পশ্চিমবঙ্গ কি তাহলে গুজরাট বা উত্তর প্রদেশের মডেলে চলবে?
, ২০ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৯ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ০৯ মে, ২০২৬ খ্রি:, ২৭ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ভারতীয় জনতা পার্টি (বিজেপি) পশ্চিমবঙ্গে সরকার গঠন করতে যাচ্ছে। মমতার নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসকে হারিয়ে পাক-ভারত স্বাধীনের পর প্রথমবারের মতো পশ্চিমবঙ্গে সরকার গঠন করতে যাচ্ছে উগ্রপন্থী দলটি। ২০১৬ সালের বিধানসভায় কোনো আসন না পাওয়া দলটি ২০২৬ সালে এসে ২০০টির বেশি আসনে জয়লাভ করে।
বিজেপির নির্বাচনি প্রচারণার কেন্দ্রে ছিলো হিন্দুত্ববাদ। অর্থাৎ মুসলমানদের বাদ দিয়ে হিন্দুদের একত্রিত করা। এই নীতি প্রয়োগ করে গুজরাট ও মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশ ও আসামে ক্ষমতা ধরে রেখেছে বিজেপি। যার নেতৃত্বে রয়েছে ভারতের মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত।
এখন প্রশ্ন হচ্ছে গুজরাট বা উত্তরপ্রদেশের মতো রাজ্যে বিজেপি যে হিন্দুত্ববাদের আদর্শ বাস্তবায়ন করছে একই নীতি পশ্চিমবঙ্গে প্রয়োগ করা হবে কি না? অর্থাৎ মুসলমানদের ক্ষেত্রে গুজরাট ও উত্তরপ্রদেশে যে দমননীতি চালানো হয় তা পশ্চিমবঙ্গেও ফিরে আসবে কি না?
ভারতের সাম্প্রদায়িক ইতিহাসে বাবরি মসজিদ ধ্বংস এবং ২০০২ সালের গুজরাট দাঙ্গা দুটি অত্যন্ত আলোচিত ও বিতর্কিত ঘটনা।
১৯৯২ সালের ৬ ডিসেম্বর উত্তর প্রদেশে বাবরি মসজিদ ভেঙে ফেলে উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের কর্মীরা। তাদের মিথ্যা দাবি ছিলো, মসজিদটি হিন্দু রামের জন্মস্থানের ওপর নির্মিত হয়েছিলো। মসজিদ ধ্বংসের পর ভারতজুড়ে সাম্প্রদায়িক দাঙ্গা ছড়িয়ে পড়ে এবং হাজারের বেশি মানুষ নিহত হন।
এর এক দশক পর, ২০০২ সালে গুজরাটে ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গা ঘটে। গোদরাতে ট্রেনে আগুন লাগার ঘটনায় ৫৯ জন করসেবক নিহত হওয়ার পর মুসলমানদের বিরুদ্ধে ব্যাপক হামলা শুরু হয়। সরকারি হিসেবে দুই হাজারের বেশি মানুষ নিহত হন, তবে বিভিন্ন সংগঠনগুলোর দাবি, প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি।
ওই সময় গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলো আজকের ভারতের প্রধানমন্ত্রী মোদী। বিরোধীরা প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেও সে সব অভিযোগ অস্বীকার করে।
গোদরা শহরে মুসলিমরা এখনো নিজেদের দ্বিতীয় শ্রেণির নাগরিক হিসেবে মেনে নিতে বাধ্য হচ্ছেন। সেখানে কোনো মুসলিম যুবক পুলিশের হাতে আটক হলে স্থানীয় কেউ বা কোনো আইনজীবী তাকে সহায়তা করার সাহস পায় না।
