শেষের দিকে আমের মৌসুম:
আমরূপালীর মণ ৩৫’শ টাকা, বেড়েছে ফজলি-বারি আমের দামও
, ১৯ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৬ ছানী, ১৩৯৪ শামসী সন , ০৫ জুলাই, ২০২৬ খ্রি:, ২১ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
রাজশাহী সংবাদদাতা:
মৌসুমের শেষভাগে রাজশাহীর আমের বাজারে ঊর্ধ্বমুখী দাম। সরবরাহ কমে আসায় এক সপ্তাহের ব্যবধানে মণপ্রতি ৫০০ থেকে ৮০০ টাকা বেড়েছে বিভিন্ন জাতের আমের দাম। এর মধ্যে আমরূপালী আম বিক্রি হচ্ছে সর্বোচ্চ ৩ হাজার ৫০০ টাকা মণ দরে, যা বর্তমানে বাজারের সবচেয়ে দামি আম।
গতকাল শনিবার (৪ জুলাই) দুপুরে রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ^রহাটে আম বিক্রি করতে এসে আবদুর রাজ্জাক নামের এক আম ব্যবসায়ী বলেন, আমের মৌসুম এখন শেষভাগে। যতদিন যাবে আম কমবে, দাম বাড়বে। এখন বাজারে আমরূপালী, ফজলি ও আশি^না জাতের আম উঠেছে। আর এভাবেই শেষ হয়ে যাবে আমের মৌসুম।
ক্রেতা, বিক্রেতা ও আম ব্যবসায়ীরা বলছেন, হাটে ফজলি, বারি আম-৪, আমরূপালী ও আশি^না জাতের আম পাওয়া যাচ্ছে। এ জাতের আমগুলো ছাড়াও কয়েকটি গুটি আম পাওয়া গেলেও সেই সব আমের ক্রেতা কম। আমগুলোর এক সপ্তার ব্যবধানে দাম বেড়েছে ৫০০ থেকে ৮০০ টাকা।
বানেশ^রের আমের হাট ঘুরে দেখা গেছে, আমরূপালী, ফজলি, বারি আম-৪, আশি^না আম কেনাবেচা হচ্ছে। এরমধ্যে সবচেয়ে বেশি পাওয়া যাচ্ছে ফজলি আম, তারপরে আমরূপালী, বারি আম-৪ ও আশি^না আম। তবে সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে আমরূপালী আম। এই আম আকারভেদে বিক্রি হচ্ছে ৩ হাজার থেকে ৩ হাজার ৫০০ টাকা মণ দরে। ফজলি আম ১ হাজার থেকে ১৬০০ টাকা মণ, বারি-৪ আম ২ হাজার ৫০০ থেকে ২ হাজার ৮০০ টাকা মণ দরে কেনাবেচা হচ্ছে। এছাড়া আশি^না বিক্রি হচ্ছে ৭০০ থেকে ৮০০ টাকা মণ দরে।
আম বিক্রেতা কাউসার আলী বলেন, বাগানে আম নেই। যাদের ফজলি, আশি^না জাতের আমের গাছ রয়েছে; সেই সব আম পেড়ে বাজারে আনছেন তারা। অনেকের বাগানে আমরূপালী আছে। তবে তুলনায় কম। এছাড়া ফজলি, বারি আম-৪ ও আশি^না আমের তুলনায় আমরূপালীর স্বাদ ভালো। তাই শেষ সময়ের স্বাদের আম হিসেবে ক্রেতাদের পছন্দ আমরূপালী।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মেঘনায় গোসলে নেমে নিখোঁজ ৩ স্কুলছাত্রের লাশ উদ্ধার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ন্যাম ভবন থেকে জামাত এমপি গাজী নজরুলের কথিত স্ত্রীর মরদেহ উদ্ধার!
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিধবা স্ত্রী বা বিপত্নীক স্বামী আবার বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফাতেহা-ই-ইয়াজদহম ছুটির তালিকা সংশোধন
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইলিয়াস মোল্লাসহ ৫০ জনের বিরুদ্ধে মামলা
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পেনশনভোগীদের সার্ভার অদৃশ্য মাফিয়ার নিয়ন্ত্রণে
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাদকের টাকার জন্য শিশুকে বিক্রির চেষ্টা -৯৯৯-এ ফোন পেয়ে উদ্ধার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অপ্রাপ্তবয়স্কদের হ্যান্ডসেট ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা জরুরি
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অর্থনৈতিক প্রশাসনে বহাল পুরনো বলয়
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বেতন বাড়ল সরকারি চাকরিজীবীদের, বেসরকারি খাতে চ্যালেঞ্জ!
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র যাচ্ছেন আজ -জাতিসংঘে ভাষণ ২৪ সেপ্টেম্বর
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যুক্তরাষ্ট্র ও মিত্রদের বড় ধরনের নতুন হামলার প্রস্তুতি, কঠোর হুঁশিয়ারি ইরানের
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)