শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৫ সাদিস, ১৩৯৪ শামসী সন ০২ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
স্থানীয় ব্যাংকের সক্ষমতা বাড়ায় ব্যবসায়িক কৌশল বদলাচ্ছে বিদেশি ব্যাংকদেশের প্রত্যেকটি বিভাগীয় শহরে ক্যান্সার চিকিৎসার ব্যবস্থা করতে যাচ্ছি: স্বাস্থ্য প্রতিমন্ত্রীই-রিকশার নিবন্ধনঃ বাড়তি চার তথ্য চাইবে ডিএনসিসি, অনুমোদনের অপেক্ষায়এনভিডিয়ার চিপ রপ্তানি নিয়ে বিতর্ক, চাকরি হারানোর ঝুঁকিতে মার্কিন বাণিজ্যমন্ত্রী লুটনিক২০ হাজার মানুষকে প্রশিক্ষণ দেবে বিআরটিসি, প্রশিক্ষণ শুরু রোববারইরানের ফাত্তাহ-২ ক্ষেপণাস্ত্রের প্রতিরোধ অসম্ভব, স্বীকার করল ইসরায়েল!আকাশে ভয়ংকর আকৃতির যুদ্ধবিমান, রাজত্ব হারাল যুক্তরাষ্ট্র!পাকিস্তানে সেনাবাহিনীর ব্যাপক অভিযান, নিহত ৭৪মেঘনার তীরে ঘুরতে যাওয়া হলো না, সেতুর গার্ডারে ধাক্কা লেগে প্রাণ গেল ৩ বন্ধুরবাংলাদেশ ব্যাংকের সামনে ককটেল বিস্ফোরণ

পাকা ফল কেন মিষ্টি হয়?

এ্যাডমিন প্রকাশ: বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩, রাত ২:০২
পাকা ফল কেন মিষ্টি হয়?
পাকা ফল খেতে কেন মিষ্টি হয়? কথাটা বিভিন্ন ফলের ক্ষেত্রেই সত্যি। আম, নাশপাতি, কমলা, আঙ্গুর, খরমুজ, এবং তরমুজ এসবই পাকলে খেতে বেশ সুস্বাদু হয়। কমলা যখন খানিকটা সবুজ কাঁচা অবস্থায় থাকে, তখন খেতে টক হয়। কিন্তু পাকলে মিষ্টি হয়।
মৌসুমে পাকা তরমুজও বেশ মিষ্টি আর সুস্বাদু হয়! কিন্তু কেন? এর কারণ হচ্ছে বিভিন্ন ফল এবং বেরিতে তিনটা শর্করা প্রচুর পরিমাণে থাকে সুক্রোজ (টেবিল স্যুগার), ফ্রুক্টোজ (ফলের শর্করা), আর গ্লুকোজ (আঙ্গুরের শর্করা)।
গ্লুকোজ, সুক্রোজ এবং ফ্রুক্টোজ এগুলোর আলাদা আলাদা রাসায়নিক গঠন রয়েছে। প্রথমে এই শর্করাগুলো সম্বন্ধে আরও বিস্তারিত জানা যাক। মনোস্যাকারাইড বা মনোশর্করা হচ্ছে শর্করার বেসিক ইউনিট।
অন্তত ৩ টা কার্বন পরস্পরের সাথে যুক্ত থেকে মনোশর্করা গঠিত হয়। গ্লুকোজ এবং ফ্রুক্টোজও মনোস্যাকারাইড। এরা ৬ টা কার্বন নিয়ে গঠিত। দুই বা ততোধিক মনোশর্করা একত্রে যুক্ত হয়ে অলিগোস্যাকারাইড তৈরি করে।
সুক্রোজ যদিও অলিগোস্যাকারাইড, এরা তৈরি হয় দুইটা মনোস্যাকারাইড দিয়ে। তাই এদের ডাইস্যাকারাইডও ডাকা হয়। অনেকগুলো মনোস্যাকারাইড নিয়ে গঠিত শর্করাও আছে। এরা বেশ বড় অণু এবং এদের মধ্যে জটিল শাখা-প্রশাখাও আছে। এদের ডাকা হয় পলিস্যাকারাইড।
আলু এবং ভাত স্টার্চ নামে শর্করা দিয়ে ভরতি। এই স্টার্চ হচ্ছে একটা পলিস্যাকারাইড।
