সংসদ প্রাঙ্গণে মার্কিন সংস্কৃতির ‘নগ্ন প্রদর্শনী’র তীব্র নিন্দা
, ০৯ জুলাই, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
নিজস্ব সংবাদদাতা:
জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার মতো একটি রাষ্ট্রীয় ও জাতীয় মর্যাদার প্রতীকী স্থানে মার্কিন দূতাবাসের উদ্যোগে গান-বাজনা, বাদ্যযন্ত্রের ঝঙ্কার ও পশ্চিমা সংস্কৃতির আদলে মিউজিক্যাল পারফরম্যান্সের মাধ্যমে যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপনের তীব্র নিন্দা, গভীর ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে সংগঠন ‘হেফাজতে ইসলাম বাংলাদেশ’।
গত মঙ্গলবার (৬ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, জাতীয় সংসদ ভবন কোনো সাধারণ বিনোদন কেন্দ্র কিংবা পার্ক নয়। এটি একটি স্বাধীন-সার্বভৌম মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রের সর্বোচ্চ আইন প্রণয়নকারী পবিত্র স্থান এবং কোটি কোটি জনতার জাতীয় মর্যাদার প্রতীক। এই মর্যাদাপূর্ণ ভবনের চত্বরে মার্কিনীদের তথাকথিত স্বাধীনতা দিবস উপলক্ষে গান-বাজনা ও সংস্কৃতির নামে নগ্ন আসর বসানো অত্যন্ত লজ্জাজনক, দুঃখজনক এবং বাংলাদেশের জাতীয় সার্বভৌমত্বের ওপর চরম আঘাত।
বিবৃতিতে আরও বলা হয়, যে মার্কিন সা¤্রাজ্যবাদ বিশ^জুড়ে মজলুম মুসলমানদের রক্তে হাত রাঙিয়েছে, ফিলিস্তিনসহ সারাবিশে^ মানবাধিকারের চরম লঙ্ঘন করে চলেছে, তাদের খুশি করতে বাংলাদেশের হৃদপি-খ্যাত জাতীয় সংসদ প্রাঙ্গণকে অপসংস্কৃতির উর্বর ভূমিতে পরিণত করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। কতিপয় মেরুদ-হীন রাজনীতিকের মুখে এই আয়োজনকে ‘গণতান্ত্রিক মূল্যবোধ’ কিংবা ‘সাংস্কৃতিক মেলবন্ধন’ বলে জাস্টিফাই করার নির্লজ্জ চেষ্টা এদেশের আপামর তৌহিদী জনতার ধর্মীয় চেতনা, দেশপ্রেম ও আত্মমর্যাদাবোধকে চরমভাবে অবমূল্যায়ন ও বৃদ্ধাঙ্গুলি দেখানোর শামিল।
"বাংলাদেশ কোনো পরাশক্তির দাসত্ব করার জন্য স্বাধীন হয়নি। বন্ধুত্বের ছদ্মবেশে কোনো ভিনদেশি এজেন্ডা, আধিপত্যবাদ কিংবা নগ্ন পশ্চিমা অপসংস্কৃতি এদেশের জনগণের ওপর চাপিয়ে দেওয়ার যেকোনো চক্রান্ত রুখে দেওয়া হবে। জাতীয় সংসদ ভবনের পবিত্রতা রক্ষায় যারা ব্যর্থ হয়েছে, তাদের জবাবদিহি করতে হবে।" বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আজ ছফর শরীফ উনার চাঁদ তালাশ বিষয়ে ‘মাজলিসু রুইয়াতিল হিলাল’ উনার সভা
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘ফার্মের মুরগি’- স্লোগানে দেশজুড়ে শিক্ষার্থীদের আন্দোলন
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শিক্ষার্থীদের অবরোধে রাজধানীজুড়ে তীব্র যানজট
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৭ জেলায় আশ্রয়কেন্দ্রে ১০ হাজারের বেশি মানুষ
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আসছে বঙ্গোপসাগরে আরেকটি লঘুচাপ
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বৃষ্টি ও বন্যার প্রভাবে রাজধানীতে ঊর্ধ্বমুখী মাছ-সবজির দাম
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দরপত্র ছাড়াই কেনা হচ্ছে ১৬ লাখ টন ডিজেল
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অস্ত্র জমা দিয়ে আলোর পথে ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীর ২৭ পানিদস্যু
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কাতারের সাবেক আমির শেখ হামাদের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
চট্টগ্রামে ইন্টারনেট প্রতিষ্ঠানে হামলা: অপরাধীদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ক্যান্সার চিকিৎসায় নতুন মাইলফলক: রোগীদের দ্রুত ও উন্নত সেবা নিশ্চিতে সমঝোতা স্মারক
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)