পরিবেশ রক্ষা নয়, ভারত ও মগ-আরাকানদের স্বার্থ রক্ষা করতেই নারিকেল দ্বীপ ভ্রমণে বাধা দেয়া হচ্ছে
‘নারিকেল দ্বীপে যাতায়াত ও অবস্থানে সরকারি নিষেধাজ্ঞা দেশের সার্বভৌমত্বের জন্য হুমকী’ ব্যানারে আয়োজিত গতকাল জুমুয়াবার (ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে এক প্রতিবাদ সমাবেশে ‘স্টুডেন্টস ফর সভারেন্টি’ (সার্বভৌমত্ব রক্ষায় ছাত্র আন্দোলন)- এর নেতৃবৃন্দ এমন মন্তব্য করেন।
‘স্টুডেন্টস ফর সভারেন্টি (সার্বভৌমত্ব রক্ষায় ছাত্র আন্দোলন)' প্ল্যাটফর্মের আহ্বায়ক মুহম্মদ জিয়াউল হক বলেন, ভৌগলিক অবস্থান বিবেচনায় বাংলাদেশের কাছে নারিকেল দ্বীপের গুরুত্ব অত্যধিক। পরিবেশ রক্ষার নামে নারিকেল দ্বীপ ভ্রমণে সরকারি বাধা একদিকে বাংলাদেশের পর্যটন খাতকে ক্ষতিগ্রস্থ করে ভারতীয় পর্যটনকে লাভবান করবে, অন্যদিকে নারিকেল জিঞ্জিরা জনশূণ্য হয়ে নিরাপত্তা ঝুঁকিতে পড়ে পার্শ্ববর্তী মিযানমারের মগ-আরাকান দস্যুদের বিচরণ ক্ষেত্রে পরিণত হবে। তাই নারিকেল দ্বীপে যাতায়াতে নিষেধাজ্ঞা আরোপ নারিকেল দ্বীপ তথা দেশের সার্বভৌমত্বের জন্য হুমকী হয়ে দাঁড়াবে।
সংগঠনটির সদস্য সচিব মুহম্মদ মিনহাজ তৌকি বলেন, “নারিকেল দ্বীপের ১০/১২ হাজার বাসিন্দাদের প্রায় সবারই উপার্জনের একমাত্র উৎস পযটন। তাই ওখানকার পযটন শিল্প বন্ধ হয়ে গেলে স্বাভাবিকভাবেই দ্বীপটি জনশূন্য হয়ে যাবে। ফলে একসময় পার্শ্ববর্তী মগ ও রাখাইনরা নারিকেল দ্বীপে এসে বসবাস শুরু করবে। তখন নারিকেল দ্বীপ হয়ে যাবে আরেক পার্বত্য চট্টগ্রাম! পার্শবর্তী রাষ্ট্রগুলো থেকে আসা পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মত একসময় মিয়ানমানেরর এই মগ ও রাখাইনরাও দাবী করে বসবে যে, “তারাই নারিকেল দ্বীপের আদীবাসী! অতএব নারিকেল দ্বীপ তাদের দিয়ে দিতে হবে! দ্বীপ থেকে বাংলাদেশের নৌবাহিনী ও কোস্টগার্ড সরিয়ে নিতে হবে।”
‘স্টুডেন্টস ফর সভারেন্টির যুগ্ম আহ্বায়ক মুহম্মদ শাকিল মিয়া বলেন, এরপূর্বেও মিয়ানমার সরকারের কয়েকটি ওয়েবসাইটে নারিকেল দ্বীপকে (সেন্ট মার্টিন) তাদের ভূখ- হিসেবে দেখানো হয়েছিলো। তার মানে এই দ্বীপের প্রতি মিয়ানমারের একটা কুনজর রয়েছে। এছাড়া আরো কিছু সাম্রাজ্যবাদী অপশক্তির খায়েশ রয়েছে নারিকেল দ্বীপের প্রতি। সুযোগ পেলেই তারা তাদের খায়েশ মেটাবার চেষ্টা চালাবে। কাজেই নারিকেল দ্বীপে বাংলাদেশী নাগরিকদের যাতায়াত ও অবস্থানে যে কোনো বিধি নিষেধ আরোপ দ্বীপটিকে তার অস্তিত্ব ঝুঁকিতে ফেলে দিতে পারে, যার মূল্য কথিত পরিবেশবাদের চেয়ে অনেক অনেক গুণ বেশী।
সংগঠনের যুগ্ম আহ্বায়ক ঢাবি শিক্ষার্থী মুহিউদ্দীন রাহাত বলেন, দ্বীপের প্রায় শতভাগ মানুষের জীবন-জীবিকার একমাত্র উপায় শীতকালের ৪ মাসের ভ্রমণশিল্প। সরকার পরিবশে রক্ষার নামে সেই চার মাসেই ভ্রমণের উপর বিধি নিষেধ আরোপ করেছে যেটা দ্বীপবাসীর প্রতি সরকারের অমানবিক সিদ্ধান্ত ও মৌলিক অধিকার হরণ। তাই, সব দিক বিবেচনায় আমরা নারিকেল দ্বীপের উপর আরোপিত সব ধরণের নিষেধাজ্ঞা তুলে দেয়ার দাবী জানাচ্ছি। অর্থাৎ সর্বপ্রকার নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। (প্রেস বিজ্ঞপ্তি)
আরও পড়ুন
সব ›
পবিত্র রমজানে খেজুর-মাল্টা-আপেল আমদানিতে শুল্ক কমলো
দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায়
‘ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপে নতিস্বীকার নয়’
নিজস্ব প্রতিবেদক:ইসরায়েলিদের মালয়েশিয়ায় প্রবেশে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্…
শ্রমিকদের ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে -খাদ্যমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা:গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খ…
ন্যূনতম মজুরির প্রস্তাব কবে দেবে মালিকপক্ষ, জানাল বিজিএমইএ
নিজস্ব সংবাদদাতা:চলমান শ্রম অসন্তোষ ও অস্থিরতার মধ্যেই আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভায়…
মাদকের গডফাদারদের ধরতে আসছে বিশেষ ল্যাব
নিজস্ব প্রতিবেদক:মাদক কারবারের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এবার নতুন উদ্যোগ নিয়েছে মাদকদ্রব্য নিয়ন…
১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল
নিজস্ব প্রতিবেদক:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু করার …
মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর
র্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও শ্লীলতাহানি : ইবির ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার
নিজস্ব সংবাদদাতা:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শি…
ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ ঋণখেলাপি, আদায় অনিশ্চিত ৯০ শতাংশের
নিজস্ব প্রতিবেদক:দেশের ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাং…
১৯ নভেম্বর লকডাউনের নামে নাশকতার ছক
নিজস্ব প্রতিবেদক:ডিসেম্বরে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে ভারতের কলকাতায় গোপন বৈঠক করেছেন…
ডিসেম্বরে মাঠে থাকতে চায় বিএনপি, আসছে নতুন কর্মসূচি
নিজস্ব সংবাদদাতা:সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বরে উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজ…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।