৫২০০ বস্তা চালবোঝাই ট্রলার ডুবি, প্রাণে বাঁচলেন ৫
, ০৯ জুলাই, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
চাঁদপুর সংবাদদাতা:
মেঘনা নদীতে বৈরী আবহাওয়া ও প্রচ- স্রোতের কবলে পড়ে বিপুল পরিমাণ ধান ও চালসহ একটি ট্রলার ডুবে গেছে। গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) চাঁদপুর শহরের পুরানবাজার সংলগ্ন মদিনা মসজিদ ঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে ব্যবসায়ীদের প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৭ জুলাই) পাবনার নগরবাড়ী ঘাট থেকে ৩ হাজার ৮০০ বস্তা চাল ও ১ হাজার ৪০০ বস্তা ধান নিয়ে ট্রলারটি চাঁদপুরের উদ্দেশে রওনা দেয়। আজ সকাল সাড়ে ৭টার দিকে মেঘনা ও ডাকাতিয়া নদীর মোহনায় পৌঁছালে প্রচ- ঘূর্ণি¯্রােতের মুখে পড়ে ট্রলারটি একদিকে হেলে পড়ে এবং একপর্যায়ে মালামালসহ উল্টে যায়। তবে ট্রলারে থাকা ৫ জন শ্রমিক ও মাঝি সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। পরে উল্টে যাওয়া ট্রলারটি টেনে ডাকাতিয়া নদীর ভূঁইয়ার ঘাট এলাকায় নেওয়া হয়।
চাঁদপুর চেম্বার অব কমার্সের পরিচালক ও চাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নাজমুল হোসেন পাটোয়ারী বলেন, ডুবে যাওয়া ধান ও চাল পুরানবাজারের ৭ জন ব্যবসায়ীর। এই দুর্ঘটনায় তাদের প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে নৌ-পুলিশ ও স্থানীয় প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আজ ছফর শরীফ উনার চাঁদ তালাশ বিষয়ে ‘মাজলিসু রুইয়াতিল হিলাল’ উনার সভা
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘ফার্মের মুরগি’- স্লোগানে দেশজুড়ে শিক্ষার্থীদের আন্দোলন
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শিক্ষার্থীদের অবরোধে রাজধানীজুড়ে তীব্র যানজট
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৭ জেলায় আশ্রয়কেন্দ্রে ১০ হাজারের বেশি মানুষ
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আসছে বঙ্গোপসাগরে আরেকটি লঘুচাপ
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বৃষ্টি ও বন্যার প্রভাবে রাজধানীতে ঊর্ধ্বমুখী মাছ-সবজির দাম
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দরপত্র ছাড়াই কেনা হচ্ছে ১৬ লাখ টন ডিজেল
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অস্ত্র জমা দিয়ে আলোর পথে ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীর ২৭ পানিদস্যু
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কাতারের সাবেক আমির শেখ হামাদের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
চট্টগ্রামে ইন্টারনেট প্রতিষ্ঠানে হামলা: অপরাধীদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ক্যান্সার চিকিৎসায় নতুন মাইলফলক: রোগীদের দ্রুত ও উন্নত সেবা নিশ্চিতে সমঝোতা স্মারক
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)