মেগা প্রকল্পে মেগা-ধীরগতি বাস্তবতা না বুঝেই নকশা!
, ০৯ জুলাই, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
দেশের সব মেগা প্রকল্প একই রোগাক্রান্ত। অন্যতম মেগা অবকাঠামো ঢাকা-সিলেট করিডোর সড়ক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে মেগা-ধীরগতি। বিদেশী ঋণে ১৬ হাজার ৯১৯ কোটি টাকা খরচের এই মেগা প্রকল্পটির ভবিষ্যৎ এখন সাত বছর আগের এক ত্রুটিপূর্ণ সম্ভাব্যতা সমীক্ষার বেড়াজালে বন্দী। প্রকল্পের মেয়াদের প্রায় ৮৯ শতাংশ সময় অতিক্রম হলেও ২০২৬ সালের মে পর্যন্ত বাস্তব অগ্রগতি মাত্র ২১.০৫ শতাংশ এবং অর্থ ব্যয় হয়েছে ২৬.১৩ শতাংশ।
প্রকল্পটির ওপর ইএসিআর সার্ভিস প্রতিষ্ঠানের পরিচালিত নিবিড় পরিবীক্ষণ সমীক্ষায় এসব তথ্য উঠে এসেছে। আর এই প্রকল্প বাস্তবায়নে ছয় ধরনের পরামর্শকের পেছনে খরচ হবে ৩৫৩ কোটি ১৮ লাখ ৪৭ হাজার টাকা। আর ২০২২-২৩ অর্থবছরেই প্রায় ২৪৭ কোটি ৬২ লাখ ২১ হাজার ৭৩.১২ টাকার তিনটি গুরুতর আর্থিক অনিয়ম রয়েছে।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রকল্প দলিলের তথ্য বলছে, রাজধানী ঢাকা এবং দেশের উত্তর-পূর্বাঞ্চলের মধ্যে যাত্রী ও পণ্য পরিবহন দ্রুত, নির্ভরযোগ্য ও নির্বিঘœভাবে পরিচালনার সুবিধা সৃষ্টি করা, মহাসড়কের উভয় পাশে পৃথক সার্ভিস লেন নির্মাণের মাধ্যমে স্থানীয় যানবাহন ও ধীরগতির যানবাহন চলাচলের জন্য পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং আঞ্চলিক সংযোগ সম্প্রসারণের মাধ্যমে সাসেক করিডোর, বিমসটেক করিডোর ও সার্ক করিডোরের সাথে সংযোগ জোরদার করে বাণিজ্য ও অর্থনৈতিক কার্যক্রম বৃদ্ধি করা এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখতে ২০২১ সালের ১৬ ফেব্রুয়ারি একনেক সভায় ১৬ হাজার ৯১৮ কোটি ৫৮ লাখ ৮১ হাজার টাকা ব্যয়ে অনুমোদন দেয়া হয়। প্রকল্পের লক্ষ্য ছিল বয়স্ক, নারী, শিশু ও প্রতিবন্ধী ব্যক্তিবর্গের জন্য উপযোগী অবকাঠামো উন্নয়নের মাধ্যমে ঝুঁকিপূর্ণ সড়ক ব্যবহারকারীদের জন্য নিরাপদ মহাসড়ক ব্যবস্থা গড়ে তোলা এবং সড়ক দুর্ঘটনা ও সড়কজনিত ঝুঁকি কমিয়ে আনা।
মাঠপর্যায়ের সমীক্ষার তথ্যে দেখা গেছে, সাত বছর আগে সম্পাদিত সম্ভাব্যতা সমীক্ষার সাথে বর্তমান বাস্তব পরিস্থিতির কোনো মিল নেই এমন নকশা দিয়ে প্রকল্পটি শুরু করা হয়। নকশা প্রণয়নের সময় প্রকল্প এলাকার ভূপ্রকৃতি ও মাটির নিচের গভীর বৈশিষ্ট্য সঠিকভাবে যাচাই করা হয়নি। ফলে কাজ শুরু করতে গিয়ে সড়ক এলাইনমেন্টে ক্ষতিকর স্লাজ ও অর্গানিক সয়েলের উপস্থিতি পাওয়া গেছে। এখন নতুন করে বিশেষজ্ঞ প্যানেলের মতামত, অতিরিক্ত সাব-সয়েল টেস্ট ও গ্রাউন্ড ইম্প্রুভমেন্টের কাজ করতে গিয়ে মূল নির্মাণকাজের গতি পুরোপুরি শ্লথ হয়ে গেছে।
মাঠপর্যায়ে দেখা গেছে, সম্ভাব্যতা সমীক্ষার সময় কৃষিজমি হিসেবে থাকা অনেক জমি এখন বাণিজ্যিক বা আবাসিক এলাকায় পরিণত হয়েছে। ফলে জমির মালিকরা সরকারের নির্ধারিত ক্ষতিপূরণ মানতে রাজি হচ্ছেন না এবং আদালতের আশ্রয় নিচ্ছেন।
প্রকল্পের ব্যাপারে জানার জন্য প্রকল্প পরিচালক এ কে মোহাম্মদ ফজুলল করিমের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, জমি অধিগ্রহণ একটা বড় ধরনের জটিলতার বিষয়। জমি অধিগ্রহণের কারণেই প্রকল্পটি এতটা বিলম্বিত হয়। সরকার পরিবর্তনের পর জমি অধিগ্রহণ নিয়ে পদক্ষেপ নেয়ায় প্রকল্পটি এখন নতুন করে গতি ফিরে পেয়েছে। কারণ প্রকল্পের জমি অধিগ্রহণ দ্রুতই শেষ হবে। তিনি বলেন, যে সময় আছে তাতে প্রকল্পের কাজ শেষ হবে না। তাই সময় বাড়ানোর প্রয়োজন। সাত বছর আগের সমীক্ষায় কী সমস্যা ছিল জানতে চাইলে তিনি বলেন, প্রকল্প এলাকায় অনেক পরিমাণ জমি অধিগ্রহণই বেশি জটিলতা দেখা দেয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সেনাবাহিনীর কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়াম
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে হিন্দুত্ববাদীদের বিক্ষোভ
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়াগামী বোটসহ ৭৬ জন উদ্ধার
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে তরুণ নিহত
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিনিয়োগের জন্য ইতিবাচক পরিবেশ তৈরি করছে সরকার -প্রধানমন্ত্রী
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চীনের সাথে সম্পর্ক স্থাপনে বাংলাদেশকে থামাতে পারবে না যুক্তরাষ্ট্র
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফারাক্কা চুক্তি জিয়াউর রহমানের পথ অনুসরণ করে হবে -পানিসম্পদ প্রতিমন্ত্রী
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাড়ে ৬ লাখ জেলে পরিবারের জন্য ১,৫৫৭ মে. টন চাল বরাদ্দ
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
গুলিস্থান-ফুলবাড়িয়া বাস টার্মিনাল যাচ্ছে চুনকুটিয়ায়
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ডিজিটাল হচ্ছে বিবাহ ও তালাক নিবন্ধন
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশে গত ৫ বছরে কমেছে ইলিশ উৎপাদন, বাড়ছে শঙ্কা
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জেনারেলের দায়মুক্তি প্রতিবেদনটি বিভ্রান্তিকর -বিজিবি
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












