গাজায় ২৪ ঘণ্টায় দখলদার ইসরায়েলের বিমান হামলায় নিহত ৬৪
, ২২ শাওওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২২ হাদি আশির, ১৩৯২ শামসী সন , ২১ এপ্রিল, ২০২৫ খ্রি:, ০৮ বৈশাখ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গত জুমুয়াবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘন্টায় দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে ৬৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অনেকেই।
একাধিক হাসপাতাল সূত্র কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরাকে জানিয়েছে, হতাহতের অর্ধেকেরও বেশি গাজা শহর এবং উত্তর গাজায় ঘটেছে। তবে দক্ষিণে খান ইউনিস ও রাফাহসহ ফিলিস্তিনি উপত্যকাজুড়ে ব্যাপক হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলের বিমানবাহিনী।
ইসরায়েলি বাহিনী জানিয়েছে, রাফাহর কাছে শাবুরা ও তাল আস-সুলতান এলাকার পাশাপাশি উত্তর গাজায় তাদের বাহিনী অভিযান চালাচ্ছে। দখলদার ইসরায়েল গাজা শহরের পূর্বে বিশাল এলাকা তাদের নিয়ন্ত্রণে নিয়েছে।
জুমুয়াবার দখলদার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী সন্ত্রাসী ইসরাইল কাটজ পুনরাবৃত্তি করেছে, ‘আমরা যুদ্ধের লক্ষ্য অর্জনে বদ্ধপরিকর।’
আল জাজিরা তাদের প্রতিবেদনে জানিয়েছে, যুদ্ধবিধ্বস্ত গাজার মানুষ ইসরায়েলি বোমাবর্ষণের কারণে মানসিকভাবে ভেঙে পড়েছে। ফিলিস্তিনি ভূখ-টিতে ইসরায়েলি ত্রাণ সরবরাহের ওপর অবরোধের কারণে তাদের শিশুদের জন্য খাবার নেই।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ১৮ মাস আগে গাজায় সন্ত্রাসী ইসরায়েলের গণহত্যা শুরু হওয়ার পর থেকে কমপক্ষে ৫১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং এক লাখ ১৬ হাজার ৫০৫ জন আহত হয়েছেন।
অপরদিকে গাজার সরকারি মিডিয়া অফিস মোট নিহতের সংখ্যা ৬১ হাজার ৭০০ জনেরও বেশি আপডেট করেছে। ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হাজার হাজার মানুষকে নিহত বলে ধরে নেয়া হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)