাপ দিচ্ছেন। এতে বোঝা যাচ্ছে, পূর্ব আফ্রিকার সঙ্গে সৌদি আরব আরও শক্তিশালী কূটনৈতিক ও সামরিক সম্পর্ক গড়তে আগ্রহী।
এদিকে সৌদি আরব ও মিশরের সম্পর্কও সম্প্রতি আরও ঘনিষ্ঠ হয়েছে।
মিডল ইস্ট আইকে এই সপ্তাহে মিশরের প্রেসিডেন্ট কার্যালয়ের এক জ্যেষ্ঠ সূত্র জানিয়েছে, কায়রো ইয়েমেনে ইউএইর কার্যক্রম সম্পর্কে গোয়েন্দা তথ্য সৌদি আরবকে দিয়েছে। একে ‘সতর্ক পরিকল্পিত পদক্ষেপ’ হিসেবে বর্ণনা করা হয়েছে।
সূত্রটি বলেছে, ‘সৌদি সমর্থন ফিরিয়ে আনা এবং জাতীয় নিরাপত্তা রক্ষার জন্য মিশর ইউএইকে এক ধরনের বলি হিসেবে উপস্থাপন করেছে।’ গত সেপ্টেম্বরে এক জ্যেষ্ঠ মিশরীয় কূটনীতিক বলেন, ‘১৯৫০ সালের যৌথ প্রতিরক্ষা ও অর্থনৈতিক সহযোগিতা চুক্তির আওতায় একটি প্রতিরক্ষামূলক আঞ্চলিক বাহিনীর প্রস্তাব দেয় মিশর।’ লক্ষ্য ছিলো দ্রুত প্রতিক্রিয়াশীল একটি জোট গঠন, যা সদস্যরাষ্ট্রগুলোকে বাইরের হুমকি, বিশেষ করে সন্ত্রাসী ইসরায়েলের থাবা থেকে রক্ষা করবে। তবে এই উদ্যোগটি মূলত কাতার ও ইউএইর বিরোধিতায় আটকে যায়।
রিয়াদের নেতৃত্বে নতুন এই সামরিক জোটের খবর এমন সময় এলো, যখন সাম্প্রতিক প্রতিবেদনে জানা গেছে, তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে গত সেপ্টেম্বরে গঠিত একটি সামরিক চুক্তিতে যোগ দিতে আগ্রহী।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হামাসের বীরত্ব:
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুদ্ধ চলতে থাকলে সবকিছু হারাবে সৌদি আরব : ইরানের বিশ্লেষক
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সন্ত্রাসী ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মক্কা ও মদীনা শরীফ ছাড়া সৌদির সব স্থানে হামলার হুমকি হুথিদের
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো তুরস্ক
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নেপালে আবার হড়পা বান, ভেসে গেছে বাড়ি-সেতু
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিশ্ববাজারে কমেছে চিনি, কফি ও কোকোর দাম
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মার্কিন হুমকিতে ভয় নয়, বীরত্বে অনড় ইরান
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পার্লামেন্টকে পাশ কাটিয়ে সৌদি আরবে সেনা পাঠাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
উপসাগরীয় অঞ্চল থেকে ব্রিটেন, সব জায়গায় পিছু হটছে যুক্তরাষ্ট্র
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মেক্সিকোর দিকে ধেয়ে যাচ্ছে শক্তিশালী হারিকেন সাইমন
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












