পবিত্র লাইলাতুল বরাতে সংশয়বাদী ও নাসীকারীরা বালহুম আদ্বল। ওদের অন্তরে মোহর পড়ে গেছে পবিত্র লাইলাতুল বরাতে বিশ্বাসী হওয়া ছাড়া কেউ মুসলমান হতে পারে না। মহিমান্বিত লাইলাতুল বরাত উনাকে উপলব্ধি ও উদযাপনের সর্বোত্তম স্থান হলো রাজারবাগ শরীফ
(১)
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক।
সম্মানিত হারাম মাসসমূহের মাঝে পবিত্র শা’বান শরীফ মাস উনার ১৪ তারিখ দিবাগত রাত হচ্ছেন ‘পবিত্র শবে বরাত’। এ রাতের ফযীলত, নাযাত ও বরকতের কথা, দোয়া কবুলের বা দোয়া দ্বারা স্বীয় তাক্বদীর পরিবর্তন করার কথা প্রায় সকলেই অবগত।
আখিরী উম্মতের প্রতি মহান আল্লাহ পাক উনার যেসব অমূল্য নিয়ামত মুবারক রয়েছে তার মধ্যে পবিত্র শবে বরাত একটি। বরাত বা তাক্বদীর ফায়সালার রাত হিসেবে এ রাতটি বিশেষ তাৎপর্যমন্ডিত। কাজেই বিশেষ আমল, দোয়া ও ইস্তিগফারের মাধ্যমে এ রাতের ফযীলত হাছিলে প্রবৃত্ত হওয়া উচিত।
প্রসঙ্গত উল্লেখ্য যে, তাক্বদীর খুব স্পর্শকাতর বিষয়। তাক্বদীর সম্পর্কিত বিভ্রান্তিকর আলোচনা অতীতের অনেক জাতিকে ধ্বংস করে দিয়েছে বলে পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে উল্লেখ আছে। তবে তাক্বদীর দোয়া দ্বারা পরিবর্তিত হয় তাও পবিত্র হাদীছ শরীফ উনারই কথা।
সুতরাং পবিত্র শা’বান শরীফ মাস উনার চৌদ্দ তারিখ দিবাগত রাত্রিতে যখন মানুষের জন্ম-মৃত্যু, রিযিক বন্টনসহ, খাছ রহ্মত নাযিল করা হয় তখন সে রাত্রিতে ইবাদত-বন্দেগীতে মশগুল থেকে স্বীয় তাক্বদীরকে মুবারক করাই বুদ্ধিমানের কাজ। যদিও কোন কোন মহল মনে করে যে, পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে পবিত্র শবে-বরাত পালনের কোন নির্দেশনা নেই। কিন্তু আসলে তা সত্য নয়।
(২)
মহান আল্লাহ পাক তিনি পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেন, “এ বরকতময় রজনীতে আমার নিকট হতে প্রত্যেক হিক্বমত পূর্ণ কাজের ফায়সালা মুবারক করা হয়। ” (পবিত্র সূরা দুখান শরীফ)
বর্তমান যামানাকে আখিরেরও আখির বলতে হয়। অর্থাৎ পবিত্র ক্বিয়ামত অতি নিকটবর্তী। পবিত্র ক্বিয়ামত উনার অনেক লক্ষণই এখন প্রকাশিত ও প্রতিভাত।
নামধারী, ধর্মব্যবসায়ী উলামায়ে ‘সূ’রা- উলামায়ে হক্কানী রব্বানী, উলামায়ে মুহাক্কিক-মুদাক্কিকগণ উনাদের- ফতওয়া মুবারক উনার বিরোধিতা করবে, এটাই ক্বিয়ামতের বড় আলামত। পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে এদেরকে ‘দাজ্জালে কায্যাব বা মিথ্যাবাদী দাজ্জাল’ বলা হয়েছে। এই দাজ্জালরা নতুন চমক তৈরির লক্ষ্যে এখন প্রচার করছে, ‘পবিত্র ইসলাম উনার মধ্যে ‘শবে বরাত’ বলতে কিছুই নেই। ’ পাশাপাশি তারা আরো বলছে, ‘পবিত্র মীলাদ শরীফ, পবিত্র মাযার শরীফ যিয়ারত, পবিত্র কদমবুছি এগুলো পবিত্র দ্বীন ইসলাম উনার মধ্যে জায়িয নেই। নাঊযুবিল্লাহ!
