ইরাকে শপিংমলে আগুন, নিহত বেড়ে ৬৯
, ২২ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৯ ছানী, ১৩৯৩ শামসী সন , ১৮ জুলাই, ২০২৫ খ্রি:, ০৩ শ্রাবণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ইরাকের একটি শপিংমলে আগুন লাগার ঘটনায় এখন পর্যন্ত ৬৯ জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
গতকাল বৃহস্পতিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পূর্ব ইরাকের কুত শহরে একটি শপিংমলে রাতভর ভয়াবহ অগ্নিকা-ে ৬৯ জন নিহত হয়েছেন। এছাড়া নিখোঁজ রয়েছে আরও বেশ কয়েকজন। খবর এএফপি, রয়টার্স।
গতকাল বৃহস্পতিবার ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মন্ত্রণালয় জানিয়েছে,ওয়াসিত গভর্নরেটের একটি শপিংমলে অগ্নিকা-ের পর ১৪টি পোড়া মৃতদেহ পাওয়া গেছে এবং বেসামরিক প্রতিরক্ষা দল ভবনের ভেতর থেকে ৪৫ জনকে উদ্ধার করেছে।
এর আগে শহরের এক স্বাস্থ্য কর্মকর্তা রয়টার্সকে বলেন, আমরা নিহতের একটি তালিকা তৈরি করেছি যাদের পরিচয় নিশ্চিত করা হয়েছে। কিন্তু একজনের মরদেহ এতটাই খারাপভাবে পুড়ে গেছে যে তাকে শনাক্ত করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, কুতের একটি পাঁচতলা ভবনে রাতভর আগুন জ্বলেছে। সেখানে দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।
ওয়াসিত প্রদেশের গভর্নর মোহাম্মদ আল-মায়াহি বলেছেন, একটি শপিংমল এবং একটি রেস্তোরাঁয় আগুন লেগেছে। বহু মানুষ সেখানে শপিং করছিলেন এবং রাতের খাবার গ্রহণ করছিলেন। গভর্নর আরও জানান, দমকলকর্মীরা বেশ কয়েকজনকে উদ্ধার করেছে।
কি কারণে সেখানে আগুন লেগেছে তা জানা যায়নি। এই ঘটনায় তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে এবং তদন্ত শুরু করা হয়েছে। তদন্তের ফলাফল ৪৮ ঘন্টার মধ্যে প্রকাশ করা হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি ধ্বংসের মিশনে ব্যর্থ হয়ে বিস্মিত ও হতভম্ব পাশ্চাত্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাকিস্তান গেছেন ইরানের প্রেসিডেন্ট; দেশের স্বার্থ রক্ষাই মূল লক্ষ্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানে যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ‘অদ্ভুত বস্তু’ দেখে মার্কিন পাইলট
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)