পরীক্ষা শেষের ৯০ সেকেন্ড আগে খাতা নেওয়ায় সরকারের বিরুদ্ধে মামলা!
, ০৭ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২২ সাবি’ ১৩৯১ শামসী সন , ২১ ডিসেম্বর, ২০২৩ খ্রি:, ০৬ পৌষ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) পাঁচ মিশালী
নির্ধারিত সময়ের ৯০ সেকেন্ড আগে কলেজের ভর্তি পরীক্ষার খাতা নিয়ে নেওয়ায় সরকারের বিরুদ্ধে মামলা করেছে দক্ষিণ কোরিয়ার একদল শিক্ষার্থী। তারা প্রত্যেকে সরকারের কাছে ক্ষতিপূরণ বাবদ দুই কোটি ওয়ান দাবি করেছে। আগামী বছর এই ভর্তি পরীক্ষা আবার দিতে এই পরিমাণ অর্থ তাদের খরচ হবে। খবর বিবিসির।
গত মঙ্গলবার অন্তত ৩৯ জন শিক্ষার্থী সরকারের বিরুদ্ধে এই মামলা দায়ের করেছে। তাদের দাবি, তাদের প্রথম পরীক্ষা ছিল কোরিয়ান বিষয়ের ওপর। এ দিন রাজধানী সিউলের একটি পরীক্ষাকেন্দ্রে নির্ধারিত সময়ের আগেই ঘণ্টা বেজেছিল। তাৎক্ষণিকভাবে এই ঘটনার প্রতিবাদ জানিয়েছিল শিক্ষার্থীরা। এরপরও পরীক্ষক তাদের খাতা নিয়ে যায়।
অবশ্য পরের পরীক্ষা শুরুর আগেই নিজেদের ভুল শনাক্ত করে শিক্ষকরা। এই দিনই খাবারের বিরতির সময় তাদের ওই দেড় মিনিট সময় দেওয়া হয়। তবে শিক্ষার্থীদের অভিযোগ, ওই দেড় মিনিটে তারা উত্তরপত্রে দাগ টানতে পেরেছে শুধু। তাদের কোনো প্রশ্নের উত্তর পরিবর্তনের অনুমতি দেওয়া হয়নি।
বার্তা সংস্থা ইয়োনহাপের খবরে বলা হয়, এ ঘটনায় শিক্ষার্থীরা এতটাই হতাশ হয়ে যায়, তারা বাকি পরীক্ষায় মনোযোগ দিতে পারেনি। এমনকি কেউ কেউ হাল ছেড়ে বাড়ি চলে যায়।
শিক্ষার্থীদের আইনজীবী কিম উ-সুক স্থানীয় গণমাধ্যমকে বলেছে, শিক্ষকদের এই ভুলের কারণে শিক্ষার্থীদের বাকি পরীক্ষার ওপর বিরূপ প্রভাব পড়েছে। অথচ শিক্ষা মন্ত্রণালয় এ জন্য ক্ষমা চায়নি।
তবে দক্ষিণ কোরিয়ায় পরীক্ষা শেষের আগে ঘণ্টা বাজানোর ঘটনা এবারই প্রথম নয়। এমনকি এ ধরনের ঘটনায় মামলাও প্রথম নয়। ২০২১ সালের ভর্তি পরীক্ষায় দুই মিনিট আগে ঘণ্টা বাজানোর অভিযোগে মামলা করলে চলতি বছরের এপ্রিল মাসে শিক্ষার্থীদের ৭০ লাখ ওয়ান ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে সিউলের একটি আদালত।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঘরোয়া মসলায় লুকিয়ে থাকা চিকিৎসাগুণ সম্পর্কে জানেন?
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমে কীটনাশক রয়েছে কিনা? পরীক্ষা করুন পাঁচ পদ্ধতিতে
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাবিশ্ব দ্রুত গতিতে সম্প্রসারিত হচ্ছে: নতুন গবেষণা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাচারি ঘরের ইতিকথা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কদম মুবারকে কদম রসূল
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় বাংলাদেশি দুই শিক্ষার্থীর সাফল্য
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামের বীজের গোপন গুণ, যা অনেকেরই অজানা
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এই চার পানীয় শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয়
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভুট্টায় প্রোটিন বাড়ানোর নতুন জিন আবিষ্কার
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাহারা মরুভূমির উল্কাপিন্ডে মিললো হারিয়ে যাওয়া গ্রহের প্রমাণ
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ছায়াপথের কেন্দ্রে বিরল দৃশ্য, নতুন রহস্যের সূত্র পাওয়ার দাবি বিজ্ঞানীদের
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












