শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬ ১৫ সাদিস, ১৩৯৪ শামসী সন ০২ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
দেশের প্রত্যেকটি বিভাগীয় শহরে ক্যান্সার চিকিৎসার ব্যবস্থা করতে যাচ্ছি: স্বাস্থ্য প্রতিমন্ত্রীই-রিকশার নিবন্ধনঃ বাড়তি চার তথ্য চাইবে ডিএনসিসি, অনুমোদনের অপেক্ষায়এনভিডিয়ার চিপ রপ্তানি নিয়ে বিতর্ক, চাকরি হারানোর ঝুঁকিতে মার্কিন বাণিজ্যমন্ত্রী লুটনিক২০ হাজার মানুষকে প্রশিক্ষণ দেবে বিআরটিসি, প্রশিক্ষণ শুরু রোববারইরানের ফাত্তাহ-২ ক্ষেপণাস্ত্রের প্রতিরোধ অসম্ভব, স্বীকার করল ইসরায়েল!আকাশে ভয়ংকর আকৃতির যুদ্ধবিমান, রাজত্ব হারাল যুক্তরাষ্ট্র!পাকিস্তানে সেনাবাহিনীর ব্যাপক অভিযান, নিহত ৭৪মেঘনার তীরে ঘুরতে যাওয়া হলো না, সেতুর গার্ডারে ধাক্কা লেগে প্রাণ গেল ৩ বন্ধুরবাংলাদেশ ব্যাংকের সামনে ককটেল বিস্ফোরণবিশেষ অভিযানে তালিকাভুক্ত চাঁদাবাজ পিচ্চি মাসুদ গ্রেপ্তার

মাটির হনন ও খাদ্য-সার্বভৌমত্বের সংকট: বিষচক্র থেকে ফেরার ডাক

Nafe প্রকাশ: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬, সকাল ৬:৩৪
খাদ্যই মানুষের অস্তিত্বের শেষ সীমানা। অথচ আজ সেই অন্নকেই রূপ দেওয়া হয়েছে পরোক্ষ এক শিকলে। নতুন বিশ্বব্যবস্থায় একটি জাতিকে নিঃশব্দে নিয়ন্ত্রণ করার সবচেয়ে মোক্ষম হাতিয়ার হয়ে উঠেছে তার খাদ্যব্যবস্থা। যে মাটিতে শস্য ফলে, সেই মাটিকে বিষে বিষাক্ত করে আজ আমাদের প্লেটে তুলে দেওয়া হচ্ছে ব্যাধি আর অপুষ্টি। এই করাল বাস্তবতা কোনো আকস্মিক দুর্ঘটনা নয়, বরং এক পরিকল্পিত বাণিজ্যিক ও করপোরেট চক্রান্তের ফল।
আজ থেকে তিন দশক আগেও বাংলাদেশের রূপ ছিলো ভিন্ন। গ্রাম শুধু মানুষের থাকার জায়গা ছিলো না; তা ছিলো জীববৈচিত্রের এক পরম আশ্রয়স্থল। প্রাকৃতিক নিয়মেই এক জমিতে বছরে পাঁচ রকমের ফসল ফলাতো কৃষক-তিল, কাউন, আউশ, আমন ও নানা পদের ডাল। জমিতে চাষ দেওয়া হতো কম, ফলে মাটির কার্বন ও আর্দ্রতা রক্ষা পেতো। তিল মাটির এসিড-ক্ষার (ঢ়ঐ) সামলাতো, আর ডালজাতীয় ফসল বাতাস থেকে নাইট্রোজেন টেনে মাটির উর্বরতা বাড়াতো। রাসায়নিক সার বা কীটনাশকের কোনো প্রয়োজনই হতো না। সেই মাটি ও ফসল ছিলো পুষ্টিতে ভরপুর। আমাদের কালামানিক বা পরাঙ্গির মতো ঐতিহ্যবাহী দেশি ধানে ছিলো প্রচুর জিংক ও আয়রন। কেবল মানুষের জন্য নয়, এই পুষ্টি ছড়িয়ে পড়তো পাখিসহ প্রকৃতির প্রতিটি প্রাণের মাঝে।
কিন্তু ইসলামবিদ্বেষী চক্রান্তের ফলে সেই হাজার বছরের সমৃদ্ধ ঐতিহ্যকে ছুড়ে ফেলেছে মুনাফিকরা। তথাকথিত উচ্চফলনশীল ও হাইব্রিড বীজের মোহে পড়ে আমরা হারিয়েছি স্বাবলম্বিতা। যে বীজ একসময় কৃষকের নিজের হাতে সংরক্ষিত থাকতো, আজ তা বহুজাতিক কোম্পানির বাণিজ্যিক পণ্যে পরিণত হয়েছে। আর এই বীজের পেছনেই ঢুকে পড়েছে সার ও বিষের দানবীয় প্যাকেজ।
পরিসংখ্যান বলছে, প্রতি বছর বাংলাদেশে প্রায় ৫০ থেকে ৬০ লাখ টন রাসায়নিক সার এবং প্রায় ৪০ হাজার টন তীব্র কীটনাশক ব্যবহার করা হচ্ছে। হিসাব করলে দেখা যায়, এ দেশে জন্ম নেওয়া প্রতিটি শিশুর ভাগেই এক বছরে নির্ধারিত হয়ে যাচ্ছে প্রায় ৫০০ গ্রাম বিষ!