কিন্তু তার বিপরীতে মহিলাদের জুমুয়াহ ও ঈদের জামায়াত, মহিলা মসজিদ, মহিলা জামায়াত, টিভি চ্যানেলে প্রোগ্রাম এসব কাজের জন্য তারা বড়ই উজ্জীবিত ও নিবেদিত। নাউযুবিল্লাহ!
(৩)
এক্ষেত্রে একটি বিষয় খুব স্পষ্ট হয়ে উঠে যে, যেসব বিষয় মানুষকে আমলমুখী করে সেসব বিষয়কে তাদের খুব ভয়। তারা সেগুলোর ঘোর বিরোধী। আর যেসব কাজ তাদের তথাকথিত ইসলামী রাজনীতি তথা তাদের ধর্মব্যবসার সহযোগী বলে তারা মনে করে সেসব কাজের জন্য তারা খুব উদ্যোগী।
(৪)
উল্লেখ্য, প্রতিবছরই পবিত্র শবে বরাত উনার আগে বাতিল ফিরক্বার লোকেরা পবিত্র শবে বরাত উনার বিরুদ্ধে বলে। কিন্তু প্রতিবছরই এদেশের সাধারণ মুসলমান অত্যন্ত জওক-শওক এবং মুহব্বত ও তা’যীম-তাকরীমের সাথে পবিত্র শবে বরাত পালন করে বাতিল ফিরক্বাদের প্রত্যাখান করে। কিন্তু তারপরেও তাদের লাজ-শরম হয়না, তারা হিদায়েত হয়না। মূলত: এরা ঐ সম্প্রদায় যারা অন্ধ, বধির ও বোবা এবং যাদের অন্তরে মোহর পড়ে গেছে।
প্রসঙ্গত উল্লেখ্য, ১লা রজব মুবারক রাত্রি উনার কথা অনেকেই জানে না। দুই ঈদের রাতেও মানুষ থাকে অন্য কাজে ব্যস্ত। অপরদিকে পবিত্র লাইলাতুল ক্বদরেরও তারিখ অনির্দিষ্ট থাকে। কেবলমাত্র পবিত্র লাইলাতুল বরাতেই দোয়া কবুলের পাশাপাশি তাক্বদীর পরিবর্তনের সুযোগ হিসেবে মানুষের কাছে অবারিত।
(৫)
আহলে সুন্নত ওয়াল জামায়াত উনার আক্বীদাভুক্ত সম্মানিত মুসলমানগণ উনাদের সবারই জানা আছে, ১৪ই শা’বান শরীফ উনার মুবারক রাত্রিতে মানুষের জন্ম-মৃত্যু, রিযিক বণ্টনসহ খাছ রহমত নাযিল করা হবে। তাই আজ বরাতের রাতে ইবাদত-বন্দেগীতে মশগুল থেকে স্বীয় তাক্বদীরকে মুবারক ও বরকতময় করাই বুদ্ধিমানের কাজ।
তবে এখানে উল্লেখ যে, পবিত্র লাইলাতুল বরাত উনাকে উদযাপনের জন্য যমীনের মধ্যে একমাত্র উত্তম স্থান হলো পবিত্র রাজারবাগ শরীফ। সুবহানাল্লাহ! কারণ এখানে অবস্থান করছেন যামানার মহান মুজাদ্দিদ ও ইমাম, আওলাদে রসূল, আহলে বাইতে রসূল, সাইয়্যিদুনা মামদূহ মুর্র্শিদ ক্বিবলা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি। তিনি সম্মানিত সুন্নতী তরীক্বায় পবিত্র লাইলাতুল বরাত উদযাপন করেন। মহিমান্বিত ও বেমেছাল মকবুল মুনাজাত শরীফ পরিচালনা করেন। সঙ্গতকারণেই এখানে বর্ষিত হয় বেমেছাল ও অপার রহমত, বরকত ও নিয়ামতের ধারা। যে কেউ এখানে আসলে সে মহান ও অমূল্য নিয়ামত লাভে ধন্য হয়ে আজীবনের জন্য হিদায়েতপ্রাপ্ত ও রহমত লাভে ধন্য হতে পারেন। সবার জন্যই এ নিয়ামতের দ্বার খোলা।
ছহিবে সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার নেক ছোহবত মুবারক-এ কেবলমাত্র তা লাভ করা সম্ভব। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তা নছীব করুন। আমীন।
আরও পড়ুন
সব ›
জুলাই বিপ্লব হলো ভারতীয় আধিপত্য বাদের বিরুদ্ধে ক্ষমতায় এসে সরকার দিন দিন ভারতকে দেশ-বিরোধী সুবিধা দিচ্ছে ভারতকে বিদ্যুৎ করিডোর দেয়ার ক্ষেত্রে সরকার আওয়ামী পথেই হাটছে সেনাবাহিনী না পাঠিয়েই বাংলাদেশকে গ্রাস করার গভীর ভারতীয় ষড়যন্ত্র হচ্ছে।
“তারা যে ভারতের সাথে আতাত করে বাংলাদেশের সার্বভৌমত্ব বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হবে না এবং ভারতের গুপ্তচর হিসেবে কাজ করবে না”
