৩০ শতাংশের কম বাস্তবায়ন হওয়া প্রকল্প বাতিল হচ্ছে
, ১৯ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৬ ছানী, ১৩৯৪ শামসী সন , ০৫ জুলাই, ২০২৬ খ্রি:, ২১ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
নিজস্ব সংবাদদাতা:
এডিপি বাস্তবায়নের ধারণা বদলাতে চায় পরিকল্পনা কমিশন। সে জন্য দীর্ঘদিন ধরে ঝুলে থাকা প্রকল্প যাচাই বাছাই হবে নতুন করে। যেসবের বাস্তবায়ন ৩০ ভাগের কম, তা বাতিল করতে বলা হয়েছে। এর বাইরে অতিরিক্ত ব্যয় ও অনিয়ম তদন্ত করে ব্যবস্থা, ড্যাশবোর্ডভিত্তিক মনিটরিং চালু ও যোগ্য প্রকল্প পরিচালক নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে।
পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য ড. মনজুর হোসেন বলেছেন, ইতোমধ্যে প্রধানমন্ত্রী জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তিন-চারটি প্রকল্পের ওপর তদন্তের নির্দেশ দিয়েছেন। কিছু প্রকল্প আছে, চার-পাঁচ বছর ধরে সময় বৃদ্ধি করা হচ্ছে, কিন্তু ব্যয়ও হচ্ছে না, সে ধরনের প্রকল্পগুলোতে নিশ্চয় ঝামেলা আছে। এই ধরনের জিনিসগুলোর ওপর জোর দেওয়া হচ্ছে। আমরা পাঁচ বছরের স্ট্রাটেজি ফ্রেমওয়ার্কের মধ্যে একটা প্রোগ্রামেটিক এপ্রোচের কথা বলছি। সেখানে প্রোগ্রামিং ডিভিশন, আইএমইডি ও পরিকল্পনা কমিশনকে আরও শক্তিশালী করা এবং তাদের ভূমিকাকে আরও জোরদার করার কথা বলা হচ্ছে।
এদিকে, চলতি অর্থবছরে এডিপির আকার প্রায় ৩ লাখ কোটি টাকা। এতে নির্দিষ্ট বরাদ্দসহ প্রকল্পের সংখ্যা প্রায় ১৩শ'। এর বাইরে ১ লাখ কোটি টাকার ব্লক বরাদ্দের আওতায় রাখা হয়েছে আরও প্রায় ১২শ' প্রকল্প। এর মধ্যে বিদেশি অর্থায়নের সম্ভাব্য যাচাই হবে ১৭৯টির।
উল্লেখ্য, ২০২৬-২৭ অর্থবছরের এডিপিতে থাকা ৯৭৬টি বিনিয়োগ প্রকল্পের গড় বয়স ৫.৭ বছর। এর মধ্যে ৪৭ প্রকল্পের বয়স ১০ বছরের বেশি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সম্ভ্রমহরণের পর কিশোরীকে সেপটিক ট্যাংকে ফেলে দিলো প্রতিবেশী
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সিলেটে তীব্র লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমরূপালীর মণ ৩৫’শ টাকা, বেড়েছে ফজলি-বারি আমের দামও
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাদেশ কী পাবে, তার ওপর ঠিক হবে প্রত্যেক দেশের সঙ্গে সম্পর্ক -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিয়ানমারে উত্তেজনা বৃদ্ধি, ফের রোহিঙ্গা অনুপ্রবেশের শঙ্কা
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অলাভজনক রাষ্ট্রায়ত্ত কলকারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সীমান্তে বিএসএফের লাইট বন্ধ, পুশইন সন্দেহে পাহারায় বিজিবি-গ্রামবাসী
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ডেঙ্গু রোগীর তথ্যে গরমিল, দিশেহারা সিটি করপোরেশন
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আঙুলের ছাপ চুরি করে সচল হাজারো সিম
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
তিস্তার ন্যায্য হিস্যা মেলেনি, দ্রুত বাস্তবায়ন হবে মহাপরিকল্পনা -ত্রাণমন্ত্রী
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পূর্বাঞ্চলীয় শহর কোস্তিয়ানতিনিভকা নিয়ন্ত্রণে নেয়ার রাশিয়ার দাবি অস্বীকার জেলেনস্কির
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)