পরিবারের সদস্যদের সাথে সাক্ষাতে ইমরান খানের উপর নিষেধাজ্ঞা
আল ইহসান ডেস্ক:
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পরিবারের সদস্য, আইনজীবী এবং দলীয় নেতাদের সঙ্গে আগামী ১৮ অক্টোবর পর্যন্ত সাক্ষাতের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
গত সোমবার (৭ অক্টোবর) পাঞ্জাব সরকার নিরাপত্তার কারণে এই নিষেধাজ্ঞা জারি করেছে।
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান আগস্ট ২০২৩ থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বেশ কয়েকটি মামলায় বন্দি আছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভি অভিযোগ করেছেন, পিটিআই আসন্ন সাংহাই সহযোগীতা সংগঠন (এসসিও) সম্মেলনকে ব্যাহত করার চেষ্টা করছে, যা আগামী ১৫ ও ১৬ অক্টোবর ইসলামাবাদে অনুষ্ঠিত হবে। তিনি জোর দিয়ে বলেন, সরকার নিশ্চিত করবে যে তাদের এই পরিকল্পনা সফল হবে না।
পাঞ্জাব সরকারের এক কর্মকর্তা বলেন, বন্দি পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবি আদিয়ালা কারাগারে ১৮ অক্টোবর পর্যন্ত পরিবারের সদস্য, আইনজীবী ও দলীয় নেতাদের সঙ্গে সাক্ষাৎ করতে নিষিদ্ধ করা হয়েছে।
সম্প্রতি পিটিআই সমর্থকরা ইসলামাবাদ, লাহোর এবং রাওয়ালপিন্ডিসহ পাকিস্তানের বিভিন্ন স্থানে সরকারবিরোধী প্রতিবাদ বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। যেখানে অনেক নেতাকর্মী গ্রেফতার হয়েছেন।
আরও পড়ুন
সব ›
নিজস্ব প্রযুক্তির এআই আনছে ইরান
২০৫০ সালের আগেই বিশ্বের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতি হবে পাকিস্তান : শাহবাজ
পাকিস্তানে ভারত-সমর্থিত বাহিনীর সঙ্গে সংঘর্ষ, সেনা কর্মকর্তাসহ ২৮ সশস্ত্র সদস্য নিহত
আল ইহসান ডেস্ক: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে পৃথক গোয়েন্দা তথ্যভিত্তিক সামরিক অভিযানে দ…
যুক্তরাজ্যের প্রতিরক্ষা বাজেটে ঘাটতির রেকর্ড
আল ইহসান ডেস্ক: যুক্তরাজ্যের প্রতিরক্ষা বিভাগ বাজেট ঘাটতিতে পড়েছে। সামরিক সরঞ্জাম কিনতে বাজেটে ঘাটতি পড়েছে ১৬.…
ইসরায়েলের সঙ্গে সামরিক সহযোগিতার প্রতিবাদে মরক্কোয় বিক্ষোভ
হামাসের বীরত্ব:
স্থল অভিযানে বরাবরই চরম ভীতু দখলদার ইসরায়েল
হামাসের বীরত্ব:
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।