পাকিস্তানজুড়ে কেএফসিতে জনতার হামলা, ১৭৮ জন গ্রেপ্তার
, ২২ শাওওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২২ হাদি আশির, ১৩৯২ শামসী সন , ২১ এপ্রিল, ২০২৫ খ্রি:, ০৮ বৈশাখ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
পাকিস্তানজুড়ে সম্প্রতি ফাস্ট-ফুড চেইন কেএফসিতে ১০টিরও বেশি হামলা চালিয়েছে জনতা। এসব ঘটনায় দেশটির পুলিশ ১৭৮ জনের বেশি লোককে গ্রেপ্তার করেছে।
করাচি, লাহোর এবং ইসলামাবাদসহ প্রধান শহরগুলোর কর্তৃপক্ষ কমপক্ষে ১১টি হামলার সত্যতা নিশ্চিত করেছে। কর্তৃপক্ষ জানায়, লাঠিসোঁটা নিয়ে সজ্জিত বিক্ষোভকারীরা কেএফসি আউটলেটগুলোতে হামলা চালায়।
কেএফসি এবং এর মূল কোম্পানি ‘ইয়াম’ ব্র্যান্ডস উভয়েরই সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রে। এসব হামলার বিষয়ে তারা এখনো গণমাধ্যমে কিছু বলেনি।
টিআরটি গ্লোবাল জানিয়েছে, নাম প্রকাশ না করার শর্তে একজন পুলিশ কর্মকর্তা বলেছে, এই সপ্তাহের শুরুতে লাহোরের উপকণ্ঠে একটি দোকানে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে একজন কেএফসি কর্মচারী নিহত হয়। সেই সময় কোনো প্রতিবাদ চলছিলো না। এই হত্যাকা- রাজনৈতিকভাবে অনুপ্রাণিত, নাকি অন্য কোনো কারণে হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
লাহোরের পুলিশ জানিয়েছে, দুটি হামলার ঘটনা এবং আরও পাঁচটি হামলা প্রতিরোধের পর তারা শহরের ২৭টি কেএফসি আউটলেটে নিরাপত্তা জোরদার করছে।
টিএলপির মুখপাত্র রেহান মহসিন খান বলেন, তারা ইসরায়েলি পণ্য বর্জনের জন্য মুসলিমদের আহ্বান জানিয়েছে, কিন্তু কেএফসির বাইরে প্রতিবাদের কোনো ডাক দেয়নি। যদি টিএলপি নেতা বা কর্মী বলে দাবি করা অন্য কোনো ব্যক্তি এ ধরনের কার্যকলাপে লিপ্ত হয়ে থাকেন, তবে এটি তাদের ব্যক্তিগত কর্মকা- হিসাবে দেখা উচিত এবং দলের নীতির সাথে এর কোনো সম্পর্ক নেই।
কেএফসিকে দীর্ঘদিন ধরে পাকিস্তানে যুক্তরাষ্ট্রের ‘প্রতীক’ হিসেবে দেখা হয়। সাম্প্রতিক দশকগুলোতে বিক্ষোভ ও হামলার মাধ্যমে আমেরিকা-বিরোধী মনোভাব আরও বেড়েছে।
গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক আক্রমণের কারণে সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তান এবং অন্যান্য মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে পশ্চিমা ব্র্যান্ডগুলো বয়কট এবং অন্যান্য ধরণের প্রতিবাদ হয়েছে।
গ্লোবালডেটা অনুসারে, পাকিস্তানে কোকা-কোলার বাজার অংশীদারিত্ব ২০২২ সালে ৬.৩% থেকে ২০২৩ সালে ৫.৭% এ নেমে এসেছে। একই সঙ্গে পেপসি’র বাজার অংশীদারিত্ব ১০.৮% থেকে কমে ১০.৪% এ নেমে এসেছে।
এই মাসের শুরুতে পাকিস্তানের নেতারা সন্ত্রাসী ইসরায়েল বা মার্কিন অর্থনীতিকে সমর্থন করে- এমন যে কোনো পণ্য বা ব্র্যান্ড বয়কটের আহ্বান জানিয়েছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি ধ্বংসের মিশনে ব্যর্থ হয়ে বিস্মিত ও হতভম্ব পাশ্চাত্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাকিস্তান গেছেন ইরানের প্রেসিডেন্ট; দেশের স্বার্থ রক্ষাই মূল লক্ষ্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানে যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ‘অদ্ভুত বস্তু’ দেখে মার্কিন পাইলট
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)