গুজরাট হলো মোদীর নিজ রাজ্য। রাজনৈতিক সুবিধা অর্জনের জন্য মুসলিম-হিন্দু সাম্প্রদায়িক উত্তেজনা উসকে দেওয়ার পরীক্ষামূলক কৌশল প্রথম গুজরাটেই প্রয়োগ শুরু করে বিজেপি। অনেকেই মনে করে গুজরাট মডেল ছিলো সহিংসতা ও সাম্প্রদায়িকতার ওপর ভিত্তি করে, যা পরে জাতীয় পর্যায়ে ছড়িয়ে দেওয়া হয়।
গুজরাটের মুখ্যমন্ত্রী থেকে ২০১৪ সালে ভারতের প্রধানমন্ত্রী হয়ে ওঠার পথে মোদী মুসলিম-হিন্দু উত্তেজনাকে সূক্ষ¥ভাবে ব্যবহার করেছিলো। আইনশৃঙ্খলার নামে সহিংসতার প্রতিক্রিয়া দেখিয়ে বিজেপি সাম্প্রদায়িক উত্তেজনাকে রাজনৈতিক সমর্থন আদায়ের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে সক্ষম হয় বলেও অনেকে মনে করে থাকে।
সেই একই মডেল সাম্প্রদায়িক সম্প্রতির কেন্দ্রস্থল পশ্চিমবঙ্গেও কয়েক বছর ধরে অনেকটাই প্রয়োগ করার চেষ্টা করছে বিজেপি। এক্ষেত্রে তাদের প্রধান লক্ষ্যই হলো হিন্দু মুসলিমকে ভাগ করে দেওয়া। সন্ত্রাসী মোদী ও অমিত শাহদের প্রায় প্রতিটি বক্তব্যে মুসলমানদের লক্ষ্যবস্তু করা হয়। বিশেষ করে তাদের বহিরাগত বা রোহিঙ্গা বলে উল্লেখ করা হয়। পশ্চিমবঙ্গ মুসলমানরা এক সময় দখল করে নেবে বলেও উসকানি দেওয়া হয়।
নির্বাচনে জয়ের পর তাদের পশ্চিমবঙ্গের প্রধান নেতা মুখ্যমন্ত্রী প্রার্থী শুভেন্দুসহ অন্যান্য বিজেপি নেতারা মুসলমানদের বিরুদ্ধে বক্তব্য দিয়েই সীমাবদ্ধ থাকছে না। এরই মধ্যে ভোটার তালিকা থেকে লাখ লাখ মুসলমানদের নাম বাদ দেওয়া হয়েছে। যার সমালোচনা ভারতজুড়ে চলছে।
নির্বাচনের আগে সন্ত্রাসী অমিত হুমকি দিয়ে বলেছিলো, মুর্শিদাবাদে হুমায়ুন কবিরের নেতৃত্বে যে বাবরি মসজিদের নির্মাণ কাজ চলছে তা বন্ধ করে দেওয়া হবে।
নির্বাচনের ফলাফল প্রকাশের পর এরই মধ্যে পশ্চিমবঙ্গজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়ে। বিশেষ করে মুসলমানদের স্থাপনাগুলো লক্ষ্যবস্তু করা হচ্ছে।
কলকাতার নিউমার্কেট চত্বরের হক মার্কেট সংলগ্ন এলাকায় তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় এবং গোশতের দোকান বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এর পাশাপাশি কলকাতা নিউমার্কেট চত্বরের বিভিন্ন ছোট ছোট ব্যবসায়ী এবং রাস্তার হকারদের দোকানও ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত থানার অন্তর্গত নোয়াপাড়া অঞ্চলের ‘মসজিদবাড়ি রোডের’ নাম বদলে রাখা হয়েছে ‘নেতাজি পল্লী রোড’। পাশাপাশি বারাসাতের ‘সিরাজ উদ্যান’ পার্কের নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘শিবাজী উদ্যান’।
জানা গেছে, বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরই মঙ্গলবার (৫ মে) বারাসাতের ময়না অঞ্চলে মসজিদ বাড়ির রোড নামে একটি গেটের সামনে জড়ো হয় বিজেপির উগ্র কর্মী-সমর্থকরা। তাদের মধ্যে কয়েকজন একটি মই নিয়ে হাতুড়ি দিয়ে ‘মসজিদ বাড়ি রোড’ লেখা নামফলক ভাঙতে শুরু করে। নামফলক ভাঙার পরে বিজেপির কর্মী-সমর্থকরা সেখানে ‘নেতাজি পল্লী রোড’ লেখা সাইনবোর্ড টাঙিয়ে দেয়। জোরপূর্বক নাম লেখার পর বিজেপির কর্মী-সমর্থকেরা উচ্চস্বরে ‘জয় শ্রীরাম’ সেøাগান দেয়।
