জুনে দেশের অর্থনীতির গতি কমেছে
, ০৯ জুলাই, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
নিজস্ব সংবাদদাতা:
দেশের অর্থনৈতিক কর্মকা- সম্প্রসারণের গতি গত জুনে বেশ মন্থর ছিল বলে জানিয়েছে ‘পারচেজিং ম্যানেজারস ইনডেক্স’ (পিএমআই)। তাদের প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, গত মে মাসের তুলনায় জুন মাসে পারচেজিংয়ের সামগ্রিক সূচক ৯.৯ পয়েন্ট কমে ৫২.৯-এ দাঁড়িয়েছে। এ সময়ে গতি কমে যাওয়ার পাশাপাশি দেশের উৎপাদন ও নির্মাণ খাতও আবার সংকোচনের ধারায় ফিরেছে।
মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই), ঢাকা এবং পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ (পিইবি) যৌথভাবে এই ‘পারচেজিং ম্যানেজারস ইনডেক্স’ বা পিএমআই প্রতিবেদন প্রকাশ করে।
প্রতিবেদন বলা হয়, ধীরগতির এ সম্প্রসারণ অর্থনীতির বিভিন্ন খাতের মিশ্র চিত্রকে প্রতিফলিত করে। কৃষি ও পরিষেবা খাত সম্প্রসারণ অব্যাহত রাখলেও প্রবৃদ্ধির গতি কিছুটা কমেছে। কৃষি খাত টানা দশম মাসের মতো সম্প্রসারণ রেকর্ড করেছে। নতুন ব্যবসা, ব্যবসায়িক কার্যক্রম, কর্মসংস্থান এবং ইনপুট খরচ সূচকে সম্প্রসারণ দেখা যায়। তবে অর্ডার ব্যাকলগ সূচক টানা দ্বিতীয় মাসের মতো সংকোচনে অবস্থান করেছে। একইভাবে উৎপাদন ও নির্মাণ খাত পুনরায় সংকোচনে ফিরেছে। তবে উৎপাদন খাত এরআগে টানা দুই মাসের সম্প্রসারণের পর পুনরায় সংকোচনে ফিরে এসেছে। নতুন অর্ডার, নতুন রপ্তানি, কর্মসংস্থান, সরবরাহকারীর ডেলিভারি এবং অর্ডার ব্যাকলগ সূচকে সংকোচনের ফলে এ সংকোচন হয়। এ ছাড়া নির্মাণ খাতও আগের মাসে সম্প্রসারণের পর পুনরায় সংকোচনে ফিরে এসেছে। নতুন ব্যবসা, নির্মাণ কার্যক্রম এবং কর্মসংস্থান সূচক পুনরায় সংকোচন রেকর্ড করেছে।
প্রতিবেদনে দেখা যায়, পরিষেবা খাত টানা ২১তম মাসের মতো সম্প্রসারণ রেকর্ড করেছে। তবে প্রবৃদ্ধির গতি কিছুটা কমেছে। নতুন ব্যবসা, ব্যবসায়িক কার্যক্রম, কর্মসংস্থান এবং ইনপুট খরচ সূচকে ধীরগতির সম্প্রসারণ দেখা যায়। একই সময়ে অর্ডার ব্যাকলগ সূচকে সংকোচনের গতি আরও বেড়েছে। একই সঙ্গে ভবিষ্যৎ ব্যবসায়িক সূচক অনুযায়ী, কৃষি, নির্মাণ এবং পরিষেবা খাতে সম্প্রসারণ অব্যাহত থাকার সম্ভাবনার উল্লেখ করা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আজ ছফর শরীফ উনার চাঁদ তালাশ বিষয়ে ‘মাজলিসু রুইয়াতিল হিলাল’ উনার সভা
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘ফার্মের মুরগি’- স্লোগানে দেশজুড়ে শিক্ষার্থীদের আন্দোলন
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শিক্ষার্থীদের অবরোধে রাজধানীজুড়ে তীব্র যানজট
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৭ জেলায় আশ্রয়কেন্দ্রে ১০ হাজারের বেশি মানুষ
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আসছে বঙ্গোপসাগরে আরেকটি লঘুচাপ
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বৃষ্টি ও বন্যার প্রভাবে রাজধানীতে ঊর্ধ্বমুখী মাছ-সবজির দাম
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দরপত্র ছাড়াই কেনা হচ্ছে ১৬ লাখ টন ডিজেল
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অস্ত্র জমা দিয়ে আলোর পথে ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীর ২৭ পানিদস্যু
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কাতারের সাবেক আমির শেখ হামাদের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
চট্টগ্রামে ইন্টারনেট প্রতিষ্ঠানে হামলা: অপরাধীদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ক্যান্সার চিকিৎসায় নতুন মাইলফলক: রোগীদের দ্রুত ও উন্নত সেবা নিশ্চিতে সমঝোতা স্মারক
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)