পবিত্র রমজান মাস ঘিরে বাড়ছে ছোলার দাম
পবিত্র রমজান মাস আসতে আরো দেড় মাস বাকি। এর মধ্যে ব্যবসায়ীরা পর্যাপ্ত ছোলা আমদানি শুরু করে দিয়েছেন। পর্যাপ্ত আমদানির পরও প্রতিবছরের মতো এবারও রোজার আগের ইফতারের অত্যাবশ্যকীয় পণ্যটির দাম বাড়াচ্ছেন তারা। এখন পাইকারি বাজারে পণ্যটির কেজি ১০০ টাকার ওপরে।
অথচ গত বছর একই সময়ে পণ্যটির দাম ছিল ৭০-৭৫ টাকা কেজি। ব্যবসায়ীরা জানিয়েছেন, চাহিদার তুলনায় পর্যাপ্ত আমদানির পরও আমদানিকারক প্রতিষ্ঠানগুলো এখনো দাম কমাচ্ছে না। ফলে দাম কমছে না।
চট্টগ্রাম সমুদ্রবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপপরিচালক ড. শাহ আলম বলেন, প্রতি মাসে ছোলার আমদানি হয়েছে সর্বোচ্চ পাঁচ হাজার টন।
কিন্তু রোজা ঘিরে ফেব্রুয়ারি ও জানুয়ারি দুই মাসে অর্ধেকেরও বেশি ছোলা আমদানি হয়েছে। দুই মাসেই ৪১ হাজার টন ছোলা বন্দর থেকে খালাস হয়েছে। আরো ২২ হাজার টন ছোলা পাইপলাইনে রয়েছে। সেসব ছোলা এক মাসের মধ্যে বন্দরে আসবে।
দেশের বৃহৎ পাইকারি বাজার খাতুনগঞ্জে খোঁজ নিয়ে জানা যায়, পাইকারি বাজারে সব ধরনের ডালের দাম কমলেও ছোলার দাম কমেনি। এক সপ্তাহ ধরে ছোলা প্রতি কেজি বিক্রি হচ্ছে মানভেদে ৯৫ থেকে ১১০ টাকায়। চট্টগ্রামের খুচরা বাজারে একই ছোলা বিক্রি হচ্ছে প্রতি কেজি ১৩০-১৩৫ টাকা। অথচ রোজা শুরুর দেড় মাস আগে গত বছর পাইকারি বাজারে ছোলার কেজি ছিল ৭০-৭৫ টাকা। ২০২৩ সালে ৭৭-৮৫ টাকা, ২০২২ সালে ৭৩-৭৫ টাকা, ২০২১ সালে ৬০-৬৫ টাকায় প্রতি কেজি বিক্রি হয়েছিল। এবারই সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে পণ্যটি।
কনজিউমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন বলেন, প্রতিবছর রমজান আসার আগেই পণ্যের বাড়তি দামের জন্য আড়তদাররা দোষ দেন আমদানিকারকদের। আর আমদানিকারক দোষ চাপান ব্যবসায়ীদের ঘাড়ে। এর মধ্যে ভোক্তার পকেট থেকে অতিরিক্ত অর্থ চলে যায় ব্যবসায়ীদের পকেটে। ছোলার বাজার নিয়ন্ত্রণে এখনই বাজার তদারকি শুরু করা উচিত।
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ উনার সুমহান সম্মানার্থে ৬ দিনব্যাপী আয়োজিত বিশেষ তালিমী মাহফিলের ৫ম দিনে আজিমুশান নছীহত মুবারক:
আরও পড়ুন
সব ›
পবিত্র রমজানে খেজুর-মাল্টা-আপেল আমদানিতে শুল্ক কমলো
দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায়
‘ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপে নতিস্বীকার নয়’
নিজস্ব প্রতিবেদক:ইসরায়েলিদের মালয়েশিয়ায় প্রবেশে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্…
শ্রমিকদের ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে -খাদ্যমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা:গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খ…
ন্যূনতম মজুরির প্রস্তাব কবে দেবে মালিকপক্ষ, জানাল বিজিএমইএ
নিজস্ব সংবাদদাতা:চলমান শ্রম অসন্তোষ ও অস্থিরতার মধ্যেই আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভায়…
মাদকের গডফাদারদের ধরতে আসছে বিশেষ ল্যাব
নিজস্ব প্রতিবেদক:মাদক কারবারের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এবার নতুন উদ্যোগ নিয়েছে মাদকদ্রব্য নিয়ন…
১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল
নিজস্ব প্রতিবেদক:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু করার …
মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর
র্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও শ্লীলতাহানি : ইবির ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার
নিজস্ব সংবাদদাতা:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শি…
ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ ঋণখেলাপি, আদায় অনিশ্চিত ৯০ শতাংশের
নিজস্ব প্রতিবেদক:দেশের ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাং…
১৯ নভেম্বর লকডাউনের নামে নাশকতার ছক
নিজস্ব প্রতিবেদক:ডিসেম্বরে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে ভারতের কলকাতায় গোপন বৈঠক করেছেন…
ডিসেম্বরে মাঠে থাকতে চায় বিএনপি, আসছে নতুন কর্মসূচি
নিজস্ব সংবাদদাতা:সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বরে উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।