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুর…
খলীফাতু রসূলিল্লাহ, আফদ্বানুল নাস বা’দাল আম্বিয়া, ছাহিবু রসূলিল্লাহি ফিল গার, মুছাদ্দিকুল হুসনা, আশ শাহিদু আলান নাস, খলীফাতুল মুসলিমীন, আমীরুল মু’মিনীন, সাইয়্যিদুনা হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম উনার সুমহান বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস।
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুর…
সরকারের গোয়েন্দা ব্যর্থতা এবং দ্রুত সঠিক সিদ্ধান্তহীনতা ও সক্রিয় তৎপরতা গ্রহণে ব্যার্থতা অপশক্তির কালো থাবাকে বার বার প্রসারিত করছে।
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুর…
দেশে শুধু নীরব দুর্ভিক্ষ চলছে না প্রায় ১০ কোটি জনসংখ্যার জন্য সরব দুর্ভিক্ষ ইতোমধ্যে শুরু হয়ে গেছে। এখনি সমন্বিত প্রচেষ্টা দরকার
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুর…
সব পক্ষের সহনশীলতার মধ্যেই সমাধান সম্ভব।
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুর…
মুবারক হো- নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে আফদ্বালুন নাস ওয়ান নিসা বা’দা রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আল ঊলা কুবরা আলাইহাস সালাম উনার মহাসম্মানিত আযীমুশ্ শান পবিত্র নিসবাতুল আযীম শরীফ দিবস।
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুর…
আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, রবীবাতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ছহিবাতুল ইয্যাহ্- সাইয়্যিদাতুনা হযরত উম্মী বা’দা উম্মী আছ ছানিয়াহ আলাইহাস সালাম উনার মহাপবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক আরও গভীর করতে ‘সংসদীয় বন্ধুত্ব গ্রুপের’ প্রস্তাব উভয় দেশের বাণিজ্যিক, মানবিক সম্পর্কের উপরে মুসলিম ভ্রাতৃত্ববোধের অনুপ্রেরণা উজ্জীবিত হোক।
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুর…
মেট্রোরেলে মৃত্যুপথযাত্রীকে একটু বসতে না দেয়ার মত নির্মম, নিষ্ঠুর কাজকে রাষ্ট্র অপরাধ বলতে পারছে না অপরাধী হিসেবে কাউকে সাব্যস্ত করতে পারছে না আবার সহমর্মীতার মূল্যবোধের উজ্জীবনও ঘটাতে পারছে না।
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুর…
ভরা পর্যটন মৌসুমে (নভেম্বর-জানুয়ারি) বারবার অবরোধ ও সহিংসতার ঘটনা নারিকেল দ্বীপের মতই পার্বত্য এলাকার উদীয়মান অর্থনীতিকে ধ্বংস করার ষড়যন্ত্র এবং পার্বত্য এলাকা দখলের নীল নকশা।
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুর…
পরিবেশের তথাকথিত যুক্তিতেই বরং সেপ্টেম্বর থেকে মে মাস পর্যন্ত নারিকেল দ্বীপ খোলা রাখলে জীবন-জীবিকা, পরিবেশ এবং সার্বভৌমত্ব সমুন্নত থাকে। নারিকেল দ্বীপ জনযোগাযোগ মুক্ত থাকায় আরাকান আর্মি নারিকেল দ্বীপ দখলের দুঃস্বপ্ন দেখে, এদেশের জেলেদের আটক করে।
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুর…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।