পবিত্র রমাদ্বান শরীফে আল-আকসায় প্রবেশে বিধিনিষেধ দেবে দখলদার ইসরায়েল
, ২৯ শা’বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২ আশির, ১৩৯২ শামসী সন , ১ মার্চ, ২০২৫ খ্রি:, ১৫ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
পবিত্র রমাদ্বান শরীফ মাসে আল-আকসা মসজিদে প্রবেশের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ আরোপ করবে দখলদার ইসরায়েল। গত বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) মুসলমানদের পবিত্রতম স্থান আল-আকসা প্রাঙ্গণে কথিত এই নিরাপত্তা বিধিনিষেধ আরোপের ঘোষণা দেয় পরগাছা ইসরায়েল। খবর এএফপির।
ইসরায়েলি সরকারের মুখপাত্র ডেভিড মেনসার এক অনলাইন বিবৃতিতে বলেছে, ‘প্রতি বছরের মতো জননিরাপত্তার জন্য প্রচলিত বিধিনিষেধ বহাল থাকবে।’
রোযার মাস উপলক্ষে প্রতি বছর অন্যান্য সময়ের তুলনায় বহুগুণ বেশী ফিলিস্তিনি আল-আকসা মসজিদে নামায আদায় করতে আসেন।
এটি সন্ত্রাসী ইসরায়েল দখলকৃত পূর্ব জেরুজালেমে অবস্থিত। গত বছর গাজা যুদ্ধে পরিস্থিতি উত্তপ্ত থাকায় ইসরায়েলি কর্তৃপক্ষ আল-আকসায় প্রবেশে কড়াকড়ি আরোপ করেছিল। বিশেষ করে, পশ্চিম তীর থেকে আগত ফিলিস্তিনিদের ওপর। তবে গত বছরের তুলনায় এবারের পরিস্থিতি ভিন্ন। তবুও আল আকসায় প্রবেশের ক্ষেত্রে কঠোর অবস্থানের কথা জানান দিলো সন্ত্রাসী ইসরায়েল।
বিধিনিষেধের বিষয়ে বিস্তারিত কিছু না জানালেও গত বছরের মতোই নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের ইঙ্গিত দিয়েছে ইহুদীবাদী মুখপাত্র ডেভিড। সে বলেছে, ‘আমরা এমন কিছু সহ্য করবো না, যা অন্যদের ওপর সহিংসতা ও হামলার উসকানি দেয়, যেমনটি কোনো দেশই করবে না।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)