পবিত্র রমজান মাসের ভোগ্যপণ্য: প্রয়োজনের অতিরিক্ত আমদানির নির্দেশ
, ২২ রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৬ খমীছ, ১৩৯৩ শামসী সন , ১৫ অক্টোবর, ২০২৫ খ্রি:, ৩০ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
পবিত্র রমজান মাস সামনে রেখে ছোলা, খেজুর, ডাল, পেঁয়াজ, চিনি, ভোজ্যতেলসহ নিত্যপণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনের চেয়েও বেশি পণ্য আমদানির নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বর্তমানে ব্যাংকগুলোর হাতে পর্যাপ্ত ডলার মজুত থাকায় এবার আমদানিকারকদের ডলার নিয়ে উদ্বেগ নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সূত্র জানায়, রমজান শরীফ মাস ঘিরে এবার নির্ধারিত চাহিদার তুলনায় বেশি পরিমাণে ভোগ্যপণ্য আমদানির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রয়োজনে এই পণ্য রমজান মাসের পরও বাজারে বিক্রি করা যাবে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বিদেশ সফরে যাওয়ার আগে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন, যাতে রমজান মাসের পণ্য আমদানিতে কোনো বাধার সৃষ্টি না হয়। প্রয়োজনে ব্যাংকগুলোর কাছ থেকে বাংলাদেশ ব্যাংকের ডলার ক্রয়ের প্রক্রিয়া সাময়িকভাবে বন্ধ রাখারও ইঙ্গিত দিয়েছেন তিনি।
তবে ডলার পরিস্থিতি স্থিতিশীল থাকলে ক্রয়ের প্রক্রিয়া চালু থাকবে বলে জানা গেছে। ২০২৫-২৬ অর্থবছরে এ পর্যন্ত প্রায় আড়াই বিলিয়ন ডলার ক্রয় করেছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আগে ডলার-সংকটের কারণে অনেক সময় পণ্য আমদানির জন্য কেন্দ্রীয় ব্যাংক থেকে ডলার দেওয়া হতো। এখন ব্যাংকগুলো নিজেরাই পর্যাপ্ত ডলার ধরে রেখেছে। এ জন্য গভর্নর প্রয়োজনের চেয়ে বেশি পণ্য আমদানির নির্দেশ দিয়েছেন।
গত ২২ সেপ্টেম্বর নিত্যপণ্যের সরবরাহ ও বাজারমূল্য পরিস্থিতি পর্যালোচনায় দেশের শীর্ষ ২০ আমদানিকারকের সঙ্গে বৈঠক করে বাংলাদেশ ব্যাংক। বৈঠকে আমদানিকারকদের শুল্কজনিত সমস্যা সমাধান ও প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন গভর্নর।
কৃষি অর্থনীতিবিদ ড. জাহাঙ্গীর আলম খান বলেন, সরকার ইতিমধ্যে রমজানে ব্যবহৃত প্রধান ভোগ্যপণ্যে শুল্ক ছাড় দিয়েছে। এতে আমদানিকারকেরা পর্যাপ্ত পণ্য আনতে আগ্রহী হয়েছে। ফলে এবার রোজায় বাজারে সরবরাহ ও দামে স্বস্তি আসবে বলে আশা করা যায়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সম্ভ্রমহরণের পর কিশোরীকে সেপটিক ট্যাংকে ফেলে দিলো প্রতিবেশী
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সিলেটে তীব্র লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমরূপালীর মণ ৩৫’শ টাকা, বেড়েছে ফজলি-বারি আমের দামও
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাদেশ কী পাবে, তার ওপর ঠিক হবে প্রত্যেক দেশের সঙ্গে সম্পর্ক -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিয়ানমারে উত্তেজনা বৃদ্ধি, ফের রোহিঙ্গা অনুপ্রবেশের শঙ্কা
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অলাভজনক রাষ্ট্রায়ত্ত কলকারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৩০ শতাংশের কম বাস্তবায়ন হওয়া প্রকল্প বাতিল হচ্ছে
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সীমান্তে বিএসএফের লাইট বন্ধ, পুশইন সন্দেহে পাহারায় বিজিবি-গ্রামবাসী
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ডেঙ্গু রোগীর তথ্যে গরমিল, দিশেহারা সিটি করপোরেশন
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আঙুলের ছাপ চুরি করে সচল হাজারো সিম
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
তিস্তার ন্যায্য হিস্যা মেলেনি, দ্রুত বাস্তবায়ন হবে মহাপরিকল্পনা -ত্রাণমন্ত্রী
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পূর্বাঞ্চলীয় শহর কোস্তিয়ানতিনিভকা নিয়ন্ত্রণে নেয়ার রাশিয়ার দাবি অস্বীকার জেলেনস্কির
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)