পাঁচ বছরের শিশু মুখস্থ করলো পুরো কুরআন শরীফ!
, ০৯ জুলাই, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল আরবিয়া (বুধবার) পাঁচ মিশালী
আল ইহসান ডেস্ক:
ফিলিপাইনের ছোট্ট শিশু ‘মোহম্মদ আব্দুল মুহাইমিন’ মাত্র পাঁচ বছর বয়সেই সম্পূর্ণ কুরআন শরীফ হিফজ সম্পন্ন করে তাক লাগিয়ে দিয়েছেন বিশ্বকে। ৬,২৩৬টি আয়াত শরীফ, ১১৪টি সূরা ও প্রায় ৭৮ হাজার শব্দ- সবই তার ছোট্ট হৃদয়ে অক্ষরে অক্ষরে গেঁথে রয়েছে!
এমন উদাহরণ আরও রয়েছে। ২০১৬ সালে রাশিয়ার দাগিস্তানে হোসেন শেখ আহমেদ নামের এক ১২০ বছর বয়সী বৃদ্ধ, বার্ধক্যের সব সীমা পেরিয়ে, পৃথিবীর সবচেয়ে বয়স্ক হাফেজ হিসেবে কুরআন শরীফ মুখস্থ করেন। অন্যদিকে, পাকিস্তানের ১১ বছর বয়সী কিশোরী হানিয়া কাশিফ মাত্র ৩৪ দিনেই পবিত্র কুরআন শরীফ হিফজ সম্পন্ন করেন।
গবেষণা বলছে, প্রতিবছর বিশ্বজুড়ে প্রায় ২০ লক্ষ মানুষ কুরআন শরীফ হিফজ সম্পন্ন করেন।
বাংলাদেশেও হাফেজের সংখ্যা উল্লেখযোগ্য। আনুমানিক ২৫ লাখের বেশি হাফেজে কুরআন আছেন দেশে। কওমি শিক্ষা বোর্ড ‘বেফাক’-এর অধীনে প্রতি বছর প্রায় ১৩,৪০০ জন হাফেজ সমাপনী পরীক্ষায় অংশ নেন। অন্যান্য বোর্ডসহ এই সংখ্যা দাঁড়ায় ২২,০০০ থেকে ২৫,০০০ জনেরও বেশি।
বিজ্ঞানীদের মতে, একজন প্রাপ্তবয়স্ক সাধারণত ২০-৩৫ হাজার শব্দ ব্যবহার করতে পারেন, কিন্তু একজন হাফেজের মস্তিষ্ক ধারণ করে প্রায় ৭৮ হাজার শব্দ! প্রতিদিন ছলাত ও তিলাওয়াতে এই শব্দগুলো পুনরাবৃত্তি হয়। নিউরোসায়েন্টিস্টদের মতে, কুরআন শরীফ হিফজ করা একটি “মেমোরি ম্যারাথন”-যার তুলনা আধুনিক শিক্ষায়ও বিরল।
ভয়াবহ দাবানল শুরু হয়েছে স্পেনে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
করমচা খেলে কী হয়? জানুন এর স্বাস্থ্য উপকারিতা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কাঁঠালের বীজ খেলে কী হয় জানুন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ঘরোয়া মসলায় লুকিয়ে থাকা চিকিৎসাগুণ সম্পর্কে জানেন?
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমে কীটনাশক রয়েছে কিনা? পরীক্ষা করুন পাঁচ পদ্ধতিতে
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাবিশ্ব দ্রুত গতিতে সম্প্রসারিত হচ্ছে: নতুন গবেষণা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাচারি ঘরের ইতিকথা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কদম মুবারকে কদম রসূল
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় বাংলাদেশি দুই শিক্ষার্থীর সাফল্য
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামের বীজের গোপন গুণ, যা অনেকেরই অজানা
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এই চার পানীয় শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয়
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভুট্টায় প্রোটিন বাড়ানোর নতুন জিন আবিষ্কার
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












