পাকিস্তানের সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতার সামনে অপ্রস্তুত হয়ে পড়ে ভারত
ব্রিটিশ নিরাপত্তা ও প্রতিরক্ষা বিশ্লেষক ক্লার্ক বলেছে, পাকিস্তান তাদের সামরিক সরঞ্জাম ও প্রযুক্তিগত সক্ষমতা দিয়ে ভারতকে অবাক করে দিতে পেরেছে। পাকিস্তানের সক্ষমতার সামনে ভারত অনেকটাই অপ্রস্তুত অবস্থায় পড়ে গিয়েছিল বলে মনে করে সে। এক সাক্ষাৎকারে সে এই কথা বলে। ক্লার্ক বলেছে, ভারত সম্ভবত পাকিস্তানের এই শক্তি প্রদর্শনকে ঝুঁকি নেওয়ার লক্ষণ হিসেবে দেখবে।
ক্লার্ক বলেছে, ‘পাকিস্তান যে সামরিক সরঞ্জাম ব্যবহার করেছে, তা দেখে ভারতীয়রা হয়তো খানিক অপ্রস্তুত অবস্থা পড়ে গিয়েছিল।’ ক্লার্কের মতে, এর কারণ হলো- পাকিস্তান তাদের অনেক চীনা প্রযুক্তিনির্ভর সরঞ্জাম ব্যবহার করেছে। বর্তমানে সবার মনোযোগ জে-১০ যুদ্ধবিমানের দিকে।
ক্লার্ক আরও বলেছে, আমার মনে হয়, চীনা সরঞ্জামের সঙ্গে পাকিস্তান যে প্রযুক্তিগত দক্ষতা অর্জন করেছে, তা দেখে ভারতীয়রা হয়তো বিস্মিত হয়েছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।