ডিজিটাল প্রতারণা:
আঙুলের ছাপ চুরি করে সচল হাজারো সিম
, ১৯ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৬ ছানী, ১৩৯৪ শামসী সন , ০৫ জুলাই, ২০২৬ খ্রি:, ২১ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
নিজস্ব সংবাদদাতা:
কালোবাজারে চড়া দামে বিক্রি হওয়া সিম ব্যবহার করে সাধারণ মানুষের মোবাইল ব্যাংকিংয়ের টাকা হাতিয়ে নেওয়ার পাশাপাশি প্রতারণা চক্র ও মাদক চোরাচালান চালাচ্ছে সংঘবদ্ধ অপরাধীচক্র। সম্প্রতি এমন একটি চক্রের সন্ধান পেয়ে ২২ হাজার সচল সিমসহ দুজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের যুগ্মকমিশনার সৈয়দ হারুন অর রশীদ বলেন, রাজধানীর লালবাগে ২৭ জুন অভিযান চালিয়ে প্রতারকচক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, অন্যের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে দেদার তোলা হচ্ছে সিম। সাধারণত একটি সিমের দাম ১০০ থেকে ১৫০ টাকা হলেও এই ধরনের প্রি-অ্যাক্টিভেটেড নিবন্ধিত সিম কালোবাজারে এক হাজার থেকে দেড় হাজার টাকায় বিক্রি হচ্ছে। যদি সিমের সঙ্গে মোবাইল ব্যাংকিং (বিকাশ, রকেট বা নগদ) অ্যাকাউন্টও সচল করা থাকে, তবে তার দাম ১০ হাজার টাকা পর্যন্ত ওঠে। গত জানুয়ারিতে বিভিন্ন অপারেটরের ৫১ হাজার ২৫১টি সিম, ৫১টি মোবাইল ফোন, ২১টি ভিওআইপি গেটওয়ে সামগ্রী এবং পাঁচ চীনা নাগরিকসহ প্রতারকচক্রের আট সদস্যকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
ডিবি সূত্র জানায়, ২৭ জুন গ্রেফতার হওয়া তালহা ও শামীমের নেতৃত্বাধীন চক্রটি প্রতারণার মাধ্যমে প্রতিমাসে ৭০ থেকে ৮০ লাখ টাকা হাতিয়ে নিত। চক্রের সদস্যরা বেশ কয়েকটি ধাপে কাজ করে। তাদের রয়েছে তিন-চারটি আলাদা গ্রুপ। এক গ্রুপ মেসেজ পাঠায়। অন্য গ্রুপ মেসেজের অর্থের জোগান দেয়। আরেক গ্রুপ প্রতারণার মাধ্যমে অর্জিত অর্থ গ্রহণ করে। এই অর্থের একটি বড় অংশ ব্যাংক লেনদেনের পাশাপাশি ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে দেশের বাইরে পাচার হয়।
পুলিশ জানায়, অগ্রাহক যখন একটি সিমের জন্য আঙুলের ছাপ দেন, তখন অসৎ বিক্রেতারা সার্ভার ডাউন বা আঙুলের ছাপ মেলেনি বলে পুনরায় বা একাধিকবার আঙুলের ছাপ নেয়। প্রতিটি সফল ছাপের বিপরীতে অপরাধীচক্র গ্রাহকের অজান্তেই একাধিক সিম সক্রিয় করে নেয়। অসৎ সিম রিটেইলার বা ডিস্ট্রিবিউটররা বেশি মুনাফার লোভে গ্রাহকদের জাতীয় পরিচয়পত্র এবং আঙুলের ছাপের ডিজিটাল কপি সংরক্ষণ করে রাখে। পরবর্তী সময়ে জালিয়াতির মাধ্যমে সেই তথ্য ব্যবহার করে নতুন সিম অপরাধীচক্রের কাছে সরবরাহ করে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দখলদারদের ভাঙারি ট্যাংকগুলো টেনে নেয়ার দৃশ্য
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৬৯ হাজার ইসরায়েলি পালানোর খবর প্রকাশ!
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
২৩ হাজার মাদক কারবারির কাছে জিম্মি দেশ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রথম প্রান্তিকে ৩৬ জীবনবিমার তহবিলের বিনিয়োগ: ১০০ টাকা বিনিয়োগে আয় ২ টাকা
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সেতু বিভাগের সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন আব্দুর রউফ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ: টানা ৫ দিন ভারী বর্ষণের আভাস
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গুলশানের নতুন ডিসি রুহুল কবীর খান
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফরিদপুরের কুখ্যাত ডাকাত টাকী রিপন গ্রেপ্তার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
২৩ সেপ্টেম্বর থেকে ইরানের সব এয়ারলাইন বন্ধের ঘোষণা যুক্তরাষ্ট্রের
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মোবাইল ফোন না দেয়ায় বাবা-মায়ের বিরুদ্ধে থানায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামানসহ ৬ কর্মকর্তা বরখাস্ত
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)