পরিচয় গোপন করে বিয়ে, সমাধান ফিঙ্গারপ্রিন্ট যাচাই (১)
২০২২ সালেও এমন একটি ঘটনা ঘটে টাঙ্গাইলে। সুভাষ নামক এক হিন্দু কলেজ ছাত্রী হোসনে আরার সাথে ফেসবুকে সম্পর্ক তৈরী করে। অতঃপর সেই সম্পর্কের জের ধরে মাসুদ রানা নামে ভুয়া এনআইডি কার্ড ব্যবহার করে মুসলিম পরিচয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হয়। বিয়ের পর ফাঁস হয় মাসুদ রানা নাম ব্যবহারকারী সুভাষ আসলে হিন্দু। (দৈনিক যায়যায়দিন, ২৮ জানুয়ারি ২০২২)
আসলে বাংলাদেশে বিয়ে রেজিস্ট্রেশন পদ্ধতিতে এমন কিছু ফাঁক-ফোকর আছে যার মাধ্যমে প্রতারকরা পরিচয় গোপন করে বিয়ে করার সুযোগ পায়। বাংলাদেশে মুসলিম বিয়ের ক্ষেত্রে জাতীয় পরিচয় পত্র/জন্ম নিবন্ধন/এসএসসি সার্টিফিকেট এবং দুই কপি পাসপোর্ট সাইজ ছবি লাগে। কিন্তু এগুলোর মাধ্যমে কোনভাবেই যাচাই করা সম্ভব নয়, একজন মানুষ আসলেই কোন ধরনের প্রতারণার আশ্রয় নিচ্ছে কি না। কেউ হয়ত আগে বিয়ে করতে পারে, কেউ পিতা-মাতা কিংবা স্থায়ী ঠিকানা গোপন রাখতে পারে। আবার কেউ ভুয়া এনআইডি ব্যবহার করতে পারে। সবগুলো বিষয় যাচাই করা আসলে বেশ কঠিন। সম্প্রতি সরকার অনলাইন বিয়ে রেজিস্ট্রেশন নিয়ে চিন্তা করছে, কিন্তু বিষয়টি কতটুকু সফলতা পাবে তা নিয়ে সন্দেহ আছে। কারণ পরিচয় যাচাই একটা বড় বিষয়, কিন্তু যে ছবি দিয়ে পরিচয় যাচাইয়ের চেষ্টা করা হচ্ছে, তা মোটেও নির্ভুল পদ্ধতি নয়। আবার কেউ যদি ভুয়া এনআইডি বা অন্যের এনআইডি নম্বর নিয়ে আসে, তবে যাচাই করা কঠিন হয়ে যায়। এক্ষেত্রে তাহলে সমাধান কি হবে?
-হাসিবুর রহমান।
আরও পড়ুন
সব ›
আপনার সন্তানের কারণে আপনাকে যেন জাহান্নামে যেতে না হয়...
ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে (২)
কত বিনিয়োগ করবে: ডিপি ওয়ার্ল্ড প্রথম ১০ বছরে টার্মিনালটির আধুনিকায়নে ১,০০০ কোটি টাকার বেশি বিনিয়োগ করবে। আ…
ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে (১)
ডিপি ওয়ার্ল্ডের সাথে এনসিটির চুক্তিটি নন ডিসক্লোজার বা গোপন চুক্তি হওয়ায় সব তথ্য আমাদের কাছে নেই। তবে চুক্ত…
বাংলাদেশের কৃষিতে সাদা মাছির আক্রমণ: উদ্বেগ ও প্রতিকার (১)
বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ফসলের ক্ষতিকারক পোকা সাদা মাছি (ডযরঃব-ভষু) বা হোয়াইট ফ্লাইয়ের আক্রমণ একটি বড় উদ্ব…
পথশিশুদের স্থায়ী পুনর্বাসনে চাই দীর্ঘমেয়াদি ও সমন্বিত উদ্যোগ
রাজধানীসহ দেশের প্রধান প্রধান শহরগুলোর পথঘাট, রেলওয়ে স্টেশন, বাস টার্মিনাল ও লঞ্চঘাটে প্রতিদিন যেসব নিস্পাপ ম…
মাটির হনন ও খাদ্য-সার্বভৌমত্বের সংকট: বিষচক্র থেকে ফেরার ডাক
খাদ্যই মানুষের অস্তিত্বের শেষ সীমানা। অথচ আজ সেই অন্নকেই রূপ দেওয়া হয়েছে পরোক্ষ এক শিকলে। নতুন বিশ্বব্যবস্থা…
জাহান্নাম সম্পর্কে সবারই চিন্তা-ফিকির করা উচিত
পবিত্র কালামুল্লাহ শরীফ উনার মাঝে ইরশাদ মুবারক হয়েছে- ‘প্রত্যেকে যা আমল করবে সে হিসেবেই তার জন্য নির্দিষ্ট স্…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।