পরীক্ষা ছাড়াই রিপোর্ট, ডায়াগনস্টিক সেন্টার সিলগালা
, ০৬ যিলক্বদ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৬ ছানী আ’শার, ১৩৯২ শামসী সন , ০৫ মে, ২০২৫ খ্রি:, ২২ বৈশাখ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
পরীক্ষা ছাড়াই রোগ নির্ণয়ের রিপোর্ট দিয়ে রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগে হবিগঞ্জে একটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল শনিবার (৩ মে) বিকেল সাড়ে ৩টায় জেলা সদরের কোর্ট স্টেশন এলাকায় ‘মায়ের হাসি ডায়াগনস্টিক সেন্টার’ নামে ওই প্রতিষ্ঠানে জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও সেনাবাহিনী যৌথ অভিযান চালায়।
ওই ডায়াগনস্টিক সেন্টারের ল্যাব টেকনিশিয়ান তামিমুর রহমান আকিব কয়েকদিন ধরে অনুপস্থিত। তারপরও রোগীদের প্যাথলজিক্যাল নানা ধরনের নমুনা নিয়ে পরীক্ষা না করেই তাদের রোগ নির্ণয়ের রিপোর্ট দেওয়া হচ্ছিল। পরীক্ষার জন্য মজুদ করে রাখা রিয়েজেন্টগুলোও ছিল মানহীন।
অভিযানে আরও দেখা যায়, টেকনিশিয়ান উপস্থিত না থাকলেও তার স্বাক্ষর সংবলিত একাধিক রিপোর্ট রোগীদের দেওয়া হয়েছে, যা ভুয়া বলে প্রমাণিত হয়।
অভিযানে উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেট রণজিৎ প্রতারণা, অনিয়ম এবং মানহীন রিয়েজেন্ট ব্যবহারের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটির মালিক আসাদুল ইসলামকে দেড় লাখ টাকা জরিমানা করে এবং ‘মায়ের হাসি ডায়াগনস্টিক সেন্টার’ সিলগালা করে দেয়।
হবিগঞ্জ সিভিল সার্জন ডা. রতœদীপ বিশ্বাস এ তথ্য নিশ্চিত করে বলেছে, প্রতিষ্ঠানটি সিলগালা করে চাবি স্বাস্থ্য বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। ভবিষ্যতে যদি তারা মানসম্মতসেবা দেওয়ার উপযুক্ততা দেখাতে পারে, তাহলে পুনরায় চালু করার বিষয়টি বিবেচনা করা হতে পারে।
অভিযানের মূল আয়োজনে ছিল সেনাবাহিনী, স্বাস্থ্য বিভাগ তাদের সহযোগিতা করেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফিলিস্তিনের প্রতি সমর্থন অব্যাহত থাকবে -স্বরাষ্ট্রমন্ত্রী
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জুলাই-আগস্টে দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ার আশঙ্কা স্বাস্থ্যমন্ত্রীর
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভূমি সেবার ডিজিটাল রূপান্তর দেশীয় প্রযুক্তিতেই -মীর হেলাল
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রাজধানীতে সেপটিক ট্যাংকে গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৩
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জামাত এমপির বিশেষ বরাদ্দে প্রকল্প সভাপতি ভগ্নীপতি-ভাগনে
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জীবনের সব শত্রুকে তিনি গেঁথেছেন বৈষম্যবিরোধী মামলায়!
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ত্রিশালকে ‘নজরুল সিটি’ করার নির্দেশ প্রধানমন্ত্রীর
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পদ্মা রেলসেতুর পিলারের নিচে মাটি কাটায় নেতিবাচক নয়, ইতিবাচক প্রভাব আছে
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৫ হাজার, বহিষ্কার ৭ পরীক্ষার্থী
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
টেকসই উত্তরণের জন্য এলডিসি প্রস্তুতিকাল বাড়াতে চায় সরকার -বাণিজ্যমন্ত্রী
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বন্ধ কোম্পানিতে অন্ধ বিনিয়োগের ফাঁদ!
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ পুনর্গঠন
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)