রাখাইনে ‘নিরাপত্তা পরিস্থিতি উন্নত হলে’ তিন লাখ রোহিঙ্গাকে ফেরত নেওয়া হবে: মিয়ানমার সরকার
এসব সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাও মিয়ানমার সামরিক বাহিনী ও জাতিগত মিলিশিয়াদের নৃশংস সহিংসতা থেকে রক্ষা পেতে আগেই বাংলাদেশে পালিয়ে এসেছে। তারা দীর্ঘদিন ধরে বাংলাদেশে বসবাস করছে।
এই সামরিক অভিযানের সার্বিক ব্যাপ্তি, সুসংগঠিত রূপ ও ভয়াবহতার কারণে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায় ব্যাপকভাবে গণহত্যা ও জাতিগত নিধনের অভিযোগ তুলেছিল। মিয়ানমার রোহিঙ্গাদের দেশের ১৩৫টি সরকারি ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে স্বীকৃতি দেয় না। তারা রোহিঙ্গাদের ‘বাঙালি’ হিসেবে আখ্যায়িত করে, যাতে বোঝানো যায় যে তারা বাংলাদেশ থেকে আসা অবৈধ অভিবাসী।
মিয়ানমারের কর্মকর্তারা বলেছেন, বাংলাদেশ থেকে দেওয়া ৮ লাখ ২৮ হাজার ৮২৪ জন শরণার্থীর একটি তালিকা মিয়ানমার গত জুলাইয়ের শেষ নাগাদ যাচাই-বাছাই করেছে। কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, যাচাই করা ৪ লাখ ২৬ হাজার ৫৪৫ ব্যক্তির মধ্যে ৩ লাখ ৮ হাজার ৭৯৭ জন রাখাইনের বাসিন্দা ছিলেন।
মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয় উল্লেখ করেছে, ১ লাখ ১৩ হাজার ৫০৭ ব্যক্তির পরিচয় সফলভাবে যাচাই-বাছাই করা যায়নি। অন্যদিকে ৪ হাজার ২৪১ জন সন্ত্রাসী কর্মকাণ্ডে অংশ নিয়েছিল বলে সরকার দাবি করেছে। বিবৃতি অনুযায়ী, রাখাইনের নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল হওয়ার পর পরই যাচাই-বাছাই করা রোহিঙ্গা বাসিন্দাদের ফেরত নিতে মিয়ানমার সরকার বাংলাদেশের সঙ্গে কাজ চালিয়ে যাবে।
মন্ত্রণালয়ের বিবৃতিতে রাখাইন থেকে ১০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হওয়ার বিষয়টি অস্বীকার করেছে। তাদের যুক্তি, ২০১৭ সালে সহিংসতা ছড়িয়ে পড়ার পর ৫ লাখ ৪০ হাজারের বেশি মানুষ বাংলাদেশে ঢুকেছিল। আর ২ লাখের বেশি মানুষ উত্তর রাখাইনেই রয়ে গেছে।
মিয়ানমার ও বাংলাদেশ ২০১৮ সালে দুই বছর মেয়াদি একটি প্রত্যাবাসন কাঠামোতে সম্মত হয়েছিল। কিন্তু ২০২১ সালে সামরিক অভ্যুত্থানে অং সান সু চির নির্বাচিত সরকার উৎখাত হলে সেটার বাস্তবায়ন ভেস্তে যায়। এরপর জান্তা শাসনের বিরুদ্ধে ব্যাপক সশস্ত্র প্রতিরোধ শুরু হয়।
২০২৩ সালে এই অঞ্চল নিয়ন্ত্রণের জন্য সামরিক বাহিনী এবং রাখাইনভিত্তিক সশস্ত্র গোষ্ঠী আরকান আর্মির (এএ) মধ্যে নতুন করে সংঘাত শুরু হলে আরও বহু মানুষ বাস্তুচ্যুত হয়েছে। প্রাণে বাঁচতে আরও বেশি শরণার্থী বাংলাদেশ ও অন্যান্য দেশে চলে গেছে। বিস্তৃত এলাকা দখলের পর আরকান আর্মি এখন রাখাইনের বড় অংশ নিয়ন্ত্রণ করছে।
সাম্প্রতিক বছরগুলোতে আশ্রয়শিবিরের অবনতিশীল পরিস্থিতি, আন্তর্জাতিক মানবিক সহায়তার ব্যাপক কাটছাঁট এবং মিয়ানমারে ফিরে যাওয়ার অনিশ্চয়তার কারণে অনেক রোহিঙ্গা জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় করে সমুদ্র পাড়ি দিয়ে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় চলে গেছেন বা যাওয়ার চেষ্টা করে অনেকে প্রাণ হারিয়েছেন।
গত জুলাইয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেছিলেন, মিয়ানমার প্রত্যাবর্তন উদ্যোগের অংশ হিসেবে তাঁর দেশে বসবাসরত পাঁচ হাজার রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে সম্মত হয়েছে। তবে মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা হান উইন অং সে সময় বার্তা সংস্থা এপিকে বলেছিলেন, এই কর্মসূচি কেবল মালয়েশিয়ার আটককেন্দ্রে থাকা যাচাই করা মিয়ানমারের নাগরিকদের মধ্যেই সীমাবদ্ধ।
তথ্যসূত্র: দ্য ইনডিপেনডেন্ট
আরও পড়ুন
সব ›
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার
হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম
বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮
বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের
পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা
সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন
খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত
রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা
জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জা…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।