পাকিস্তানে ভারী বৃষ্টি, ২৪ ঘণ্টায় ৫৪ জনের মৃত্যু
, ২২ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৯ ছানী, ১৩৯৩ শামসী সন , ১৮ জুলাই, ২০২৫ খ্রি:, ০৩ শ্রাবণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
পাকিস্তানে ভারী বৃষ্টির কারণে বিভিন্ন দুর্ঘটনায় গত ২৪ ঘণ্টায় ৫৪ জনের মৃত্যু হয়েছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে। জুনের শেষের দিকে বর্ষা মৌসুম শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত মৃতের সংখ্যা প্রায় ১৮০ জনে দাঁড়িয়েছে। খবর এএফপির।
গত বুধবার সকাল থেকে পাঞ্জাব প্রদেশের বিভিন্ন স্থানে প্রায় বিরতিহীনভাবে মুষলধারে বৃষ্টি হচ্ছে। ফলে আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে।
রাওয়ালপিন্ডি শহরের মধ্য দিয়ে প্রবাহিত একটি নদীর পানির স্তর বেড়ে যাওয়ায় তীরবর্তী বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের এক মুখপাত্র এএফপিকে বলেন, গত ২৪ ঘন্টায় পাকিস্তানজুড়ে ৫৪ জনের মৃত্যু এবং আরও ২২৭ জন আহত হয়েছে। বেশিরভাগ মৃত্যুর খবর পাওয়া গেছে পাঞ্জাব প্রদেশ থেকে।
তিনি জানিয়েছেন, গত ২৬ জুন বর্ষা মৌসুম শুরুর পর থেকে এখন পর্যন্ত ৭০ শিশুসহ প্রায় ১৮০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া বিভিন্ন দুর্ঘটনায় আরও প্রায় ৫০০ জন আহত হয়েছে।
জনগণকে ঘরে রাখার জন্য বৃহস্পতিবার সরকারি ছুটি ঘোষণা করেছে রাওয়ালপিন্ডি সরকার। এর আগে ২০২২ সালে দেশটিতে ভারী বৃষ্টি ও বন্যায় ১ হাজার ৭০০ জনের মৃত্যু হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি ধ্বংসের মিশনে ব্যর্থ হয়ে বিস্মিত ও হতভম্ব পাশ্চাত্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাকিস্তান গেছেন ইরানের প্রেসিডেন্ট; দেশের স্বার্থ রক্ষাই মূল লক্ষ্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানে যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ‘অদ্ভুত বস্তু’ দেখে মার্কিন পাইলট
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)