পাকিস্তানে পানি প্রবেশ ঠেকাতে সিন্ধুতে ১১৩ কি.মি. সংযোগ খাল কাটবে ভারত
, ২৩ যিলহজ্জ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২১ আউওয়াল, ১৩৯৩ শামসী সন , ২০ জুন, ২০২৫ খ্রি:, ০৬ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
কাশ্মিরের পেহেলগামে হামলার পর ভারত সরকার সিন্ধু ‘পানিচুক্তি’ স্থগিত করেছে। একইসাথে এরপর থেকে দেশটি পরিকল্পনা করছে সিন্ধু নদের পানিকে কিভাবে আরো বেশি করে লাগানো যায়। এ নিয়ে ইতোমধ্যেই দিল্লিকে একাধিক পদক্ষেপও গ্রহণ করতে দেখা গেছে। এই পরিস্থিতিতে ভারতের আরো একটি পরিকল্পনার কথা সামনে এসেছে।
ভারতীয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, এবার পাঞ্জাব, হরিয়ানা এবং রাজস্থানে সিন্ধু নদের পানিকে ব্যাপকভাবে ব্যবহার করতে চাইছে ভারত। এজন্য ১১৩ কিলোমিটার দীর্ঘ একটি সংযোগ খাল তৈরি করার পরিকল্পনা চলছে। এ নিয়ে সমীক্ষার কাজ শুরু হয়েছে। এই খালটি চেনাব নদীকে সিন্ধুর অন্যান্য উপনদীর সাথে যুক্ত করবে।
একাধিক ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে জানা যায়, এই প্রস্তাবিত খাল জম্মু-কাশ্মির, পাঞ্জাব, হরিয়ানা ও রাজস্থানজুড়ে বিস্তৃত অন্যান্য ১৩টি খালের সাথে যুক্ত হবে।
ভারতের আন্তঃমহাদেশীয় নদী বিশেষজ্ঞদের একজন জানিয়েছে, ভারত সরকারের এমন উদ্যোগের ফলে আঞ্চলিক যে বৈষম্য তা দূর হবে। জানা যাচ্ছে, ভারত সরকার রণবীর খালের দৈর্ঘ্য ৬০ কিলোমিটার থেকে ১২০ কিলোমিটার করার কথাও ভাবছে। এই প্রকল্পের লক্ষ্য হলো সিন্ধুর পানিকে বেশি করে কাজে লাগানো এবং পাকিস্তানে অতিরিক্ত পানিপ্রবাহ রোধ করা।
এদিকে ভারতের রাজস্থানে বিজেপির এক অনুষ্ঠানে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছে, “পাকিস্তান সিন্ধুর প্রতিটি বিন্দু পানির জন্য আকুলভাবে প্রার্থনা করবে।”
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি ধ্বংসের মিশনে ব্যর্থ হয়ে বিস্মিত ও হতভম্ব পাশ্চাত্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাকিস্তান গেছেন ইরানের প্রেসিডেন্ট; দেশের স্বার্থ রক্ষাই মূল লক্ষ্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানে যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ‘অদ্ভুত বস্তু’ দেখে মার্কিন পাইলট
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)