এই মাত্রাতিরিক্ত বিষ আর সারের কারণে আজ মাটির অণুজীব, কেঁচো ও উপকারী ছত্রাক ধ্বংস হয়ে গেছে। ফলে মাটি তার প্রাকৃতিক উর্বরতা ও মাইক্রোনিউট্রিশন হারিয়ে এসিডিক হয়ে পড়েছে। মাটি থেকে অণুপুষ্টি হাওয়া হয়ে যাওয়ায় আমাদের জাতীয় স্বাস্থ্য মারাত্মক হুমকির মুখে। খাবার খেয়েও আমাদের শরীরে মিলছে না প্রয়োজনীয় জিংক ও আয়রন। কৃত্রিমভাবে আমাদের খেতে হচ্ছে জিংক ও ক্যালসিয়ামের ট্যাবলেট। তারচেয়েও ভয়ানক বিষয় হলো, যে কৃষক মাঠে বিষ ছড়াচ্ছেন, তিনি নিজেই আজ এর প্রথম শিকার। এক সমীক্ষায় দেখা যাচ্ছে, দেশে ক্যান্সার আক্রান্তদের ৬৪ শতাংশই আমাদের কৃষক সমাজ! বিষ বিক্রি থেকে শুরু করে ওষুধ ও হাসপাতাল-সবকিছুই আজ নির্দিষ্ট কিছু করপোরেট প্যাকেজের অংশ।
আমরা যখন গবেষণা প্রতিষ্ঠানগুলোর দিকে তাকাই, তখন দেখা যায় আধুনিক গবেষণার নামে দেশি শস্য ও প্রাকৃতিক পদ্ধতিগুলোকে ‘অনুৎপাদনশীল’ (ঁহঢ়ৎড়ফঁপঃরাব) বা ‘অলাভজনক’ বলে তকমা দেওয়া হচ্ছে। কারণ একটাই-প্রাকৃতিক উপায়ে চাষ করলে কৃষককে সার, বীজ বা বিষ কিনতে হয় না, ফলে কোম্পানিগুলোর লুটের রাজত্ব বন্ধ হয়ে যায়। মাটি, পরিবেশ ও মানুষের যে ক্ষতি হচ্ছে, তার কোনো আর্থিক হিসাব এই বাণিজ্যিক কৃষিব্যবস্থা আমাদের সামনে আনে না।
এখনই যদি আমরা এই কৃত্রিম ও বিষাক্ত চক্র থেকে বেরিয়ে না আসি, তবে আমাদের আগামী প্রজন্ম এক পুষ্টিহীন ও ব্যাধিগ্রস্ত জাতিতে পরিণত হবে। সমাধান একটাই-মাটির প্রাণ ফিরিয়ে আনা এবং ঐতিহ্যবাহী দেশি বীজ ও প্রাকৃতিক সমন্বিত কৃষি ব্যবস্থায় প্রত্যাবর্তন। মাটির প্রাণ বাঁচলে বাঁচবে কৃষক, আর কৃষক বাঁচলে তবেই নিশ্চিত হবে আমাদের অন্ন ও সার্বিক অস্তিত্ব।
-মুহম্মদ মুশফিকুর রহমান।

আরও পড়ুন

সব ›
পবিত্র সুন্নতী পোশাক বনাম আরবীয় পোশাক অনেকক্ষেত্রে ওহাবী-সালাফীসহ বিভিন্ন বাতিল আক্বীদার অন্তর্ভুক্তরা দাবি করে থাকে- “সুন্নতী পোশাক হচ্ছে আরবীয় পো… ৪ নভেম্বর, ২০২৬ ভূ-রাজনৈতিক বাস্তবতা ও জাতীয় নিরাপত্তা: নারিকেল দ্বীপে স্থায়ী সেনানিবাসের প্রাসঙ্গিকতা বাংলাদেশের একচ্ছত্র সার্বভৌমত্ব ও ভূ-খ-ের নিরাপত্তার প্রতীক বঙ্গোপসাগরের একমাত্র প্রবাল দ্বীপ নারিকেল দ্বীপ। স… ২ নভেম্বর, ২০২৬ চাঁদ গবেষক ও একজন দর্শকের পর্যালোচনা দর্শক: আপনারা যারা চাঁদ নিয়ে কাজ করেন প্রায়শই বলে যাচ্ছেন, লিখে যাচ্ছেন- সউদী সরকার চাঁদ না দেখে মাস শুরু কর… ১ নভেম্বর, ২০২৬ ক্বলবের সৌন্দর্যই আসল সৌন্দর্য মানুষ বাহ্যিকভাবে সুন্দর ও পরিচ্ছন্ন পোশাক দ্বারা নিজেকে সাজিয়ে নিজের সুন্দর ছুরত প্রকাশ করে থাকে। পোশাক অপরি… ৩১ অক্টোবর, ২০২৬ নারিকেল দ্বীপে স্থায়ী সেনানিবাসের প্রাসঙ্গিকতা বাংলাদেশের একচ্ছত্র সার্বভৌমত্ব ও ভূ-খন্ডের নিরাপত্তার প্রতীক বঙ্গোপসাগরের একমাত্র প্রবাল দ্বীপ নারিকেল দ্বীপ।… ২৮ অক্টোবর, ২০২৬ আপনার সন্তানের কারণে আপনাকে যেন জাহান্নামে যেতে না হয়... আপনার সন্তানের কারণে আপনাকে যেন জাহান্নামে যেতে না হয়... ২৩ অক্টোবর, ২০২৬ ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে (২) কত বিনিয়োগ করবে: ডিপি ওয়ার্ল্ড প্রথম ১০ বছরে টার্মিনালটির আধুনিকায়নে ১,০০০ কোটি টাকার বেশি বিনিয়োগ করবে। আ… ১৯ অক্টোবর, ২০২৬ ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে (১) ডিপি ওয়ার্ল্ডের সাথে এনসিটির চুক্তিটি নন ডিসক্লোজার বা গোপন চুক্তি হওয়ায় সব তথ্য আমাদের কাছে নেই। তবে চুক্ত… ১৮ অক্টোবর, ২০২৬ বাংলাদেশের কৃষিতে সাদা মাছির আক্রমণ: উদ্বেগ ও প্রতিকার (১) বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ফসলের ক্ষতিকারক পোকা সাদা মাছি (ডযরঃব-ভষু) বা হোয়াইট ফ্লাইয়ের আক্রমণ একটি বড় উদ্ব… ১৪ অক্টোবর, ২০২৬ পথশিশুদের স্থায়ী পুনর্বাসনে চাই দীর্ঘমেয়াদি ও সমন্বিত উদ্যোগ রাজধানীসহ দেশের প্রধান প্রধান শহরগুলোর পথঘাট, রেলওয়ে স্টেশন, বাস টার্মিনাল ও লঞ্চঘাটে প্রতিদিন যেসব নিস্পাপ ম… ১৩ অক্টোবর, ২০২৬ জাহান্নাম সম্পর্কে সবারই চিন্তা-ফিকির করা উচিত পবিত্র কালামুল্লাহ শরীফ উনার মাঝে ইরশাদ মুবারক হয়েছে- ‘প্রত্যেকে যা আমল করবে সে হিসেবেই তার জন্য নির্দিষ্ট স্… ৩ অক্টোবর, ২০২৬ অন্যান্য দেশে উড়াল সেতু ভেঙ্গে ফেলা হচ্ছে; আর বাংলাদেশ সরকার ফ্লাইওভার তৈরি করছে ইন্টারনেটের বিভিন্ন সূত্রে জানা যায়, চীন, ফ্রান্স, ইতালী, জাপানসহ অন্যান্য দেশে উড়াল সেতু (ফ্লাইওভার) ভেঙ্গে… ২৯ সেপ্টেম্বর, ২০২৬