‘পশ্চিমাদের যেকোনো আগ্রাসনের চূড়ান্ত জবাব দেবে রাশিয়া’
আল ইহসান ডেস্ক:
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী লাভরভ গত শনিবার (২৭শে সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদ- এর বৈঠকে যোগ দিয়ে ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়নকে সতর্ক করে বলেছে, রাশিয়ার বিরুদ্ধে ‘যেকোনো আগ্রাসনকে চূড়ান্ত জবাব’ দেয়া হবে। সে পশ্চিমা দেশগুলোর 'তৃতীয় বিশ্বযুদ্ধ'- এর আতঙ্ক ছড়ানোর অভিযোগ অস্বীকার করে বলেছে উসকানি দিলে মস্কো প্রস্তুত।
অন্যদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ইউরোপে সাম্প্রতিক ড্রোন এবং বিমান অনুপ্রবেশের জন্য রাশিয়াকে দায়ী করেছে, যার লক্ষ্য ইউক্রেনের প্রতি সমর্থন কমানো। মস্কো এই অভিযোগ অস্বীকার করেছে।
শান্তি আলোচনার বিষয়ে লাভরভ বলেছে, সে এখনও ইউক্রেন সংকটের সমাধানে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে কিছু আশা দেখছে, যদিও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সম্প্রতি ইউক্রেনের পক্ষে তার অবস্থান পরিবর্তন করেছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।