পশ্চিম তীর নিয়ে ইসরায়েলি মন্ত্রীর হুমকি, সৌদি আরবের কড়া নিন্দা
আল ইহসান ডেস্ক:
অধিকৃত ফিলিস্তিনি ভূখ- পশ্চিম তীরের ওপর পূর্ণ সার্বভৌমত্ব আরোপের বিষয়ে এক ইসরায়েলি মন্ত্রীর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সৌদি আরব। গত বুধবার সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, তারা “এই ধরণের উসকানিমূলক বক্তব্যের কঠোর নিন্দা ও প্রতিবাদ” জানাচ্ছে। মন্ত্রণালয় বলেছে, এ ধরনের ঘোষণা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের প্রস্তাবসমূহের সরাসরি লঙ্ঘন।
মন্ত্রণালয় আরও জানায়, ফিলিস্তিনি ভূমিতে নতুন করে বসতি স্থাপন বা সম্প্রসারণের যেকোনো প্রচেষ্টার ঘোর বিরোধী সৌদি আরব। একইসঙ্গে আন্তর্জাতিক প্রস্তাবনা ও আইন মেনে চলার জন্য দখলদার ইসরায়েলের প্রতি নিজেদের আহ্বান পুনর্ব্যক্ত করে দেশটি।
সম্প্রতি ইসরায়েলের বিচারমন্ত্রী ইয়ারিভ লেভিন মন্তব্য করেছে, ‘পশ্চিম তীরজুড়ে সার্বভৌমত্ব প্রয়োগ করার সময় এসেছে।’ তার এই উস্কানিমূলক বক্তব্যের পরই সৌদি আরব এই কঠোর প্রতিক্রিয়া জানালো।
আরও পড়ুন
সব ›
নিজস্ব প্রযুক্তির এআই আনছে ইরান
২০৫০ সালের আগেই বিশ্বের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতি হবে পাকিস্তান : শাহবাজ
পাকিস্তানে ভারত-সমর্থিত বাহিনীর সঙ্গে সংঘর্ষ, সেনা কর্মকর্তাসহ ২৮ সশস্ত্র সদস্য নিহত
আল ইহসান ডেস্ক: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে পৃথক গোয়েন্দা তথ্যভিত্তিক সামরিক অভিযানে দ…
যুক্তরাজ্যের প্রতিরক্ষা বাজেটে ঘাটতির রেকর্ড
আল ইহসান ডেস্ক: যুক্তরাজ্যের প্রতিরক্ষা বিভাগ বাজেট ঘাটতিতে পড়েছে। সামরিক সরঞ্জাম কিনতে বাজেটে ঘাটতি পড়েছে ১৬.…
ইসরায়েলের সঙ্গে সামরিক সহযোগিতার প্রতিবাদে মরক্কোয় বিক্ষোভ
হামাসের বীরত্ব:
স্থল অভিযানে বরাবরই চরম ভীতু দখলদার ইসরায়েল
হামাসের বীরত্ব:
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।