পরিচয় গোপন করে বিয়ে, সমাধান ফিঙ্গারপ্রিন্ট যাচাই (২)
বাংলাদেশকে এখন বলা হয় স্ম্যার্ট বাংলাদেশ। কিন্তু বাস্তবে পরিচয় যাচাইয়ের ক্ষেত্রে বাংলাদেশ পরে আছে ত্রুটিপূর্ণ পদ্ধতিতে। এখনও ছবি দিয়ে মানুষের পরিচয় যাচাই করা হয় দেশের সকল সরকারী ও বেসরকারী অফিসে।
অবস্থাদৃষ্টে মনে হয় দুই কপি পাসপোর্ট সাইজ ছবি দিলেই একটা মানুষের সব যাচাই হয়ে গেলো। কিন্তু সেই ছবি দিয়ে কিভাবে অসংখ্য মানুষের মধ্যে এক জনের চেহারা মিলাবে, চেহারা পরিবর্তন হলে কি করবে, দাড়ি-মোছ-চশমা পরলে কি করবে, জমজ বা চেহারার মিল থাকলে কি করবে, কৃত্তিম বুদ্ধিমত্তা দিয়ে ছবি বানালে কি করবে, দ্বৈত স্থানে দুই পরিচয়ে ব্যবহার করলে সেটা ধরবে কিভাবে কোনটাই ছবি দিয়ে যাচাই করা সম্ভব না। অথচ অনলাইন পদ্ধতিতে ফিঙ্গারপ্রিন্ট যাচাই করলে এক মুহুর্তে যে কোন মানুষের তথ্য সঠিকভাবে বের করে আনা সম্ভব। সেখানে ছবি দিয়ে যাচাইয়ের কোন মূল্য নেই।
লক্ষ্য করলেন দেখবেন, বাংলাদেশের মাত্র ৫০ টাকার সিম কিনতে গেলেও ফিঙ্গারপ্রিন্ট যাচাই করা লাগে। একজনের বৃদ্ধা আঙুলের ছাপ নেয়ার সাথে সাথে সে বলে দেয়, তার নাম-পরিচয়-ঠিকানা কি, তার নামে কয়টি সিমকার্ড আছে। মাত্র ৫০ টাকার সিম কিনতে গেলে যদি এ পদ্ধতি ব্যবহার করা যায়, তবে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ‘বিয়ে’র সময় কেন সেই পদ্ধতি চালু করা যাবে না? তখনও আঙুলের ছাপ দেয়ার সাথে সাথে মেশিন বলে দিবে, ব্যক্তির প্রকৃত নাম-ঠিকানা কি, তার ধর্ম পরিচয় কি, সে আগে কয়েকটি বিয়ে করেছে ইত্যাদি।
আসলে শুধু বিয়ে নয়, অপরাধী মাত্রই চাইবে পরিচয় গোপন করে অপরাধ করতে। সেক্ষেত্রে একমাত্র সমাধান হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট যাচাই। মান্ধাতার আমলে ছবি দিয়ে যাচাই অপ্রয়োজনীয় ও অকার্যকর ছাড়া কিছু নয়।
-হাসিবুর রহমান।
আরও পড়ুন
সব ›
আপনার সন্তানের কারণে আপনাকে যেন জাহান্নামে যেতে না হয়...
ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে (২)
কত বিনিয়োগ করবে: ডিপি ওয়ার্ল্ড প্রথম ১০ বছরে টার্মিনালটির আধুনিকায়নে ১,০০০ কোটি টাকার বেশি বিনিয়োগ করবে। আ…
ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে (১)
ডিপি ওয়ার্ল্ডের সাথে এনসিটির চুক্তিটি নন ডিসক্লোজার বা গোপন চুক্তি হওয়ায় সব তথ্য আমাদের কাছে নেই। তবে চুক্ত…
বাংলাদেশের কৃষিতে সাদা মাছির আক্রমণ: উদ্বেগ ও প্রতিকার (১)
বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ফসলের ক্ষতিকারক পোকা সাদা মাছি (ডযরঃব-ভষু) বা হোয়াইট ফ্লাইয়ের আক্রমণ একটি বড় উদ্ব…
পথশিশুদের স্থায়ী পুনর্বাসনে চাই দীর্ঘমেয়াদি ও সমন্বিত উদ্যোগ
রাজধানীসহ দেশের প্রধান প্রধান শহরগুলোর পথঘাট, রেলওয়ে স্টেশন, বাস টার্মিনাল ও লঞ্চঘাটে প্রতিদিন যেসব নিস্পাপ ম…
মাটির হনন ও খাদ্য-সার্বভৌমত্বের সংকট: বিষচক্র থেকে ফেরার ডাক
খাদ্যই মানুষের অস্তিত্বের শেষ সীমানা। অথচ আজ সেই অন্নকেই রূপ দেওয়া হয়েছে পরোক্ষ এক শিকলে। নতুন বিশ্বব্যবস্থা…
জাহান্নাম সম্পর্কে সবারই চিন্তা-ফিকির করা উচিত
পবিত্র কালামুল্লাহ শরীফ উনার মাঝে ইরশাদ মুবারক হয়েছে- ‘প্রত্যেকে যা আমল করবে সে হিসেবেই তার জন্য নির্দিষ্ট স্…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।