খালেদার সময় দেখিয়ে হাসিনা আমলের চুক্তি বাস্তবায়ন করছে বিপিসি!
, ২৩ শে রজবুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৭ ছামিন, ১৩৯২ শামসী সন , ২৪ জানুয়ারী, ২০২৫ খ্রি:, ১০ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
চট্টগ্রাম সংবাদদাতা:
ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি লিমিটেড (এনআরএল) থেকে মৈত্রী পাইপলাইনের মাধ্যমে পরিশোধিত ডিজেল কেনার চুক্তি রয়েছে বাংলাদেশের। চুক্তিটি আওয়ামী লীগ সরকারের আমলে করা। অথচ নেগোশিয়েট পত্রে ২০০৪ সালের মন্ত্রিপরিষদ বিভাগের এসওপির (স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিডিউর) সূত্র উল্লেখ করে এই ডিজেল কেনার প্রস্তাবের বিষয়ে প্রত্যয়ন করেছেন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান।
যে দামে এনআরএল থেকে ডিজেল কেনার চুক্তি রয়েছে সেই দামে ২০২৫ সালে আমদানি করলে বিপিসিকে প্রতি ব্যারেলে ৩৯ সেন্ট বেশি গুনতে হবে। কারণ সিঙ্গাপুর থেকে জাহাজে পরিবহনে খরচ তুলনামূলক এখন কম। চুক্তির সময় ওই দামে ভারত থেকে ডিজেল কেনা লাভজনক ছিল। কিন্তু এখন অনুমোদনের সময় নেগোশিয়েট করার সুযোগ থাকলেও সেটা না করে শেখ হাসিনার আমলের চুক্তির কথা আড়ালে রেখে ডিজেল আনার প্রক্রিয়া চলছে। যে সময়ের এসওপির কথা বলা হচ্ছে সেটা ২০০৪ সালের। সে সময় বিএনপি সরকার ক্ষমতায়। তখন ভারতের কাছ থেকে ডিজেল আমদানি হতো রেল ওয়াগনে। মৈত্রী পাইপলাইনের বিষয়টি তখন আসেইনি।
ভারতের সঙ্গে করা চুক্তি এবং বিগত সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এনআরএল থেকে চলতি ২০২৫ সালে (জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত) পাইপলাইনে এক লাখ ৩০ হাজার টন (১০ শতাংশ কমবেশি) ডিজেল আমদানির প্রস্তাব বিবেচনা ও অনুমোদনের জন্য মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি দিয়েছে বিপিসি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বৃহস্পতিবার মার্কেট বন্ধ রাজধানীর যেসব এলাকায়
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জুনেই ইউক্রেনের ৩৮ হাজারের বেশি সেনা নিহত: রুশ সামরিক বিশ্লেষক
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গরু জবাই নিষিদ্ধের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে থালাপতির সরকার
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর, আসছে টানা ৪ দিনের ছুটির সুযোগ
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রাজধানীতে সন্ত্রাসী হামলায় বিএনপি নেতা নিহত
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মেয়র আসে মেয়র যায়, পানিবদ্ধতা থেকেই যায়
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
একক প্রশ্নপত্রে আজ থেকে শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যানজট নিরসনে সড়ক নৌপথ ব্যবহারের অবকাঠামো নির্মাণ প্রকল্প নিয়ে বৈঠক
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নতুন পোশাকে পুলিশ
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কারা আসছেন দুর্নীতি দমন কমিশনে?
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ধান তলিয়েছে বন্যায়, হাওরের কৃষকদের ভরসা এখন মাছ
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)