পশ্চিমাদের দ্বিমুখী নীতির সমালোচনায় জর্দানের রানী
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলি বোমা হামলায় বেসামরিক মানুষের প্রাণহানির নিন্দা জানাতে ব্যর্থ হওয়ায় পশ্চিমা নেতাদের কড়া সমালোচনা করেছেন জর্দানের রানী রানিয়া আল আবদুল্লাহ। তাঁর অভিযোগ, পশ্চিমা নেতারা ‘প্রকট দ্বিমুখী নীতি অবলম্বন’ করেছেন। জর্দানের রাজধানী আম্মান থেকে সিএনএনের ক্রিশ্চিয়ান আমানপুরকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এসব কথা বলেন রানিয়া। সাক্ষাৎকারটি মঙ্গলবার প্রচারিত হয়। রানিয়া বলেছেন, গাজায় চলমান বিপর্যয় নিয়ে পশ্চিমা বিশ্বের প্রতিক্রিয়া দেখে জর্দানসহ পুরো মধ্যপ্রাচ্যের মানুষ হতবাক ও হতাশ।
জর্দানের রানী বলেন, ‘গত কয়েক সপ্তাহে আমরা বিশ্বে একটি প্রকট দ্বিমুখী নীতি দেখেছি। ’
রানিয়া আরও বলেছেন, যখন ৭ অক্টোবর হামলার ঘটনা ঘটল, তখন পশ্চিমা বিশ্ব তাৎক্ষণিক ও দ্ব্যার্থহীনভাবে ইসরাইল ও তার আত্মরক্ষার অধিকারের পক্ষে দাঁড়াল। তারা হামলার নিন্দা জানাল। কিন্তু তারা গত কয়েক সপ্তাহে গাজায় ইসরাইলি হামলার বিষয়ে বিশ্বে নীরবতা দেখছেন।
জর্দানের রানী রানিয়া বলেছেন, আধুনিক ইতিহাসে এমন মানবিক দুর্ভোগ এই প্রথম দেখা যাচ্ছে। অথচ, বিশ্ব যুদ্ধবিরতির আহ্বান পর্যন্ত জানাচ্ছে না। গাজায় বেসামরিক মানুষের প্রাণহানির নিন্দা না করা, যুদ্ধবিরতির আহ্বান না জানানোয় পশ্চিমা বিশ্বের সমালোচনা করেন জর্দানের রানী।
আরও পড়ুন
সব ›
পবিত্র রমজানে খেজুর-মাল্টা-আপেল আমদানিতে শুল্ক কমলো
দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায়
‘ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপে নতিস্বীকার নয়’
নিজস্ব প্রতিবেদক:ইসরায়েলিদের মালয়েশিয়ায় প্রবেশে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্…
শ্রমিকদের ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে -খাদ্যমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা:গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খ…
ন্যূনতম মজুরির প্রস্তাব কবে দেবে মালিকপক্ষ, জানাল বিজিএমইএ
নিজস্ব সংবাদদাতা:চলমান শ্রম অসন্তোষ ও অস্থিরতার মধ্যেই আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভায়…
মাদকের গডফাদারদের ধরতে আসছে বিশেষ ল্যাব
নিজস্ব প্রতিবেদক:মাদক কারবারের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এবার নতুন উদ্যোগ নিয়েছে মাদকদ্রব্য নিয়ন…
১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল
নিজস্ব প্রতিবেদক:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু করার …
মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর
র্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও শ্লীলতাহানি : ইবির ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার
নিজস্ব সংবাদদাতা:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শি…
ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ ঋণখেলাপি, আদায় অনিশ্চিত ৯০ শতাংশের
নিজস্ব প্রতিবেদক:দেশের ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাং…
১৯ নভেম্বর লকডাউনের নামে নাশকতার ছক
নিজস্ব প্রতিবেদক:ডিসেম্বরে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে ভারতের কলকাতায় গোপন বৈঠক করেছেন…
ডিসেম্বরে মাঠে থাকতে চায় বিএনপি, আসছে নতুন কর্মসূচি
নিজস্ব সংবাদদাতা:সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বরে উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজ…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।