এই ধরনের সংস্কৃতি সবচেয়ে বেশি দেখা যায় ভারতের উত্তরপ্রদেশে। যেখানে কোনো নিয়মনীতির তোয়াক্কা করা হয়না। কথায় কথায় মুসলমানদের বাড়িঘর বুলডোজার দিয়ে ধ্বংস করে দেওয়া হয়। শুধু বাড়ি নয়, অনেক দ্বীনি স্থাপনাও তাদের বুলডোজার থেকে রেহাই পায় না।
শুধু গোশত খাওয়ার অভিযোগে মুসলমানদের পিটিয়ে শহীদ করা হয়। প্রদেশটিতে মুসলিম নারীদেরও কোনো নিরাপত্তা নেই। প্রায়ই লোমহর্ষক সম্ভ্রমহরণের ঘটনা ঘটে।
ভারতের আরেকটি রাজ্য আসাম। যেখানে পশ্চিমঙ্গের মতোই লাখ লাখ মুসলমানদের নাম ভোটের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। সেখানে তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হতে যাচ্ছে বিজেপির হিমন্ত। তার রাজ্যেও মুসলমানরা গুজরাট, উত্তরপ্রদেশের মতো অত্যাচারের শিকার হচ্ছেন।
পশ্চিমবঙ্গে উগ্র হিন্দুত্ববাদী বিজেপির জয়ের পেছনে মুসলিমবিরোধী প্রচারণা একটি গুরুত্বপূর্ণ কৌশল হিসেবে কাজ করে বলে বিশ্লেষকদের মত। নির্বাচনি প্রচারে সন্ত্রাসী মোদীসহ বিজেপি নেতারা মুসলমানদের বাংলাদেশি অনুপ্রবেশকারী হিসেবেও আখ্যা দেয় ও অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে হিন্দু ভোট একত্রিত করার আহ্বান জানায়।
তাহলে পশ্চিমবঙ্গ কি গুজরাট বা উত্তরপ্রদেশের মডেলে চলবে। সেই প্রশ্ন এখন সবার।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৪ মাসে দখলদার ইসরায়েলে ৪ হাজার ৮০০ সাইবার হামলা চালিয়েছে ইরান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দ: কোরিয়াও ইরানের শাহেদ-১৩৬ ড্রোনের দেশীয় সংস্করণ তৈরি করবে
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মার্কিন কর্মকর্তাদের সঙ্গে সরাসরি আলোচনার পরিকল্পনা নেই -ইরান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
উসকানি দিলে রক্ষা নেই, বাহরাইনকে কড়া হুঁশিয়ারি ইরানের
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কারবালা হলো ইরাক ও ইরান এই দুই জাতির মধ্যে সহানুভূতি ও ভালোবাসার কেন্দ্র
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চুক্তিভঙ্গের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে -আরাঘচি
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যানবাহনের ধোঁয়ায় যুক্তরাষ্ট্রে প্রতি ঘণ্টায় ৫ জনের মৃত্যু
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নেপচুনের বাইরে ছোট্ট বরফের গ্রহে বায়ুম-লের সন্ধান দাবি বিজ্ঞানীদের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতদিন?
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












