পরীক্ষামূলকভাবে কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাস
, ১০ এপ্রিল, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
ঢাকা মহানগরীর নির্ধারিত কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে তিন দিন অনলাইন ও তিন দিন সশরীর ক্লাস চালুর সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী সপ্তাহে শুরু হতে যাওয়া পরীক্ষামূলকভাবে এই শিক্ষা কার্যক্রমের আওতায় শনি, সোম ও বুধবার শিক্ষাপ্রতিষ্ঠানে সশরীর ক্লাস হবে। আর রবি, মঙ্গল ও গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) অনলাইনে ক্লাস হবে। জুমুয়াবার সাপ্তাহিক ছুটি।
বৈশি^ক জ্বালানিসংকট, তীব্র যানজট ও ভবিষ্যৎ প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থার কথা বিবেচনায় পরীক্ষামূলকভাবে অনলাইন ও সশরীর-এই মিশ্র (ব্লেন্ডেড) পদ্ধতির শিক্ষা কার্যক্রম চালুর সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
গতকাল ইয়াওমুল খামীষ (বৃহস্পতিবার) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। এ সময় ঢাকার বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানেরা উপস্থিত ছিলেন।
তবে পরীক্ষামূলকভাবে কোন কোন শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ও সশরীর ক্লাস-এই মিশ্র পদ্ধতি চালু হচ্ছে, তা সুনির্দিষ্ট করেননি শিক্ষামন্ত্রী। পরে তা জানিয়ে দেওয়া হবে বলে জানান তিনি। মন্ত্রী বলেন, এটা সারা বাংলাদেশ নয়, সব মহানগরেও নয়। যাদের সক্ষমতা আছে, তাদের জন্য।
শিক্ষামন্ত্রী বলেন, এটা করোনা নয় যে জোর করে করা হবে। এটা ‘ব্লেন্ডিং এডুকেশন’। অনলাইনে ক্লাস নেওয়ার সক্ষমতা যাদের আছে, বিশেষ করে যাদের সুনাম আছে এবং বেশি মানুষের সমাগম হয় যেখানে; যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীরা গাড়িতে স্কুলে আসে। তিনি আরও বলেন, ‘আমরা কোনো কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুলে যাচ্ছি না।’
শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা কাউকে বাধ্য করছি না। বৃহৎ স্কুলগুলো, ভালো স্কুলগুলো, তাদের ব্লেন্ডেড এডুকেশনে যাওয়ার জন্য আমরা এই কাজগুলো নিয়েছি।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হিন্দুত্ববাদী গান গাইতে অস্বীকৃতি: কংগ্রেস কাউন্সিলরকে হেনস্থা
১০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জবাই করা ঘোড়ার গোশত যায় মহাসড়কের পাশের ‘৩০ রেস্তোরাঁয়’
১০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জবাই করা ঘোড়ার গোশত যায় মহাসড়কের পাশের ‘৩০ রেস্তোরাঁয়’
১০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জ্বালানির ধাক্কায় মূল্যস্ফীতি বাড়তে পারে ৪ শতাংশ
১০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কর্মস্থল খাগড়াছড়ি, চিকিৎসাসেবা দেন টাঙ্গাইলে
১০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সয়াবিন তেলের বাজারে আবার কৃত্রিম সংকটের অভিযোগ
১০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সন্ধ্যায় শপিংমল-দোকান বন্ধ হওয়ায় বিক্রিতে ধস
১০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাধারণ মানের অস্ত্র দিয়েই দখলদারদের কুপোকাত করেছেন যোদ্ধারা।
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পটুয়াখালীর পর কয়লা সংকটে মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্র
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঢাকায় ধরা পড়লো নতুন কলম আকৃতির মারণাস্ত্র ‘পেন গান’, উৎস অনুসন্ধানে ডিবি
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জমি নিয়ে বিরোধে ভাতিজার ছোড়া ঢিলের আঘাতে চাচা নিহত
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঢাবি শিক্ষার্থীদের সঙ্গে ঢামেক চিকিৎসকদের হাতাহাতি, বন্ধ জরুরি বিভাগ
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)