বেশকিছু গ্লুকোজ অণু পরস্পরের সাথে যুক্ত হয়ে স্টার্চ গঠন করে। উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় তৈরি গ্লুকোজ স্টার্চ হিসেবে জমা করে রাখে। আমাদের শরীরেও (সকল প্রাণীদেহেই) উদ্ভিদের স্টার্চের মতো একটা সঞ্চিত শর্করা আছে। এর নাম গ্লাইকোজেন। যকৃত এবং পেশীতে অতিরিক্ত গ্লুকোজ অণুকে গ্লাইকোজেন হিসেবে জমা রাখা হয়। পরে শরীরে গ্লুকোজের অভাব দেখা দিলে এই গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ সরবরাহ করা হয়। এছাড়াও আরও নানান রকমের পলিশর্করাও আছে যেমন সেলুলোজ আর কাইটিন। সেলুলোজ হল উদ্ভিদ কোষ প্রাচীরের প্রধান উপাদান। আর কাইটিন থাকে বিভিন্ন ক্রাস্টাসিয়ানদের শক্ত খোলসে, যেমন চিংড়ি। মাশরুমের দেহেও গাঠনিক উপাদান হিসেবে কাইটিন থাকে।
ফল কি করে মিষ্টি হয়? প্রাণরসায়নের ভাষায় এই ‘পাকা’ কথাটার মানেই বা কি? ফল পাকার সাথে সাথে এতে শর্করার পরিমাণ বেড়ে যায়। প্রাণরাসায়নিকভাবে বললে, এই শর্করার পরিমাণের পরিবর্তনের কথাই বলা উচিত। সাইট্রাস ফল যেমন কমলা পাকার আগে এর মধ্যে প্রায় সমান পরিমাণে গ্লুকোজ, ফ্রুক্টোজ এবং সুক্রোজ থাকে। কিন্তু যখন পাকতে শুরু করে, সুক্রোজের পরিমাণটা ধীরে ধীরে বাড়তে শুরু করে। জাপানিজ এক প্রকার নাশপাতিতে, এই তিনটার পরিমাণই বাড়তে থাকে। কারণটা কি? ফল যখন পাকে, এর মধ্যে থাকা পলিশর্করা যেমন স্টার্চ ভেঙে বিভিন্ন মনোস্যাকারাইড যেমন গ্লুকোজ তৈরি হয়, পাশাপাশি তখন সুগার-ফসফেট সিন্থেজ এনজাইম এর কার্যকারিতা বেড়ে যায়। এই এনজাইম গ্লুকোজ আর ফ্রুক্টোজ কে যুক্ত করে সুক্রোজ তৈরি করে। অপরদিকে ইনভারটেজ এনজাইম এর কার্যকারিতা কমে। এই এনজাইমের কাজ হল সুক্রোজ ভাঙা।
সুক্রোজ এর পরিমাণ যত বাড়তে থাকে ফল তত মিষ্টি হতে থাকে। গ্লুকোজ, ফ্রুক্টোজ এবং সুক্রোজ এরা সবাই মিষ্টি শর্করা। এই তিন শর্করার মধ্যে ফ্রুক্টোজ সবচাইতে বেশি মিষ্টি, তারপর হচ্ছে সুক্রোজ, আর গ্লুকোজ সবচেয়ে কম। উদাহরণ হিসেবে, সাইট্রাস ফল সংগ্রহ করার সবচেয়ে ভালো সময় হল শীতকাল। এসময় এরা পাকতে শুরু করে, সুক্রোজের পরিমাণ বাড়ে। খেতে খুব সুস্বাদু আর মিষ্টি হয়। জাপানিজ নাশপাতিতে, শর্করার পরিবর্তন আরও বেশি হয়। ফল পাকার সাথে সাথে পলিস্যাকারাইড ভেঙে প্রচুর ফ্রুক্টোজ আর সুক্রোজ তৈরি হতে থাকে। সাইট্রাস ফলের মতই, তরমুজের মিষ্টতাও নির্ভর করে সুক্রোজের পরিমাণের ওপরে। সুক্রোজের পরিমাণ যত বাড়ে তরমুজ তত মিষ্টি হয়।

