হামাস সন্ত্রাসী নয়, স্বাধীনতার জন্য যুদ্ধ করছে -এরদোগান
হামাস-ইসরাইল যুদ্ধে এ পর্যন্ত যত নেতা ফিলিস্তিন বা হামাসের পক্ষে কথা বলেছেন, তার মধ্যে সবচেয়ে জোরালো অবস্থান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়্যিপ এরদোগানের। হামাসকে ইসরাইল, যুক্তরাষ্ট্র ও পশ্চিমা অনেক দেশ সন্ত্রাসী সংগঠন হিসেবে অভিহিত করে। কেউ কেউ তাদেরকে আই এস এ’র সঙ্গে তুলনা করেছে। এর জবাবে এরদোগান বলেছেন, হামাস কোনো সন্ত্রাসী সংগঠন নয়, বরং তারা ফিলিস্তিনের স্বাধীনতা অর্জনের জন্য এবং ফিলিস্তিনি ভূমি ও জনগণের সুরক্ষার জন্য কাজ করছে। বুধবার সাফ সাফ এ কথা জানিয়ে দেন তিনি। এরদোগান সরাসরি বলেন- হামাস কোনো সন্ত্রাসী সংগঠন নয়। তারা স্বাধীনতাকামী একটি গ্রুপ। তারা মুজাহিদ। তারা ভূমি ও জনগণকে সুরক্ষা দেয়ার জন্য লড়াই করছে। ন্যাটোর অন্য মিত্র ও ইউরোপিয়ান ইউনিয়নের মতো হামাসকে তার দেশ সন্ত্রাসী সংগঠন বলে মনে করে না।
গাজার ওপর ইসরাইলের বোমা হামলাকে সমর্থন করার জন্য পশ্চিমা শক্তিগুলোর কড়া সমালোচনা করেছেন এরদোগান। তিনি অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানান, যাতে গাজায় মানবিক সহায়তা পৌঁছানো যায়। সহিংসতা বন্ধে তিনি মুসলিম দেশগুলোকে এক হয়ে কাজ করারও আহ্বান জানান। গাজায় গণহত্যা ও অবরোধের নেপথ্যে যারা, তারা ইসরাইলকে সীমাহীন সমর্থন দিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। ইসরাইল নিজের জন্য এবং তাদেরকে যারা সমর্থন দিচ্ছে তাদের জন্য গাজায় হামলা চালাচ্ছে বলে মন্তব্য করেন।
এরদোগানের এই বক্তব্যের কড়া জবাব দিয়েছে ইসরাইল। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘সন্ত্রাসী সংগঠনের’ পক্ষ নিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট। পুরো বিশ্ব যে ভয়াবহতা দেখেছে, তা পরিবর্তন করবে না তার এসব উস্কানিমূলক কথাবার্তা।
আরও পড়ুন
সব ›
মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর
র্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও শ্লীলতাহানি : ইবির ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার
নিজস্ব সংবাদদাতা:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শি…
ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ ঋণখেলাপি, আদায় অনিশ্চিত ৯০ শতাংশের
নিজস্ব প্রতিবেদক:দেশের ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাং…
১৯ নভেম্বর লকডাউনের নামে নাশকতার ছক
নিজস্ব প্রতিবেদক:ডিসেম্বরে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে ভারতের কলকাতায় গোপন বৈঠক করেছেন…
ডিসেম্বরে মাঠে থাকতে চায় বিএনপি, আসছে নতুন কর্মসূচি
নিজস্ব সংবাদদাতা:সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বরে উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজ…
১৪৭ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
নিজস্ব প্রতিবেদক:শ্রম অসন্তোষ ও নিরাপত্তাহীনতার কারণে আশুলিয়া ও সাভার অঞ্চলের ১৪৭টি পোশাক কারখানা অনির্দিষ্টকা…
শ্রমিকরা কাজে না ফিরলে কারখানা বন্ধ
নিজস্ব সংবাদদাতা:আন্দোলনের নামে ভাঙচুর ও রাস্তাঘাট অবরোধ অব্যাহত থাকলে এবং শ্রমিকরা কাজে যোগ না দিলে শ্রম আইন …
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।