আরও পড়ুন

সব ›
আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা! আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা! ১ দিন আগে কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়? কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়? ২ দিন আগে একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান ৪ দিন আগে আবিষ্কার হলো পৃথিবীর দ্বিতীয় চাঁদ! মহাকাশ বিজ্ঞানীদের নজরে এবার পৃথিবীর নতুন চাঁদ। সারাক্ষণ সেই চাঁদ প্রদক্ষিণ করে চলেছে পৃথিবীকে। যদিও এটি পৃথিব… ৪ নভেম্বর, ২০২৬ জয়েন্ট ভালো রাখতে যা করতে পারেন শরীরে সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেলে জয়েন্ট শক্ত হয়ে যায়। যার কারণে জয়েন্টের মুভমেন্ট হয়ে যায় কষ্টকর ও … ৩১ অক্টোবর, ২০২৬ বছরে ১৬০ রাত আকাশজুড়ে বিদ্যুতের ঝলকানি! প্রকৃতির এই বিস্ময় কোথায়? রাতের আকাশে একের পর এক বিদ্যুতের ঝলকানি। কখনও কয়েক সেকেন্ডের ব্যবধান, কখনও আবার এক মিনিটে কয়েক ডজন বার! দক্ষ… ৩১ অক্টোবর, ২০২৬ পিরামিড নির্মাণের নতুন ব্যাখ্যা বিজ্ঞানীদের মিশরের গিজার পিরামিড কীভাবে নির্মিত হয়েছিলো এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানী ও প্রতœতত্ত্ববিদরা যুগের পর যুগ… ৩০ অক্টোবর, ২০২৬ সোনারগাঁয়ের পাঁচপীরের মাজার শরীফ ও কালা দরগাহ নারায়ণগঞ্জের সোনারগাঁ শুধু বাংলার প্রাচীন রাজধানী হিসেবেই পরিচিত নয়, বরং ইতিহাস, ঐতিহ্যের ভান্ডার হিসেবেও সু… ৩০ অক্টোবর, ২০২৬ কী এমন আছে মধুতে, যা সহজে নষ্ট হতে দেয় না? অন্যান্য খাবারের মতো মধু সহজে নষ্ট হয় না। মধুর দীর্ঘস্থায়িত্বের প্রধান কারণ এর উচ্চ চিনির পরিমাণ এবং খুব কম … ২৭ অক্টোবর, ২০২৬ শৈলকুপার বুকে সুলতানি আমলের স্মৃতিচিহ্ন ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঐতিহাসিক শাহী মসজিদ সুলতানি আমলের ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্… ২৭ অক্টোবর, ২০২৬ যেসব পত্রিকা পবিত্র দ্বীন ইসলাম উনার মুখালিফ, সেগুলোকে বর্জন করুন মুনাফিক লাদেন, আইএস, তালেবান, সউদী ওহাবী শাসক বা তার সমগোত্রীয়রা কি বলছে সে সমস্ত অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক … ২৬ অক্টোবর, ২০২৬ ডাঙায় হাঁটে, গাছেও চড়ে যে মাছ চোখের পলক ফেলে যে মাছ! বেশিরভাগ মাছের চোখ মাথার দুই পাশে থাকলেও মাডস্কিপারের চোখ থাকে মাথার ঠিক ওপরের দিকে-সাব… ২৬ অক্টোবর, ২০২৬